এক্সপ্লোর

হাইড্রক্সিক্লোরোকুইনে মৃত্যুর আশঙ্কা বাড়ায়, লেখা প্রত্যাহার করল ল্যান্সেট মেডিক্যাল জার্নাল

বহু বৈজ্ঞানিক ল্যান্সেটের গবেষণা নিয়ে সন্দেহ প্রকাশ করেন, বলেন, বেশ কয়েকজন রোগীর ঠিকানা সম্পর্কে তাতে ভুল তথ্য রয়েছে। প্রবন্ধে যে সিদ্ধান্তে পৌঁছনো হয়েছে তা নিয়ে দেড়শর কাছাকাছি চিকিৎসক খোলা চিঠি লেখেন ল্যান্সেটকে।

নিউ ইয়র্ক: হাইড্রক্সিক্লোরোকুইন করোনা রোগীদের মৃত্যুর আশঙ্কা বাড়ায় বলে প্রখ্যাত মেডিক্যাল জার্নাল ল্যান্সেট যে প্রবন্ধটি বার করেছিল, তা তারা প্রত্যাহার করে নিল। ওই প্রবন্ধের তিন লেখক ওই লেখা থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন। জানিয়েছেন, যে গবেষণার ওপর ভিত্তি করে তাঁরা তা লিখেছিলেন তার গুণমান নিয়ে সন্দেহ আছে। ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন দিয়ে করোনার চিকিৎসার পক্ষে প্রকাশ্যে সওয়াল করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত থেকে পেটি পেটি হাইড্রক্সিক্লোরোকুইন আমদানিও করেন তিনি। কিন্তু গত মাসে ব্রিটিশ মেডিক্যাল জার্নাল ল্যান্সেট দাবি করে, করোনা রোগীদের হাইড্রক্সিক্লোরোকুইন দিয়ে চিকিৎসা হলে তাঁদের হৃদরোগের আশঙ্কা বাড়ে। এর ফলে বেশ কিছু করোনা সংক্রান্ত গবেষণা বন্ধ হয়ে যায়। কিন্তু যে তিন লেখক ল্যান্সেটে প্রবন্ধটি লিখেছিলেন, তাঁরা জানিয়েছেন, সার্জিস্ফিয়ার নামে যে সংস্থা তাঁদের এ ব্যাপারে তথ্য দিয়েছিল, তারা তাদের ডেটাসেট স্বাধীনভাবে রিভিউয়ের জন্য হস্তান্তর করতে রাজি নয়। এমনকী প্রাথমিক তথ্যের সত্যতা সম্পর্কেও গ্যারান্টি দিতে রাজি নয় তারা। সার্জিস্ফিয়ারের চিফ এক্সিকিউটিভ ও প্রবন্ধের চতুর্থ লেখক স্বপন দেশাই তিন লেখকের সরে যাওয়া নিয়ে মন্তব্য করতে রাজি হননি। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন সার্জিস্ফিয়ারের তথ্যের ভরসায় এমনই একটি প্রবন্ধ প্রকাশ করে। ল্যান্সেটের প্রবন্ধের মত সেটিরও মূল লেখক হার্ভার্ড মেডিক্যাল স্কুলের অধ্যাপক মনদীপ মেহরা। প্রথমটির মত এটির থেকেও একই কারণে তিনি সরে এসেছেন। পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল স্কুলের অধ্যাপক ওয়ালিড গেল্যাড বলেছেন, যখন নামী জার্নালে এ ধরনের লেখা বার হয় আর ১০ দিনের মধ্যে তা প্রত্যাহার করতে হয়, তাতে অবিশ্বাস বেড়ে যাওয়া ছাড়া আর কিছু হয় না। বহু বৈজ্ঞানিক ল্যান্সেটের গবেষণা নিয়ে সন্দেহ প্রকাশ করেন, বলেন, বেশ কয়েকজন রোগীর ঠিকানা সম্পর্কে তাতে ভুল তথ্য রয়েছে। প্রবন্ধে যে সিদ্ধান্তে পৌঁছনো হয়েছে তা নিয়ে দেড়শর কাছাকাছি চিকিৎসক খোলা চিঠি লেখেন ল্যান্সেটকে। ২২ মে ল্যান্সেটে যে প্রবন্ধ বার হয়, তাতে দাবি করা হয়েছিল, হাসপাতালে ভর্তি ৯৬,০০০ করোনা রোগীর মধ্যে কয়েকজনের চিকিৎসা চলেছে হাইড্রক্সিক্লোরোকুইন দিয়ে। তাঁদের হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারানোর আশঙ্কা অন্যান্য রোগীদের থেকে বেশি, যাঁদের অন্য ওষুধে চিকিৎসা চলছে। এই লেখা প্রকাশের পর হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে পরীক্ষা নিরীক্ষা বন্ধের নির্দেশ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে বুধবার তারা বলেছে, আবার নতুন করে ট্রায়াল শুরু করতে তারা তৈরি।

সেরা শিরোনাম

West Bengal News Live: চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
Earthquake in Tibet: জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত, মাটি কাঁপল চিনেরও, নেপালে বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই
জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত, মাটি কাঁপল চিনেরও, নেপালে বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই
চরম সিদ্ধান্ত নেননি অন্তঃসত্ত্বা, শেষ করেছে শ্বশুরবাড়ির লোকজনই, গুগলে স্বামী খুঁজেছিলেন...
চরম সিদ্ধান্ত নেননি অন্তঃসত্ত্বা, শেষ করেছে শ্বশুরবাড়ির লোকজনই, গুগলে স্বামী খুঁজেছিলেন...
Sonam Wangchuk on Ladakh: ‘চিন চাপ বাড়াচ্ছে, সরকার ঠিক আচরণ করছে না’, লাদাখের প্রতি কেন্দ্রের আচরণে হতাশ সোনম ওয়াংচুক
‘চিন চাপ বাড়াচ্ছে, সরকার ঠিক আচরণ করছে না’, লাদাখের প্রতি কেন্দ্রের আচরণে হতাশ সোনম ওয়াংচুক

ভিডিও

Durga Puja 2026: চলছে গঙ্গার ঘাটে ঘাটে বিসর্জন |চোরবাগানের কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা
Saltlake FD Block | এবার ভাবনায় নকশিকণার মাঠ, সল্টলেক FD ব্লকে এখনও দর্শনার্থীদের ভিড় | #abpananda
Priyanka Gandhi:
Rajarhat News | রাজারহাটে একদিনে CPM ও Congress পার্টি অফিসে ভাঙচুর
CJP Protest in Delhi | জামিনে জেলমুক্তির পরেই দুই CJP নেতাকে নোটিস পাঠাল দিল্লি পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget