এক্সপ্লোর

Same Sex Marriage: বিয়ে মানেই কি দুই বিপরীত লিঙ্গের মানুষের মিলন! প্রশ্ন তুললেন খোদ প্রধান বিচারপতি

Supreme Court:সমলিঙ্গের বিয়েতে আইনি সিলমোহরের দাবিতে জমা পড়া আবেদনের শুনানি চলছে দেশের শীর্ষ আদালতে।

নয়াদিল্লি: সমকামী সম্পর্ক অপরাধের আওতায় না পড়লেও, সমলিঙ্গের বিয়ে আজও নিষিদ্ধ দেশে (Same Sex Marriage)।  সেই নিয়ে শুনানি চলাকালীন গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বিবাহিত সম্পর্কে বলতে যা বুঝি আমরা, তাতে দুই মানুষকে বিপরীত লিঙ্গেরই হতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা রয়েছে কিনা, প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি (CJI DY Chandrachud)।

সমলিঙ্গের বিয়েতে আইনি সিলমোহরের দাবিতে জমা পড়া আবেদনের শুনানি

সমলিঙ্গের বিয়েতে আইনি সিলমোহরের দাবিতে জমা পড়া আবেদনের শুনানি চলছে দেশের শীর্ষ আদালতে (Supreme Court)। বৃহস্পতিবার তৃতীয় দিন মামলার শুনানি চলাকালীন এমন মন্তব্য করলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “এই ধরনের সম্পর্ককে (সমকামী) শুধুমাত্র শারীরিক সম্পর্ক হিসেবে দেখি না আমরা। বরং এই ধরনের সম্পর্ক তার চেয়ে বেশিই, স্থিতিশীল, আবেগমিশ্রিত, এবং মানসিক সংযোগও জড়িয়ে রয়েছে।”

সমলিঙ্গের বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে বৈবাহিক সম্পর্কের সদা পরিবর্তনশীল ধারণাকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে এ দিন জানায় শীর্ষ আদালত। আর তাতেই প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, “বৈবাহিক সম্পর্কে দুই ব্যক্তির বিপরীত লিঙ্গের মানুষ হওয়া কি অত্যাবশ্যক?”

আরও পড়ুন: Heatwave in India: তাপপ্রবাহের মারাত্মক প্রভাব, দেশের একাধিক এলাকাকে 'বিপজ্জনক' ঘোষণা!

এ দিন বিচারপতি আরও জানান, ১৯৫৪ সালে দেশে বিশেষ বিবাহ আইন বলবৎ হওয়ার পর থেকে, গত ৬৯ বছরে আইনেও রদবদল ঘটেছে বিস্তর।  তাই সামাজিক ধ্যান-ধারণা, গণ্ডির বাইরে নিজেদের দেখেন যাঁরা, তাঁদেরও বিবাহের সুযোগ তৈরি হয়েছে। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, "সমকামিতাকে অপরাধমুক্ত করে আমরা শুধুমাত্র সমলিঙ্গের, প্রাপ্তবয়স্ক মানুষকে পারস্পরিক সম্মতিতে সম্পর্কে লিপ্ত হওয়ায় অনুমোদন দিইনি, তাঁদের স্থিতিশীল সম্পর্ককেও বৈধতা দিয়েছি।"

সমলিঙ্গের বিয়েতে আইনি সিলমোহরে তীব্র আপত্তি কেন্দ্রীয় সরকারের

প্রধান বিচারপতির এই মন্তব্যে আশার আলো দেখতে শুরু করেছেন সমকামী মানুষ জন। তবে এ ক্ষেত্রে সরকারি আপত্তি এখনও খাঁড়া হয়ে ঝুলছে। কারণ সমকামী বিবাহে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার। তাদের দাবি, সমকামী বিবাহের ধারণা আসলে শহুরে, অভিজাত মানসিকতার ফলশ্রুতি। আদালত নয়, সংসদই এ নিয়ে আলোচনার সর্বোত্তম জায়গা বলেও জানায় কেন্দ্র। সমলিঙ্গের বিবাহের আবেদনকে তাই আদালতে চ্যালেঞ্জ করেছে তারা। ভারতীয় সংস্কৃতিতে স্বামী, স্ত্রী, সন্তান এবং বিবাহের যে ধারণা, সমলিঙ্গের বিবাহ তার পরিপন্থী বলে দাবি কেন্দ্রের।

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
Lightning Hits IndiGO Flight: মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget