এক্সপ্লোর

কোমর সমান জলে নেমে বন্যায় বিপন্ন মানুষকে উদ্ধার অসমের বিধায়কের

লকডাউনে আটকে পড়া শ্রমিকদের গাড়ি চালিয়ে বাড়িতে দিয়ে এসেছিলেন, এমএলএ-দের সম্পর্কে লোকের ধারণা বদলে দিয়েছেন ইনি

গুয়াহাটি: রীতিমতো জলে নেমে, হাতে পায়ে কাদা মেখে বন্যাবিধ্বস্ত মানুষকে উদ্ধার করছেন অসমের  বিজেপি বিধায়ক মৃণাল সইকিয়া। সেই ছবির ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন তিনি। আটকে পড়া মানুষকে উদ্ধার, বাঁচাতে কোমর সমান জলে নেমেছেন, জনপ্রতিনিধির এমন মানবদরদী ভূমিকায় নামার দৃশ্যে বিস্ময় ছড়িয়েছে।

প্রসঙ্গত গত সপ্তাহে অসমে প্রবল বর্ষণে ২৪টি জেলা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ বিপদে ২ হাজারের বেশি গ্রামের প্রায় ১৩ লক্ষ মানুষ। ব্রহ্মপুত্রের জল বেড়ে যাওয়ায় অনেক জায়গার ক্ষতি হয়েছে রাস্তাঘাট, ব্রিজের। ধস নেমেছে বহু জায়গায়। কাজিরাঙা ন্যাশনাল পার্কের ৭০ শতাংশ এবং ওরাং ন্যাশনাল পার্কের ৫০ শতাংশ জলের তলায়।

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল গোটা পরিস্থিতি খতিয়ে পর্যালোচনা করছেন। বিধায়কদের নির্দেশ দিয়েছেন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানোর। অসমে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৭০ জন মানুষ। জোর গতিতে কাজ শুরু করেছে দ্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)। তবে ব্যক্তিগত উদ্যোগে সইকিয়া যে প্রয়াস চালাচ্ছেন উদ্ধারের তা অনেকেই প্রশংসা করেছেন।

সইকিয়া খুমটাই কেন্দ্রের বিধায়ক। রাজধানী গুয়াহাটি থেকে ২৫৪ কিলোমিটার দূরে  এই বিধানসভা কেন্দ্র।  সইকিয়া বলেন, প্রবল বর্ষণে আমার এলাকায় বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমি খুশি যে এই কয়েকদিনে আমি কয়েকশো মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যেতে পেরেছি। অনেক গবাদি পশুও উদ্ধার করা গিয়েছে।

সইকিয়া নিজের অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন এভাবে মানুষের পাশে দাঁড়ানোয়। গোলাঘাটের বেশ কিছু শ্রমিক মাস দুই আগে লকডাউনে তাঁর এলাকায় আটকে পড়েছিলেন। তাঁদের কাছে বাড়ি ফেরার মতো অর্থ ছিল না। তাদের নিজে গাড়ি চালিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন সইকিয়া।

সেরা শিরোনাম

Abhijeet Dipke : ঠাকুমার অস্থি বিসর্জনের পর কালই রাজধানী পৌঁছাচ্ছেন অভিজিৎ দীপকে, এবার বড় পরিকল্পনা...
ঠাকুমার অস্থি বিসর্জনের পর কালই রাজধানী পৌঁছাচ্ছেন অভিজিৎ দীপকে, এবার বড় পরিকল্পনা...
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget