এক্সপ্লোর

বয়স ৯৯, করোনাকে হারিয়ে জীবন যুদ্ধে জয়ী কলকাতার এই বৃদ্ধ

শুধু শ্রীপতি নন, হাওড়ার এক সরকারি করোনা হাসপাতাল থেকেও গতকাল মুক্তি পেয়েছেন ৯৫ বছর বয়সী এক রোগী।

কলকাতা: করোনা সংক্রমণ কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন ৯৯ বছরের এক বৃদ্ধ। গতকাল শহরের এক নার্সিং হোম মুক্তি দিয়েছে তাঁকে। তিনিই এ রাজ্যের সব থেকে বয়স্ক মানুষ, যিনি করোনাকে জয় করলেন। নাম শ্রীপতি নয়াবন, বাড়ি ডায়মন্ডহারবার। দু’চোখে ছানি, প্রায় কিছুই দেখতে পান না। হাইপারটেনশনের সমস্যা আছে। বয়সের ভারে গলার স্বর ক্ষীণ হয়ে এসেছে শ্রীপতির। কিন্তু এই বয়সেও তিনি হারিয়ে দিয়েছেন ঘাতক করোনাভাইরাসকে। তাও উন্নত কোনও চিকিৎসায় নয়, সাধারণ ওষুধেই মাত্র ৭ দিনে সেরে উঠেছেন তিনি। ২৪ তারিখ জানা যায়, শ্রীপতিবাবু করোনা পজিটিভ। অল্প বয়সে সেনায় ছিলেন, এই বয়সেও সাহসের ঘাটতি হয়নি। ছেলে কনককান্তি জানিয়েছেন, তাঁরা নিশ্চিত ছিলেন, বাবা করোনা সারিয়ে উঠবেনই, কারণ এটা তাঁর কাছে বড় কিছু না, স্রেফ আরও একটা জীবন যুদ্ধ। শ্রীপতিবাবুর ১০ ছেলেমেয়ে। তাঁর ৭২ ও ৫৩ বছরের দুই ছেলে করোনা পজিটিভ, তাঁদেরও হাসপাতালে চিকিৎসা চলছে। পঞ্চম পুত্র অ্যাসিম্পটোম্যাটিক, ৪ দিন চিকিৎসার পর রাজ্য সরকারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। বাড়ির সকলের সব থেকে বেশি উদ্বেগ ছিল শ্রীপতির জন্য, তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কম ছিল, করোনার লক্ষণও ছিল শরীরে। ৪ দিন হোম আইসোলেশনে রাখার পর তাঁকে নার্সিং হোমে ভর্তি করান বাড়ির লোক। তিনি পুরোপুরি সেরে উঠেছেন। চিকিৎসকদের ধারণা, ঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ায় সুস্থ হয়ে উঠতে সমস্যা হয়নি তাঁর। বহু সময় করোনা আক্রান্ত লক্ষণ দেখেও অবহেলা করেন, শেষ মুহূর্তে হাসপাতালে নিয়ে এলে বাঁচানো মুশকিল হয়ে যায়। স্রেফ এই কারণে ষাটোর্ধ্ব অনেককে করোনা যুদ্ধে হারিয়েছি আমরা। শুধু শ্রীপতি নন, হাওড়ার এক সরকারি করোনা হাসপাতাল থেকেও গতকাল মুক্তি পেয়েছেন ৯৫ বছর বয়সী এক রোগী।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ইরানে হামলা চালাতে ভারতে ঘাঁটি গড়তে চায় আমেরিকা? দিল্লিকে বিশেষ অনুরোধ? বিদেশমন্ত্রক জানাল…
ইরানে হামলা চালাতে ভারতে ঘাঁটি গড়তে চায় আমেরিকা? দিল্লিকে বিশেষ অনুরোধ? বিদেশমন্ত্রক জানাল…
Renault Duster Base Variant: রেনো ডাস্টারের বেস ভ্যারিয়েন্ট কিনবেন! কী কী পাবেন আপনি?
রেনো ডাস্টারের বেস ভ্যারিয়েন্ট কিনবেন! কী কী পাবেন আপনি?
PM Modi : ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফের ফোনে কথা প্রধানমন্ত্রী মোদির, কী বার্তা দিলেন ?
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফের ফোনে কথা প্রধানমন্ত্রী মোদির, কী বার্তা দিলেন ?
News Live Updates: রেড রোডে ইদ পালনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে নিশানা তৃণমূলনেত্রীর
রেড রোডে ইদ পালনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে নিশানা তৃণমূলনেত্রীর

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: এক ধাক্কায় কমেছে তাপমাত্রা, বসন্তেই ঘোর বর্ষা! কবে পরিষ্কার হবে আকাশ?
এক ধাক্কায় কমেছে তাপমাত্রা, বসন্তেই ঘোর বর্ষা! কবে পরিষ্কার হবে আকাশ?
Diabetic Treatment :  ৯০ শতাংশ দাম কমল ডায়াবেটিস ওষুধের, ১০,০০০ টাকার ওষুধ পাবেন ২২০ টাকায় ?
৯০ শতাংশ দাম কমল ডায়াবেটিস ওষুধের, ১০,০০০ টাকার ওষুধ পাবেন ২২০ টাকায় ?
Gold Investment : সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
Donald Trump On NATO : ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
Indian Cricket Team: বিশ্বজয়ের পর কবে, কাদের বিরুদ্ধে আবার মাঠে নামবে ভারতীয় দল, অবশেষে জানিয়ে দিল বিসিসিআই
বিশ্বজয়ের পর কবে, কাদের বিরুদ্ধে আবার মাঠে নামবে ভারতীয় দল, অবশেষে জানিয়ে দিল বিসিসিআই
RG Kar Death : ভয়াবহ মৃত্যু ! ফেটেছে ফুসফুস, ভেঙেছে পাঁজরের বহু হাড়, RG করের ঘটনা নিয়ে মৃতের মা কী জানালেন ?
ভয়াবহ মৃত্যু ! ফেটেছে ফুসফুস, ভেঙেছে পাঁজরের বহু হাড়, RG করের ঘটনা নিয়ে মৃতের মা কী জানালেন ?
Income-Tax Rules, 2026 : চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
Mamata Banerjee:
"শিক্ষক নিয়োগ করতে চাই, কিন্তু...", কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Embed widget