এক্সপ্লোর

Arvind Kejriwal Resignation Announcement: 'ইংরেজরাও এমন ছিল না', BJP-কে আক্রমণ কেজরিওয়ালের, সরাসরি পদত্যাগের ঘোষণা

Arvind Kejriwal Resignation: এদিন দিল্লিতে আম আদমি পার্টির কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তৃতা করেন তিনি।

নয়াদিল্লি: দিল্লির রাজনীতিতে নাটকীয় পট পরিবর্তন। আবগারি দু্নীতি মামলায় শুক্রবারই জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আর রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা করলেন তিনি। আগামী দু'দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি। আর এই ঘোষণা করতে গিয়ে বিজেপি-কে তীব্র আক্রমণ করলেন। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে, ঘুরপথে সরকার গড়তে, কেন্দ্রের বিজেপি সরকার তাঁকে মিথ্যা মামলায় জেলে ঢুকিয়েছে বলে অভিযোগ করলেন। মানুষের রায়ে জয়ী হলে, তবেই ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন বলে জানিয়েছেন। (Arvind Kejriwal Resignation Announcement)

এদিন দিল্লিতে আম আদমি পার্টির কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তৃতা করেন তিনি। আর ওই বক্তৃতায় আগাগোড়া বিজেপি-কে আক্রমণ করে যান। কেজরিওয়াল বলেন, "জেল থেকে লেফটেন্যান্ট গভর্নরকে একটি চিঠি  লিখেছিলাম। স্বাধীনতা দিবসে অতীশীকে পতাকা উত্তোলন করতে দেওয়ার অনুমোদন চেয়েছিলাম। কিন্তু আমাকে বলা হল, আর একটিও চিঠি লিখলে, পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হবে না। ইংরেজরাও এমন আচরণ করেনি।" (Arvind Kejriwal Resignation)

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে কেজরিওয়াল বলেন, "আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে ওরা। এখন বলছে শর্তসাপেক্ষে জামিন মিলেছে। আইনজীবীরা জানালেন, আরও ১০, ১৫ বা ২০ বছর মামলা চলতে পারে।  তাই সিদ্ধান্ত নিয়েছি, মানুষের রায়ে জয়ী না হলে মুখ্যমন্ত্রীর আসনে বসব না আমি। মণীশ সিসৌদিয়াও কোনও পদে থাকবেন না। আমাদের ভাগ্য ভোটারদের হাতে ছাড়লাম।"

আরও পড়ুন: Arvind Kejriwal: 'একদম পদত্যাগ করবেন না, দরকারে জেল থেকে সরকার চালাবেন', মমতাকেও অনুরোধ কেজরিওয়ালের

বিজেপি-কে আক্রমণ করে কেজরিওয়াল বলেন, "গত ১০ বছরে রাস্তা হয়েছে, পাইপলাইন বসেছে। গত ৭৫ বছরে যা করতে পারেনি ওরা। ওরা জালিয়াত, আমরা সৎ। সেই কারণেই আমাকে জেলে পাঠানো হয়। CBI-ED লাগিয়ে দেওয়া হয় হেনস্থা করতে। বিজেপি-কে নিয়ে কোনও মাথাব্যথা নেই আমার। দিল্লির মানুষের জন্যই ভাবিত আমি। জেলে ঢুকিয়ে আমার মনোবল ভেঙে দিতে চেয়েছিল। ভেবেছিল দল ভাঙিয়ে দিল্লিতে সরকার গড়বে। কিন্তু জেলে গিয়ে আমার মনোবল ১০০ শতাংশ বেড়ে গিয়েছে।"

বিধায়ক ভাঙানো, ED, CBI দিয়ে ভয় দেখানো, ভুয়ো মামলা করে জেলে ভরে দেওয়া, সরকার ফেলে দেওয়াই বিজেপি-র ফর্মুলা বলে এদিন আক্রমণ মন্তব্য করেন কেজরিওয়াল।  বিজেপি-র ষড়যন্ত্রের বিরুদ্ধে আম আদমি পার্টি লড়াই করে দেখাবে বলে জানান তিনি। প্রত্যেক অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীকেই হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন। বিজেপি-র এই ফর্মুলার বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে আহ্বান জানান সকলকে।

সেরা শিরোনাম

CJP Protest: CJP আন্দোলনে আটক বহু শীর্ষ নেতা, এবার কী হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের?
CJP আন্দোলনে আটক বহু শীর্ষ নেতা, এবার কী হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের?
Gyanesh Kumar: 'সন্দেহ কোনও প্রমাণ নয়', জ্ঞানেশ কুমারের সমর্থনে খোলা চিঠি ১২৪ জন প্রাক্তন IAS ও IFS অফিসারের
'সন্দেহ কোনও প্রমাণ নয়', জ্ঞানেশ কুমারের সমর্থনে খোলা চিঠি ১২৪ জন প্রাক্তন IAS ও IFS অফিসারের
Abhijeet Dipke's Parents :
"দিল্লিতে কি চম্বলের ডাকাতরা জড়ো হয়েছে ?" সুর চড়ালেন অভিজিৎ দীপকের বাবা-মা...
Oppositions Protest : ফের পথে নামছে বিরোধী শিবির, রাজধানীতে বড়সড় আন্দোলনের উদ্যোগ; সোমে সাক্ষাৎ প্রধান বিচারপতির সঙ্গেও
ফের পথে নামছে বিরোধী শিবির, রাজধানীতে বড়সড় আন্দোলনের উদ্যোগ; সোমে সাক্ষাৎ প্রধান বিচারপতির সঙ্গেও

ভিডিও

Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget