এক্সপ্লোর

Aya Khuku Aye: দাপুটে এমএলএ পুতুল রাণী বাগচির চরিত্রে সোহিনী সেনগুপ্ত, জানালেন প্রসেনজিৎ

Aya Khuku Aye: আগেই জানা গিয়েছিল, এই ছবিতে অভিনয় করছেন রাফিয়াথ রশিদ মিথিলা। সদ্যোজাত মেয়ে ওরফে ‘বুড়ি’-র মায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে

কলকাতা: ছবির পোস্টার, টিজার মুক্তি পেয়েছে এই আগেই। প্রথম গানের সুর মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। আর আজ 'আয় খুকু আয়' ছবির নতুন চরিত্রে সোহিনী সেনগুপ্তের (Sohini Sengupta) লোক প্রকাশ্যে আনলেন তিনি। এমএলএ পুতুল রানি বাগচীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোহিনীকে। 

সৌভিক কুন্ডু (Sauvik Kundu) পরিচালিত 'আয় খুকু আয়' ছবির মুখ্যভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। নববর্ষের দিন মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার। শুরুতেই এক শিশুকণ্ঠ শোনা যাচ্ছে। 'বুম্বা আঙ্কল'-এর ছবির তালিকা জিজ্ঞেস করায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলায় সলজ্জ উত্তর, 'সে কি আর গুনে রেখেছি রে? মনেও থাকে না সব।' এরপরই উঠে আসে এক বাবার গল্প। তাঁর সঙ্গে একমাত্র মেয়ের সম্পর্কের গল্প। কারণ তাঁর মতে সব চরিত্র 'ভোলা যায় না'। বুম্বাদাকে বলে যেতে শোনা যায়, 'কিছু চরিত্র থাকে যারা ছেড়ে যেতে চায় না, আমাকে, সারা জীবন।'

আরও পড়ুন: অনামিকায় হিরের আংটি, 'বড় খবর' দিলেন সোনাক্ষী সিন্হা

এমনই এক বাবা-মেয়ের চরিত্রের গল্প বলবে 'আয় খুকু আয়'। মেয়ের জন্য পায়েস তৈরি থেকে তার চুল বেঁধে দেওয়া, তার যত্ন নেওয়া, সবই করতে দেখা যায় এই বাবাকে। সোশ্যাল মিডিয়ায় ছবির টিজার পোস্ট করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, 'আয় খুকু আয় ছবির অফিসিয়াল টিজার।' বাবা ও মেয়ের গল্প নিয়ে আসছে 'আয় খুকু আয়'। ছবির লুক নজর কেড়েছিল আগেই। এরপর প্রকাশ্যে আসে মুক্তির তারিখ। ২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সৌভিক কুন্ডু (Sauvik Kundu) পরিচালিত 'আয় খুকু আয়'। 

আগেই জানা গিয়েছিল, এই ছবিতে অভিনয় করছেন রাফিয়াথ রশিদ মিথিলা। সদ্যোজাত মেয়ে ওরফে ‘বুড়ি’-র মায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে টিজারে মুক্তি পায়নি তাঁর লুক। প্রথম মুক্তি পাওয়া ছবির টাইটেল ট্র্যাকে দেখা গিয়েছিল মিথিলাকে। তাঁর স্নিগ্ধতা মন ছুঁয়ে গেল দর্শকদের।

আর আজ সোশ্যাল মিডিয়ায় সোহিনীর লোক পোস্ট করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। লেখেন, 'বুড়িদের এলাকার দাপুটে এমএলএ পুতুল রানী বাগচী'। এই পোস্টেই তিনি ইঙ্গিত দেন, খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ছবির টিজার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget