এক্সপ্লোর

Srinagar News: শ্রীনগরের ব্যস্ত বাজারে জঙ্গিদের গ্রেনেড হামলা, জখম কমপক্ষে ১০

Grenade Attack: রবিবার শ্রীনগরের ব্যস্ত বাজারে গ্রেনেড হামলা চালাল অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা। এর ফলে জখম হয়েছেন ১০ জন সাধারণ মানুষ। তাঁরা প্রত্যেকেই কাশ্মরের বাসিন্দা বলে জানা গেছে।

শ্রীনগর: রবিবারের ব্যস্ত বাজারে সবাই যখন জিনিস কেনাকাটায় ব্যস্ত। সেই সময় আচমকা গ্রেনেড হামলা (Grenade attack) চালাল অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা। আজ ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে (Srinagar) কড়া নিরাপত্তার মধ্যে থাকা টুরিস্ট রিসেপশন সেন্টারের কাছে। এই হামলার ফলে জখম হয়েছেন কমপক্ষে ১০ জন। শনিবারই শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবার একজন শীর্ষ স্থানীয় কমান্ডার। তার বদলা নিতেই রবিবার শ্রীনগরের ব্যস্ত বাজারে জঙ্গিরা গ্রেনেড হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। 

শ্রীনগরের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সূত্রে জানা গেছে, শ্রীনগরের রেডিও কাশ্মীর ক্রশিংয়ের কাছে অবস্থিত একটি ফ্লাইওভার থেকে গ্রেনেড ছোঁড়া হয় রবিবার বাজার করতে আসা সাধারণ মানুষদের লক্ষ্য করে। এই গ্রেনেড হামলায় যাঁরা জখম হয়েছেন তাঁরা প্রত্যেকেই কাশ্মীরের স্থানীয় বাসিন্দা। আচমকা ব্য়স্ত বাজারের মধ্যে এইভাবে গ্রেনেড হামলার ফলে নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে থাকা সাধারণ মানুষের মধ্যে।

এদিকে এই গ্রেনেড হামলার খবর পেতেই নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ও চিকিৎসকদের একটি দল সঙ্গে সঙ্গে গিয়ে পৌঁছান বিস্ফোরণস্থলে। তারপর গ্রেনেড হামলায় জখমদের নিয়ে গিয়ে ভর্তি করা হয় শ্রীনগরের শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে। পাশাপাশি গ্রেনেড হামলায় জড়িত জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। 

জঙ্গি হামলার খবর পেতেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এভাবে সাধারণ মানুষকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো বিকৃতি মানসিকতার পরিচয় বহন করছে বলেও উল্লেখ করেছেন তিনি। ওমর আবদুল্লা টুইট করে, গত কয়েকদিন ধরে সংবাদমাধ্যমের শিরোনামে খালি উপত্যকায় জঙ্গি হামলা ও এনকাউন্টারের খবরও দেখা যাচ্ছে। আর আজ শ্রীনগরে রবিবারের বাজারে যে সাধারণ নিরীহ মানুষের ওপর গ্রেনেড হামলা চালানো হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। আশা করব নিরাপত্তা বাহিনীর জওয়ানরা এই ধরনের হামলা রোখার জন্য তাড়াতাড়ি সবরকমের চেষ্টা চালিয়ে জঙ্গিদের ধরতে সক্ষম হবেন যাতে সাধারণ মানুষ কোনও আতঙ্ক ছাড়াই তাঁদের জীবন যাপন করতে পারেন।  

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবারই নিরাপত্তা বাহিনীর জওয়ানরা উপত্যকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদী কাজকর্মের সঙ্গে জড়িত উসমান নামে একজন শীর্ষস্থানীয় লস্কর কমান্ডারকে গুলি করে খতম করেছে। খতম হওয়া ওই জঙ্গি গত বছরের অক্টোবর মাসে ক্রিকেট খেলার সময় কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর মাসরুর ওয়ানি একদম কাছ থেকে গুলি করে হত্যা করেছিল। এই এনকাউন্টারে সিআরপিএফের দুই জওয়ান এবং দুই পুলিশ কর্মীও জখম হয়েছিলেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Asian Buddhist Summit 2024: ৫ ও ৬ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান বুদ্ধিস্ট সামিট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
ধর্ষণের মামলায় জামিনে মুক্ত ! ফিরেই 'ফের নিগ্রহ' কিশোরীকে, আইন হাতে তুলে নিল মানুষ...অভিযুক্তকে...
ধর্ষণের মামলায় জামিনে মুক্ত ! ফিরেই 'ফের নিগ্রহ' কিশোরীকে, আইন হাতে তুলে নিল মানুষ...অভিযুক্তকে...
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget