এক্সপ্লোর

ক্যাশ ভ্যান লক্ষ্য করে হামলা, মৃত এক

আসানসোল উত্তর থানার কল্যাণপুর হাউজিংয়ের একটি শপিং কমপ্লেক্সের সামনে একটি ক্যাশ ভ্যান দাঁড়িয়েছিল। সকাল ১১টা নাগাদ। প্রতিদিনই ওই সময়ই ভ্যান আসে। কমপ্লেক্স থেকে টাকা সংগ্রহ করে ব্যাঙ্কে জমা দেওয়া হয়। আগে থাকতেই ৬ জন দুষ্কৃতী নজরে রেখেছিল।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান:

দিনেদুপুরে আসানসোলে ক্যাশ ভ্যান থেকে লুঠের চেষ্টা! বাধা পেয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হল এক নিরাপত্তারক্ষীর! গাড়ির জানালার কাচ ভেঙে আহত হয়েছেন আরও একজন। পালানোর সময় এক বাইক আরোহীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাইক ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। এখনও দুষ্কৃতীদের নাগাল পায়নি পুলিশ। 

কুলটির পর আসানসোল! জনবহুল এলাকায় ফের শ্যুটআউট! দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল বেসরকারি নিরাপত্তা সংস্থার এক গানম্যানের! ঘড়ির কাঁটায় তখন সকাল ১১টা। প্রত্যক্ষদর্শীদের দাবি, আসানসোলের কল্যাণপুর আবাসনের এই শপিং কমপ্লেক্স থেকে টাকা নিয়ে ব্যাঙ্কের দিকে ক্যাশ ভ্যান রওনা দিতেই, আচমচকা হামলা চালায় দুষ্কৃতীরা! প্রত্যক্ষদর্শীদের দাবি,মাস্ক পরা ছয় দুষ্কৃতী, দু’টি বাইকে চড়ে পিছু নেয় ক্যাশ ভ্যানের।

কিন্তু, গাড়ি থামাতে না পেরে মুহূর্মুহূ গুলি চালাতে শুরু করে তারা। একটি গুলি লাগে বেসরকারি নিরাপত্তা সংস্থার এক গানম্যানের গলায়। আরেকটি লাগে গাড়ির জানালার কাচে। কাচ ভেঙে গাড়িতে থাকা এক কর্মীর মাথায় ঢুকে যায়। শপিং কমপ্লেক্সের এক কর্মীর কথায়, ৫-৬ রাউন্ড গুলি চলেছে, ৬ জন দুষ্কৃতী ছিল ৷ গুলিবৃষ্টির মধ্যেও ক্যাশভ্যান নিয়ে সোজা আসানসোল জেলা হাসপাতালে যান চালক। সেখানেই রবিউল মির্ধা নামে বছর পঁয়তাল্লিশের গানম্যানকে মৃত ঘোষণা করা হয়।

প্রশান্ত দেবনাথ নামে আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পালানোর সময় দুষ্কতীদের একটি বাইক খারাপ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক যুবককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর বাইক ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। 

এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘‘আমি মোবাইলে গেম খেলছিলাম, গুলির আওয়াজ পেয়ে ছুটে আসি, একটা বাইক ছিনতাই করেছে ৷’’

পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কথা বলা হচ্ছে শপিং কমপ্লেক্সের নিরাপত্তারক্ষীদের সঙ্গে। তল্লাশিও চলছে। বুধবার সন্ধেতেও কুলটি থানার চিনাকুড়িতে শ্যুটআউট হয়। দুষ্কৃতীদের ছোড়া গুলিত আহত হন এক অটো চালক। সেই ঘটনায় এখনও অধরা দুষ্কৃতীরা। পরপর দুষ্কৃতী দৌরাত্ম্যের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

সেরা শিরোনাম

Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
IndiGo Powerbank Fire: মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে আগুন, ভয়ঙ্কর অবস্থা, পাওয়ার ব্যাঙ্ক ফেটেই কি বিপত্তি?
মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে আগুন, ভয়ঙ্কর অবস্থা, পাওয়ার ব্যাঙ্ক ফেটেই কি বিপত্তি?

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget