এক্সপ্লোর

Turkey Earthquake: চারিদিকে ধ্বংসের স্তুপ, এরই মধ্যে ফের কাঁপল তুরস্ক; বাড়তে পারে মৃত্যু

Earthquake in Turkey: সোমবার বিকেলের ভয়াবহ কম্পনের জেরে একাধিক বাড়ি ভেঙে পড়তে শুরু করে। ফলে ওই এলাকায় আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। 

নয়া দিল্লি: ভূমিকম্পের (Earthquake) আতঙ্ক এখনও কাটেনি। চারিদিকে ছড়িয়ে রয়েছে ধ্বংসস্তুপ। শবদেহ উদ্ধারকার্য এখনও চলছে। এরই মধ্যে ফের ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল তুরস্ক (Turkey)। 

জানা গিয়েছে, সোমবার বিকেলে (স্থানীয় সময় অনুযায়ী) দক্ষিণ তুরস্কের এসিলওয়ার্টে ৫.৬ মাত্রার কম্পন অনুভূত হয়।  সোমবার বিকেলের ভয়াবহ কম্পনের জেরে একাধিক বাড়ি ভেঙে পড়তে শুরু করে। ফলে ওই এলাকায় আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। 

প্রসঙ্গত তুরস্ক এবং সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ কম্পনের জেরে মৃত্যুর সংথ্যা ৪০ হাজার পেরিয়েছে।  এখনও কত মানুষ ধ্বংসাবশেষের নীচে রয়েছেন, সে বিষয়ে স্পষ্ট ধারণা মেলেনি।  তারমধ্যেই ফের কেঁপে উঠল তুরস্ক।

স্থানীয় বিপর্যয় মোকাবিলা দফতর জানাচ্ছে, সোমবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মালতয়া প্রদেশের ইয়েসিল্টার শহরে। নতুন করে কম্পনকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন, ত্রিপুরা-নাগাল্যান্ডে ফের গেরুয়া-ঝড়, মেঘালয়ে কঠিন লড়াই; কী বলছে বুথ ফেরত সমীক্ষা?

এর আগে ১৭ ফেব্রুয়ারি ফের কেঁপে উঠেছিল তুরস্কের মাটি। ভারতীয় সময় অনুযায়ী রাত ১ টা ১০ নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১। তুরস্ক ও সিরিয়ায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩ হাজারের বেশি মানুষের। তারপর থেকে লাগাতার কম্পনের মুখে পড়ছে তুরস্ক। রবিবার, সেখানে ত্রাণ পরিস্থিতি দেখতে যাবেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন।

প্রসঙ্গত, গত তিন সপ্তাহে অন্তত তিনটি বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। যার প্রভাব পড়েছে সিরিয়াতেও। শুধু তাই নয়, পাঁচ থেকে ছয় মাত্রার অন্তত ৪৫ টি আফটার শক সে রাজ্যে আছড়ে পড়ে বলেও জানাচ্ছেন আধিকারিকরা। এই অবস্থায় আশঙ্কা আরও বাড়ছে। পরিস্থিতি যা তাতে আগামী দিনে আরও বেশ কয়েকটি ভূমিকম্পের সাক্ষী থাকতে পারে সে দেশের মানুষ।  

ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই গতকাল ফের ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠেছে তুরস্ক (Turkey)। দেশের বিভিন্ন প্রান্ত কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু প্রাণহানি হয়েছে। জখমের সংখ্যাও প্রচুর। সবকিছু হারিয়ে সর্বস্বান্ত অবস্থা হয়েছে এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয়। ভূমিকম্পে ধ্বংসপুরী পার্শ্ববর্তী সিরিয়াও। এই পরিস্থিতিতে ভারতেও বড়সড় ভূমিকম্পের আশঙ্কা। আশঙ্কা প্রকাশ করল ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। হিমালয় রিজিওনে হতে পারে ভূমিকম্প, যার প্রভাব পড়বে উত্তরাখণ্ড ও নেপালে। এমনই আশঙ্কার কথা শোনালেন NGRI-এর প্রধান বিজ্ঞানী পূর্ণচন্দ্র রাও। তবে, তাঁর সংযোজন, আবাসনের ভিত মজবুত হলে সম্পত্তিহানি ও প্রাণহানির ঘটনা এড়ানো যাবে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
Blood Bank Scam: দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
Abhishek Banerjee: 'মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল', অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববির স্ত্রী
'মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল', অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববির স্ত্রী
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'

ভিডিও

Sonam Wangchuk Hunger Strike News: অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে হাসপাতালে নিয়ে গেল পুলিশ
BJP government in West Bengal: এবার আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে গেলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee News: ‘অবৈধ সাংসদের অবৈধ অফিস ভাঙা হল’, অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববি
Abhishek Banerjee: 'গরু পাচারের অনেক তথ্য থাকতে পারে এই ল্যাপটপে', অভিষেকের অফিসের সামনে অভিযোগ এক স্থানীয়র
Amit Shah: সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে উত্তরকন্যায় সমন্বয় বৈঠক অমিত শাহের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget