এক্সপ্লোর

নাগরিকত্ব সংশোধনী আইন: প্রতিবাদ-বিক্ষোভে অসমে মৃত ৩, আহত ২৭

সরকার পরিচালিত গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের তরফে এই কথা জানানো হয়েছে।

গুয়াহাটি: নাগরিকত্ব সংশোধনী আইনকে ঘিরে প্রতিবাদ-বিক্ষোভে অসমে এখনও পর্যন্ত ৩ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন ২৭ জন। সরকার পরিচালিত গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের তরফে এই কথা জানানো হয়েছে। সেখানেই আহতদের চিকিৎসা চলছে। সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ পাশ হওয়ার পর থেকেই অসম সহ উত্তর-পূর্বের একাধিক জায়গায় প্রতিবাদ-বিক্ষোভে গর্জে ওঠেন অসমবাসী। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে পড়ে। গত ১২ তারিখ বিলে অনুমোদন দিয়ে তা আইনে পরিণত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী, ধর্মীয় অসহিষ্ণুতার জেরে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে পালিয়ে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে আসা সেখানকার সংখ্যালঘু-- যথাক্রমে হিন্দু, খ্রীশ্চান, শিখ, বৌদ্ধ ও পারসি--এই ধর্মবালম্বীদের এদেশের নাগরিকত্ব দেওয়া হবে। এদিকে, অসমের পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, অসমের ভৌগলিক অবস্থান দেশের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সেখানকার পরিস্থিতি উদ্বেগজনক। একদিকে কাশ্মীর। অন্যদিকে অসম এখন নতুন কাশ্মীর। নাগরিকত্ব সংশোধনীর প্রতিবাদের আঁচ এদিন দেখা গিয়েছে অসম গণপরিষদের সদর দফতরের বাইরে। সংসদে নাগরিকত্ব বিলের সমর্থন করার জন্য এদিন গুয়াহাটিতে অগপ-র সদর দফতরের বাইরে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন নিচুতলার কর্মীরা।

সেরা শিরোনাম

PM Modi : আর্থিক শৃঙ্খলার বিষয়ে মন্ত্রীদের বড় বার্তা প্রধানমন্ত্রীর, 'খাও, পান করো, ফূর্তি করোতে বিশ্বাস করে না ভারতীয় সংস্কৃতি'
আর্থিক শৃঙ্খলার বিষয়ে মন্ত্রীদের বড় বার্তা প্রধানমন্ত্রীর, 'খাও, পান করো, ফূর্তি করোতে বিশ্বাস করে না ভারতীয় সংস্কৃতি'
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Cyclone Akvan দানবীয় গতিতে আসছে আকভান, বন্ধ হল গুণ্ডিচা মন্দির, সরানো হল ৮০ হাজার জনকে, ল্যান্ডফল নিয়ে নতুন তথ্য
দানবীয় গতিতে আসছে আকভান, বন্ধ হল গুণ্ডিচা মন্দির, সরানো হল ৮০ হাজার জনকে, ল্যান্ডফল নিয়ে নতুন তথ্য
Punjab Bridge Collapsed: ব্রিজ বিপর্যয়! মাত্র ১০ বছরের পুরনো সেতু ভেঙে বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, খালে তলিয়ে গেল ২টি ট্রাক
ব্রিজ বিপর্যয়! মাত্র ১০ বছরের পুরনো সেতু ভেঙে বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, খালে তলিয়ে গেল ২টি ট্রাক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget