এক্সপ্লোর

Cyclone Montha: প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়বে মান্থা, বাতিল একাধিক ট্রেন, এসব অঞ্চলের স্কুল-কলেজও বন্ধ করল প্রশাসন

Cyclone Montha Update : মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিম্নাঞ্চলে ভূমিধস এবং জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে।

ক্রমেই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় মান্থা। প্রবল শক্তি নিয়ে উপকূলের দিকে আসছে ধেয়ে। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার সকালের মধ্য়ে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তারপর ভয়ানক ধাক্কা দিতে পারে স্থলভাগে। ইতিমধ্যেই সতর্ক বঙ্গোপসাগরের উপকূলবর্তী জেলাগুলি। দুর্যোগ -শঙ্কায় প্রহর গুণছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাডু, ওড়িশা। 

জগদ্ধাত্রী পুজোতেও দুর্যোগের আশঙ্কা? ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার সকালের মধ্য়ে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সন্ধের পর অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ায় এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় তার গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ ১১০ কিলোমিটার। এর জেরেই আজ কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ উপকূলবর্তী জেলাগুলি হালকা ঝড়বৃষ্টি হতে পারে। কাল থেকে দক্ষিণঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। চলবে শুক্রবার পর্যন্ত।

বাংলায় কতটা  প্রভাব

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছেনিম্নাঞ্চলে ভূমিধস এবং জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে

অন্ধ্রপ্রদেশে বন্ধ স্কুল

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু সোমবার অমরাবতীতে RTGS-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঘূর্ণিঝড় মন্থার প্রভাব নিয়ে আলোচনা করেছেনজেলাগুলিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছেপ্রতি ঘণ্টায় ঘূর্ণিঝড়ের গতিবিধি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতি নিয়ে আলোচনাও করেছেন বলে খবর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে রাজ্য সরকার। দুর্যোগ পরিস্থিতির কথা মাথায় রেখে, দক্ষিণ রেলওয়ে দুটি ট্রেন পরিষেবা বাতিল করেছে। ২৭ অক্টোবরের বিশাখাপত্তনম-চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস (২২৮৬৯) এবং ২৮ অক্টোবরের চেন্নাই সেন্ট্রাল-বিশাখাপত্তনম এক্সপ্রেস (২২৮৭০)- এই দুই ট্রেন বাতিল করা হয়েছে। 

মান্থা আছড়ে পড়লে সব থেকে বেশি দুর্যোগ হতে পারে অন্ধ্রপ্রদেশেসে কথা মাথায় রেখে, আনাকাপল্লি জেলা প্রশাসন ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে তিন দিনের ছুটি ঘোষণা করেছেকর্তৃপক্ষ ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের সতর্কতা জারি করেছে, শিক্ষার্থী এবং বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার কথা বলেছে। 

ওড়িশাতেও দুর্যোগ আশঙ্কা 

ওড়িশা দক্ষিণের আটটি জেলায় সৈকত থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। অন্যদিকে তেলঙ্গানা এবং চেন্নাইয়ে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের আশঙ্কা তৈরি হয়েছে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget