এক্সপ্লোর

Ram Mandir: ভক্তদের ঢল অযোধ্যায়, ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা যোগী সরকারের

Ayodhya: ভক্তরা যাতে নির্বিঘ্নে রামলালাকে (Ramlala) দর্শন করতে পারেন তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

নয়াদিল্লি: রামমন্দির উদ্বোধনের (Ram Mandir Inauguration) পর কেটেছে মাত্র ৬ দিন। এরই মধ্যে ভক্তদের ঢল নেমেছে অযোধ্যায় (Ayodhya)। প্রায় ১৯ লক্ষ দর্শনার্থী রামমন্দিরে পুজো দিয়েছেন বলে থবর। রামলালার সুষ্ঠভাবে দর্শনের জন্য বন্দোবস্তও করেছে যোগী সরকার।

অযোধ্যায় ভক্তদের ঢল: রামমন্দিরে ভিড় ভক্তদের। ভক্তরা যাতে নির্বিঘ্নে রামলালাকে (Ramlala) দর্শন করতে পারেন তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে তৈরি হয়েছে কমিটি। দর্শনার্থী যাতে নির্বিঘ্নে মন্দিরে প্রবেশ করতে পারে এবং রামলালার দর্শন করতে পারেন, তা এই কমিটি ব্যবস্থা করবে।রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর মঙ্গলবার ভোররাত থেকেই ভিড় হয় অযোধ্যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় পৌঁছতে শুরু করে দর্শনার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়ও। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে অযোধ্যার প্রায় সব রাস্তাই অবরুদ্ধ হয়ে যায়। মন্দির চত্বরে জনস্রোত সামলাতে হিমশিম খেতে শুরু করে পুলিশ। ভিড় নিয়ন্ত্রণ করতে বন্ধ করে দেওয়া হয় মন্দিরের গেট। ঘণ্টাখানেক পর ধীরে ধীরে ভক্তদের মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হয়। তথ্য অনুযায়ী, উদ্বোধনের পর প্রতিদিন কমপক্ষে ২ লক্ষ ভক্ত রামলালাকে দর্শন করছেন। দেশ তো বটেই উত্তর প্রদেশেরে বিভিন্ন জেলা থেকেও রামমন্দির দর্শনের জন্য ভিড় বাড়ছে। এমনকী রবিবারও ৩ লক্ষের বেশি ভক্ত ভিড় জমিয়েছিলেন অযোধ্যায়।

কোন দিন কত ভিড়?

  • ২৩ জানুয়ারি- ৫ লক্ষ
  • ২৪ জানুয়ারি- ২.৫ লক্ষ
  • ২৫ জানুয়ারি- ২ লক্ষ
  • ২৬ জানুয়ারি- ৩.৫ লক্ষ
  • ২৭ জানুয়ারি- ২.৫ লক্ষ
  • ২৮ জানুয়ারি- ৩.২৫ লক্ষ

দর্শনপর্বে পদপিষ্টের মতো ঘটনা যাতে না ঘটে, তার জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে গর্ভগৃহে। উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দফতরের মুখ্যসচিব সঞ্জয় প্রসাদ এবং আইজি আইন-শৃঙ্খলা প্রশান্ত কুমারকে গোটা বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। সেইমতো রাম মন্দির চত্বরে থেকে সমগ্র বিষয়টি পরিচালনা করছেন তাঁরা। দর্শন প্রক্রিয়া সুষঠুভাবে সারতে চ্যানেল তৈরি করা হয়েছে। উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে খবর, ভক্তদের দর্শনের জন্য দরজা খুলে দেওয়ার পর ২৩ জানুয়ারি প্রায় ৫ লক্ষ পুণ্যার্থী রামলালার দর্শন করেছেন। RAF-এর ডেপুটি কমান্ডান্ট জানিয়েছিলেন, রাম মন্দিরের ভিতরে ও বাইরে মিলিয়ে প্রায় এক হাজার জওয়ান মোতায়েন করা হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Nitish Kumar: 'অতীতেও সঙ্গে ছিলাম...সিদ্ধান্ত হয়েছে চিরতরে একসঙ্গে থাকব', মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের পর বললেন নীতীশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget