এক্সপ্লোর

Nitish Kumar: 'অতীতেও সঙ্গে ছিলাম...সিদ্ধান্ত হয়েছে চিরতরে একসঙ্গে থাকব', মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের পর বললেন নীতীশ

Lok Sabha Election 2024:'অতীতেও আমরা (জেডিইউ এবং বিজেপি) একসঙ্গে ছিলাম। মাঝে আলাদা হয়ে যাই ঠিকই, কিন্তু আমাদের দল এবার বুঝতে পেরেছে', প্রথম প্রতিক্রিয়ায় বললেন নীতীশ কুমার।

নয়াদিল্লি: 'অতীতেও আমরা (জেডিইউ এবং বিজেপি) একসঙ্গে ছিলাম। মাঝে আলাদা হয়ে যাই ঠিকই, কিন্তু আমাদের দল এবার বুঝতে পেরেছে। তাই সিদ্ধান্ত হয়েছে, আমরা সব সময় একসঙ্গে থাকব', আরজেডি-র হাত ছেড়ে বিজেপির হাত ধরার পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথম প্রতিক্রিয়া জেডি(ইউ) প্রধান নীতীশ কুমারের (Nitish Kumar First Reaction After Swearing In)।

প্রথম প্রতিক্রিয়া...
জেডি(ইউ) প্রধান জানান, এদিন আরও ৮ জন শপথ নিয়েছেন। বাকিরাও দ্রুত শপথ নেবেন। তাঁর কথায়, 'সম্রাট চৌধুরি এবং বিজয়কুমার সিংহ উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেছেন। বিহারের উন্নয়নের জন্য আমরা কাজ করব। এই লক্ষ্যেই ধ্যানজ্ঞান থাকবে আমাদের।' গত মাসে লালন সিংহের হাত থেকে দলের রাশ নিজের হাতে নেওয়ার পর থেকেই অনেকে আন্দাজ করছিলেন, বিহারের রাজনৈতিক সমীকরণ বদলাতে চলেছে। এর পর, ইন্ডিয়া জোটের আহ্বায়ক পদ প্রত্যাখ্যান করায় সেই জল্পনা বাড়ে। এর মধ্যে বিহারের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী, কর্পুরি ঠাকুরকে 'ভারতরত্ন'  দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছিলেন নীতীশ।আরজেডি-জেডিইউ-এর মধ্যে ফাটলের চর্চা আরও তীব্র হয় যখন নাম না করে 'পরিবারবাদ' নিয়ে সমালোচনার সুর শোনা গিয়েছিল নীতীশের মুখে। সব জল্পনায় সিলমোহর পড়ে রবিবার সকালে। 'মহাগঠবন্ধন'থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেন তিনি। 

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা...
এদিন নীতীশ কুমারকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে এও বার্তা দেন যে বিহারের জনতার আশা-আকাঙ্খা পূরণ করতে চেষ্টার কোনও ত্রুটি রাখবে না এনডিএ। বিহার সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য সম্র্রাট চৌধুরি এবং বিজয়কুমার সিংহকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। রবিবার যখন জেডি(ইউ) প্রধান বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন,তখন আরজেডি বিধায়ক তেজস্বী বিধায়ক বলেন,  'আজ তো বিজেপির সঙ্গে মিলে শপথ নিলেন নীতীশ, কতদিন একসঙ্গে থাকবে দেখুন। সবে খেলা শুরু হল, ২০২৪-এই শেষ হয়ে যাবে জেডিইউ।' কড়া আক্রমণ শানান কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও। বলেন, 'জোট বদলে গিরগিটির সঙ্গে প্রতিযোগিতা করছেন নীতীশ। বিহারের মানুষ এই বিশ্বাসঘাতকদের ক্ষমা করবে না। যাঁরা এই বিশ্বাসঘাতকদের নাচিয়েছেন, তাঁদেরও মানুষ ক্ষমা করবে না।' তাঁর মতে, 'এটা স্পষ্ট যে প্রধানমন্ত্রী ও বিজেপি ভারত জোড়ো ন্যায় যাত্রাকে ভয় পেয়েছেন। সেখান থেকে দৃষ্টি ঘোরাতেই এই নাটক করা হচ্ছে।'

আরও পড়ুন:আগেও হিসেব মিলিয়েছেন, নীতীশ-NDA জোট নিয়ে আবারও ভবিষ্যদ্বাণী করলেন প্রশান্ত কিশোর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget