এক্সপ্লোর

কেন্দ্রর বিরুদ্ধে মামলায় কেজরীবাল সরকারের তারকা আইনজীবী চিদম্বরম

নয়াদিল্লি:  লেফটেন্যান্ট গভর্নরই দিল্লি প্রশাসনের সর্বময় কর্তা বলে গত বছর রায় দিয়েছে হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে অরবিন্দ কেজরীবাল সরকার। এই মামলায় দিল্লি সরকার প্রথমসারির আইনজীবীদের সাহায্য নিয়েছে। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে দিল্লি সরকারের হয়ে যে নয় আইনজীবী সওয়াল করবেন, তাঁদের মধ্যে একজন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদম্বরম। আম আদমি পার্টি (আপ) সরকারের হয়ে সুপ্রিম কোর্টে সওয়ালের কথা স্বীকার করেছেন চিদম্বরম। তিনি বলেছেন, সংবিধানে দিল্লি সরকারকে নখদন্তহীন এবং লেফটেন্যান্ট গভর্নরকে সর্বেসর্বা করা হয়েছে বলে আমি মনি করি না। দিল্লি সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দিল্লি সরকার বনাম কেন্দ্র মামলা সম্পর্কে চিদম্বরমের বিশদ ধারনা রয়েছে। তিনি প্রকৃত অর্থেই পেশাদার। চিদম্বরম যখন কেন্দ্রে মন্ত্রী ছিলেন, তখন তাঁর বিরুদ্ধে কেজরীবাল বারেবারেই নিশানা করেছিলেন তাঁকে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কেজরীবাল সরকারের হয়েই কোর্টে চিদম্বরমের সওয়াল আম আদমি পার্টি সরকারের পক্ষে অস্বস্তিকর হয়ে উঠবে কিনা, এই প্রশ্নের জবাবে ওই কথা জানিয়েছেন দিল্লি সরকারের মুখপাত্র। এই ঘটনা নিয়ে কেজরীবালের দিকে অবশ্য কটাক্ষ ছুঁড়ে দিতে কসুর করছেন না দিল্লির কংগ্রেস নেতারা। শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের ট্যুইট, চিদম্বরমকে দুর্নীতিগ্রস্ত ও জনবিরোধী আখ্যা দেওয়ার পর এখন তাঁর কাছ থেকেই পরিষেবা চাইতে হচ্ছে আপ-কে। যদিও এতে অন্যরকম কিছু দেখছেন না প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ। তিনি বলেছেন, এটা খুবই ভালো ঘটনা। আর দিল্লির আপ সরকারের হয়ে তিনি তো এই প্রথম আইনজীবী হয়ে দাঁড়াচ্ছেন না। এর আগে সংসদীয় সচিব নিয়োগ সংক্রান্ত সাংবিধানিক বিষয়ে চিদম্বরম কেজরীবাল সরকারকে পরামর্শ দিয়েছেন। গতকাল সুপ্রিম কোর্টে মামলার শুনানি শুরু হয়েছে। আগামী মঙ্গলবার চিদম্বরম সম্ভবত সওয়াল করবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: ৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
NEET Paper Leak: দুর্নীতিগ্রস্থ লোকেরাই মাথার উপর, আইন পাল্টে কী হবে? পরীক্ষা বিল নিয়ে শুরু তরজা
দুর্নীতিগ্রস্থ লোকেরাই মাথার উপর, আইন পাল্টে কী হবে? পরীক্ষা বিল নিয়ে শুরু তরজা
Public Examination Bill : আজ সংসদে পেশ হবে ‘পাবলিক এগ্জ়ামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’
আজ সংসদে পেশ হবে ‘পাবলিক এগ্জ়ামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget