এক্সপ্লোর

Asani Cyclone Update: ঘূর্ণিঝড়ের 'অশনি-সঙ্কেত', বিপদ এড়াতে বাতিল একাধিক ট্রেন

বুধবার প্রায় ৩৭টি ট্রেন (Train) বাতিল করেছে সাউথ-সেন্ট্রাল রেলওয়ে (South-Central Railway)। যাত্রী সুরক্ষার কারণেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত, জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

কলকাতা: অন্ধ্র উপকূলের (Andhrapradesh Coast) দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় অশনি (Asani Cyclone)। বিপদ এড়াতে অন্ধ্রপ্রদেশে (Andhrapradesh) বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। বুধবার প্রায় ৩৭টি ট্রেন (Train) বাতিল করেছে সাউথ-সেন্ট্রাল রেলওয়ে (South-Central Railway)।

ট্রেন বাতিলের সিদ্ধান্ত: অন্ধ্র উপকূলের আরও কাছে অশনি। শক্তি খুইয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। যা আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে সাউথ-সেন্ট্রাল রেল ট্যুইট করে জানিয়েছে, আপ এবং ডাউন মিলিয়ে মোট ৩৭টি ট্রেন বাতিল করা হয়েছে। এছা়ড়াও আরও বেশ কিছু ট্রেন সময় পরিবর্তন করা হয়েছে। যাত্রী সুরক্ষার কারণেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত, জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড়ের অবস্থান: ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূলবর্তী এলাকায় বৃষ্টি হবে। উত্তাল থাকবে সমুদ্র। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে ৬০, কাঁকিনাড়া থেকে ১৮০, বিশাখাপত্তনম থেকে ৩১০, ওড়িশার গোপালপুর থেকে ৫৫০ ও পুরী থেকে ৬৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় অশনি। আজ সন্ধে নাগাদ পৌঁছবে অন্ধ্রের উত্তর উপকূলে। তবে ল্যান্ড ফল হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হতে হতেই শক্তিক্ষয় করে ক্রমশ দুর্বল হবে ঘূর্ণিঝড় অশনি। আগামীকাল সকালে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।

কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলায় ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই। তবে আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে দুই ২৪ পরগনা, নদিয়া ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন: Asani Cyclone : এলাকায় গাছ উপড়ে গিয়েছে? বিদ্যুত্‍ বিচ্ছিন্ন? দুর্যোগে সমস্যায় পড়লে কোথায় ফোন করবেন

সেরা শিরোনাম

Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget