এক্সপ্লোর

India-Pakistan Conflict: কাশ্মীর নিয়ে ফের উস্কানি, ‘পরিণাম ভাল হবে না’, ভারতবিরোধী ভাষণ পাক সেনা প্রধান আসিম মুনিরের

Asim Munir: শনিবার করাচিতে Pakistan Naval Academy-র অনুষ্ঠানে ভাষণ দেন মুনির। 

নয়াদিল্লি: সংঘাতপর্ব কাটিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ।  তার পর দু'মাসও কাটল না। ফের ভারতকে হুমকি পাকিস্তানের। দেশের সেনাপ্রধান আসিম মুনির ভারতকে হুমকি দিলেন। আঞ্চলিক অস্থিরতার জন্য তিনি দায়ী করলেন ভারতকে। শুধু তাই নয়, আঞ্চলিক স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে এগিয়ে রাখলেন পাকিস্তানকেই। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আগেও হুমকি দিতে শোনা গিয়েছিল মুনিরকে। ফের একই সুর শোনা গেল তাঁর গলায়। (India-Pakistan Conflict)

শনিবার করাচিতে Pakistan Naval Academy-র অনুষ্ঠানে ভাষণ দেন মুনির।  সেখানে ভারতকে আগ্রাসী দেশ হিসেবে উল্লেখ করেন তিনি। মুনিরের দাবি, কোনও রকম প্ররোচনা ছাড়াই দু'-দু'বার পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। কৌশলগত দূরদর্শিতার অভাব রয়েছে ভারতের, ভারতই আঞ্চলিক অশান্তির জন্য দায়ী। আগামীতে ভারত আগ্রাসন দেখালে, পাকিস্তান যোগ্য জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন মুুনির। পাকিস্তানই আঞ্চলিক স্থিতাবস্থা ধরে রেখেছে বলেও দাবি করেন তিনি। (Asim Munir)

ওই অনুষ্ঠানে মুনিরকে বলতে শোনা যায়, "গত কয়েক বছরে বিনা প্ররোচনায় ভারত দু'-দু'বার হামলা চালিয়েছে পাকিস্তানে। লাগাতার প্ররোচনা সত্ত্বেও, পাকিস্তান সংযম দেখিয়েছে, পরিণত মানসিকতার পরিচয় দিয়েছে, দায়িত্বশীল দেশ হিসেবে তুলে ধরেছে নিজেকে। আঞ্চলিক স্থিতিশীলতা ধরে রাখার প্রতি যে প্রতিশ্রুতিবদ্ধ, ফের তা প্রমাণ হয়ে গিয়েছে। পাকিস্তান সন্ত্রাসকে নির্মূল করার খুব কাছাকাছি দাঁড়িয়ে। ইচ্ছাকৃত ভাবে ভারত উত্তেজনার সৃষ্টি করছে।"

কাশ্মীরের প্রসঙ্গও নতুন করে তুলে ধরেন মুনির। বলেন, "এমন সঙ্কটের পরিস্থিতিতে কাশ্মীরি ভাইয়ের আত্মত্যাগের কথা মনে রাখতে হবে আমাদের, যাঁরা বেআইনি দখলদার ভারতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব মেনে কাশ্মীর সমস্যার সমাধান চায় পাকিস্তান। পাকিস্তান চায়, কাশ্মীরিদের মনোবাঞ্ছা পূরণ হোক।"

কাশ্মীর নিয়ে মুনিরের এই মন্তব্যে অশনি সঙ্কেত দেখছেন অনেকেই। কারণ পহেলগাঁও হামলার আগে ঠিক এভাবেই কাশ্মীর নিয়ে উস্কানিমূলক বক্তৃতা করেন মুনির। সেই সময় তাঁকে বলতে শোনা যায়, "কাশ্মীর আমাদের গলার শিরা, আর গলার শিরাই থাকবে।" তাঁর সেই ভাষণের এক সপ্তাহ পরই পহেলগাঁওয়ে জঙ্গিরা নিরীহ পর্যটকদের হত্যা করে। 

সেখানেই থামেননি মুনির। ভারতের নাম না করলেও, যুদ্ধের হুমকি দিতে শোনা যায় তাঁকে। বলেন, “পাকিস্তান জবাব দিতে অক্ষম, পাকিস্তান সমস্যায় জেরবার বলে যদি শত্রুপক্ষ ভেবে থাকে, তাহলে ভুল করবে। কড়া জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। আঞ্চলিক অস্থিরতা বাড়িতে তোলার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। নিজের সার্বভৌমত্ব রক্ষার্থে পাকিস্তান কড়া পদক্ষেপ করতে দ্বিধা করবে না।” মুনির জানান, কম শক্তিশালী ভেবে কাউকে ছোট করা ঠিক নয়। কারণ ইতিহাস সাক্ষী, কম শক্তিশালীরাও মহা শক্তিধরদের হারিয়ে দেখিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Cockroach Janta Party: সামান্য সরকারি কর্মী হয়ে ছেলেকে বিদেশে পড়ালেন কী করে? এবার অভিজিৎ দীপকের বাবার বিরুদ্ধে তদন্ত হবে?
সামান্য সরকারি কর্মী হয়ে ছেলেকে বিদেশে পড়ালেন কী করে? এবার অভিজিৎ দীপকের বাবার বিরুদ্ধে তদন্ত হবে?
PM Modi Thank You : প্রধানমন্ত্রী মোদিকে গালি দিয়েছিল মেয়ে, মা বললেন-'মোদির জন্য নতুন জীবন পেল'
প্রধানমন্ত্রী মোদিকে গালি দিয়েছিল মেয়ে, মা বললেন-'মোদির জন্য নতুন জীবন পেল'
Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget