এক্সপ্লোর

Arvind Kejriwal Arrest: কেজরিওয়ালের আবেদন খারিজ, আপাতত জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে

Delhi Liquor Policy Case: আপাতত জেলেই থাকতে হবে দিল্লির মুখ্য়মন্ত্রীকে। 

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। কিন্তু দিল্লি আদালতে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal Arrest) সেই আবেদন খারিজ হয়ে গেল। আপাতত জেলেই থাকতে হবে দিল্লির মুখ্য়মন্ত্রীকে। আদালত জানিয়েছে, রাজনৈতিক বিবেচনা এবং সমীকরণ আদালতে টেনে আনা যাবে না। আইনের কাছে এসব অপ্রাসঙ্গিক। বিচারপতিরা আইনের কাছে দায়বদ্ধ, রাজনৈতিক পরিস্থিতির কাছে নয়। (Delhi Liquor Policy Case)

আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ED-র হাতে গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জমা দেন কেজরিওয়াল। তিনি জানান, বেআইনি ভাবে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। এমনকি কোনও রকম জিজ্ঞাসাবাদ ছাড়াই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানান কেজরিওয়াল। 

কিন্তু মঙ্গলবার শুনানি শুরু হলে, কেজরিওয়ালের আবেদন খারিজ হয়ে যায় আদালতে। আদালত জানায়, আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করেছে ED. আগামী ১৫ এপ্রিল পর্যব্ত তিহাড় জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে। কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করলেও, কেজরিওয়ালের হেফাজতের মেয়াদবৃদ্ধি করতে চেয়ে এদিন আবেদন জানায়নি ED. বরং কেজরিওয়াল তদন্তে অসহযোগিতা করছেন বলে দাবি তাদের।

আরও পড়ুন: Election Commissioner Security: হামলার আশঙ্কা, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্র

এদিন দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বরণকান্ত শর্মার সিঙ্গল বেঞ্চে কেজরিওয়ালের আবেদন খারিজ হয়ে যায়। আদালত জানায়, ED আদালতে বেশ কিছু নথিপত্র জমা করেছে, তাতে এক হাওয়ালা ডিলারের বয়ানও রয়েছে। পাশাপাশি, গোয়ায় আম আদমি পার্টির এক প্রার্থীর বয়ানও জমা পড়েছে আদালতে। আবেদবনকারীর মামলায় যাতে কোনও প্রভাব না পড়ে, তার জন্য নামগুলি খোলসা করা হয়নি।

লোকসভা নির্বাচনের আগে AAP-কে জব্দ করতেই কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে কেজরিওয়ালকে গ্রেফতার করানো হয়েছে বলে লাগাতার অভিযোগ তুলে এসছে AAP. নির্বাচনের মুখে কেজরিওয়ালের এই গ্রেফতারির নেপথ্যে রাজনৈতিক কারণের দিকে ইঙ্গিত করেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভিও। কিন্তু এদিন আদালত জানায়, যথেষ্ট নথিপত্র হাতে পেয়েই কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ED.
 
দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের আবেদন খারিজ করে দিলেও, সুপ্রিম কোর্টে আবেদন জানানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন AAP নেতৃত্ব। দলের তরফে বলা হয়, "দিল্লি হাইকোর্টের নির্দেশের সঙ্গে একমত নই আমরা। আদালতের নির্দেশ পর্যালোচনা করে দেখে আমরা সুপ্রিম কোর্টে যাব।" বুধবারই কেজরিওয়াল শীর্ষ আদালতে আবেদন জানাতে পারেন।
 
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামালানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামালানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
Kolkata Airport : উড়ানে দেরি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ
উড়ানে দেরি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget