এক্সপ্লোর

অসমিয়াকে রাজ্য ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, কেন্দ্রকে প্রস্তাব দেবে অসম সরকার

অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সাংবাদিক বৈঠকে বলেন, দেশের প্রতিটি রাজ্যই মূলত এক-একটি ভাষার ভিত্তিতে তৈরি হয়। অনুপ্রবেশের জন্যই অনেকে অন্য ভাষায় কথা বলেন। তাই যে কোনও রাজ্যই যে ভাষার মানুষদের নিয়ে প্রথমে তৈরি হয়েছে, সেই ভাষাটিকেই রাজ্য-ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত।

গুয়াহাটি: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভের আঁচ প্রথম ছড়িয়ে পড়ে উত্তর-পূর্ব ভারত থেকেই। 'এই আইন চালু হলে বিপন্ন হতে পারে তাঁদের সংষ্কৃতি', এই আশঙ্কাতেই প্রথম বিক্ষোভ দানা বাঁধে। তবে সিএএ প্রণয়ন হলে অসমের ভাষা, সংষ্কৃতি কোনও কিছুই আঘাত পাবে না, বলে আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই পরিস্থিতিতে অসম বিধানসভা সিদ্ধান্ত নিল, কেন্দ্রের কাছে তাঁরা অসমিয়া ভাষাকেই রাজ্যের ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন জানাবে। অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সাংবাদিক বৈঠকে বলেন, দেশের প্রতিটি রাজ্যই মূলত এক-একটি ভাষার ভিত্তিতে তৈরি হয়। অনুপ্রবেশের জন্যই অনেকে অন্য ভাষায় কথা বলেন। তাই যে কোনও রাজ্যই যে ভাষার মানুষদের নিয়ে প্রথমে তৈরি হয়েছে, সেই ভাষাটিকেই রাজ্য-ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। পরে একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, অসম মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব দেওয়া হবে, যেন ভারতের সংবিধানের ৩৪৫ নম্বর অনুচ্ছেদটি সংশোধন করে "বরাক উপত্যকা, বিটিএডি অঞ্চল এবং পার্বত্য জেলাগুলি বাদে অসমিয়য়াকে অসমের রাজ্য ভাষা হিসাবে ঘোষণা করা হয়।" হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, "আমরা পরবর্তী বিধানসভা অধিবেশনে আইন নিয়ে আসব, যাতে সমস্ত ইংরেজি এবং অন্যান্য মাধ্যমিক বিদ্যালয়ে অসমিয়া ভাষাকে বাধ্যতামূলক বিষয় হিসাবে রাখা হয়। তবে, এই আইন পার্বত্য জেলা, বিটিএডি, বোরো অধ্যুষিত অঞ্চল এবং বরাক উপত্যকার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।" ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, "মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে উপজাতি স্বায়ত্তশাসিত কাউন্সিল, মাইসিং, রাভা, সোনোয়াল কাছারি, থেঙ্গাল কাছারি, দেওরে, তিওয়াকে সাংবিধানিক মর্যাদা হতে পারে, যাতে তারা কেন্দ্রীয় ও রাজ্য উভয় সরকারের থেকে তহবিল পেতে পারে।" তাছাড়াও কোচ রাজবংশী সম্প্রদায়ের (কামতপুর স্বায়ত্তশাসিত কাউন্সিল) জন্য একটি নতুন স্বায়ত্তশাসিত কাউন্সিল গঠন করার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়। বলা হয়েছে, অসমের ভূমিপুত্রদের ভূমির অধিকার রক্ষার জন্য বিধানসভার পরবর্তী অধিবেশনে একটি বিল উপস্থাপন করা হবে। যার নাম হবে অসমের ঐতিহ্য সংরক্ষণ বিল।

সেরা শিরোনাম

Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget