এক্সপ্লোর

India China Conflict: অরুণাচলের পাহাড়, নদী, বসতি এলাকার নয়া নামকরণ চিনের, প্রতিবাদ জানাল ভারত

Chinese Names for Arunachal Pradesh: চতুর্থ যে তালিকা প্রকাশ করেছে চিন, তাতে অরুণাচলের ১২টি পাহাড়, চারটি নদী, একটি হ্রদ, একটি গিরিপথ, ১১টি বসতি এলাকা এবং একটি সমতল এলাকা রয়েছে।

নয়াদিল্লি: সীমান্ত নিয়ে টানাপোড়েনের মধ্যেই নতুন করে চিনের সঙ্গে সংঘাত। অরুণাচল প্রদেশের ৩০টি জায়গার নয়া নামকরণ করে চতুর্থ একটি তালিকা প্রকাশ করেছে চিন, যাতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক জায়গা রয়েছে (Chinese Names for Arunachal Pradesh)। সেই নিয়েই নতুন করে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। চিনের ওই তালিকা প্রত্যাখ্যান করল দিল্লি। জানিয়ে দেওয়া হল, অরুণাচল প্রদেশ ভারতের অখণ্ড অংশ ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। (India China Conflict)

চতুর্থ যে তালিকা প্রকাশ করেছে চিন, তাতে অরুণাচলের ১২টি পাহাড়, চারটি নদী, একটি হ্রদ, একটি গিরিপথ, ১১টি বসতি এলাকা এবং একটি সমতল এলাকা রয়েছে। ওই ৩০টি জায়গার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশও প্রকাশ করা হয়েছে, যেগুলিকে একটি নয়া মানচিত্রের অংশ হিসেবে দেখানো হয়েছে। রবিবার সেইটি প্রকাশ করে চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস। 

চিনের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে দিল্লি। বিদেশ মন্ত্রকে মুখপাত্র রণধীর জয়সওয়ালের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, 'ভারতের রাজ্য অরুণাচল প্রদেশের একাধিক জায়গার নয়া নামকরণের চেষ্টা আগেও করেছে চিন। এই ধরনের প্রচেষ্টার তীব্র বিরোধিতা করছি আমরা। নয়া নাম ঠিক করলেই সত্য পাল্টে যাবে না। অরুণাচল প্রদেশ ভারতের অখণ্ড অংশ ছিল, আছে এবং চিরকাল থাকবে'।

আরও পড়ুন: Sanjay Singh: আবগারি মামলায় ছ’মাস পর জামিন পেলেন AAP নেতা সঞ্জয়, বিরোধিতা করল না ED

এই প্রথম নয় যদিও, আগেও অরুণাচলের বিস্তীর্ণ অঞ্চলকে নিজেদের বলে দাবি করে নয়া মানচিত্র প্রকাশ করে চিন। অরুণাচলের বেশ কিছু জায়গার নয়া নামকরণও করে তারা। ২০১৭ সালে প্রথম বার অরুণাচলের ছয় জায়গার নয়া নামকরণ করে তারা। এর পর ২০২১ সালে ১৫টি জায়গার নয়া নামকরণ করা হয়। ২০২৩ সালে আরও ১১টি জায়গার নয়া নামকরণ করে তালিকা প্রকাশ করা হয়। 

আগাগোড়াই এই চিনা আগ্রাসনের বিরোধিতা করে এসেছে দিল্লি। সম্প্রতি সেই নিয়ে মুখ খোলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। তিনি বলেন, "আজ আমি আপনার বাড়ির নাম পাল্টে গিলেই কি সেটা আমার বাড়ি হয়ে যাবে? অরুণাচল প্রদেশ ভারতীয় রাজ্য ছিল, আছে এবং থাকবে। নাম পরিবর্তনের কোনও প্রভাব এতে পড়বে না।"

কিন্তু অরুণাচলের ৩০টি এলাকার নয়া নামের চতুর্থ যে তালিকা প্রকাশ করেছে চিন, তার সময়কাল নিয়ে প্রশ্ন উঠছে। কারণ অতি সম্প্রতিই সেলা সুড়ঙ্গের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অরুণাচল সফর নিয়ে আপত্তি তোলে চিন। কূটনৈতিক মহলে মোদির সফর নিয়ে আপত্তি জানায় তারা।  এমনকি আমেরিকার তরফে অরুণাচলকে ভারতের অংশ বলে যে স্বীকৃতি দেওয়া হয়, তারও বিরোধিতা করে চিন। ভারত এবং চিনের সীমান্ত বিরোধে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কাম্য নয় বলে জানিয়ে দেয় বেজিং। তার পরই চতুর্থ তালিকা প্রকাশিত হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget