এক্সপ্লোর

Ayatollah Ali Khamenei Successor: বাঙ্কারে আশ্রয় নিয়েছেন আয়াতোল্লা আলি খামেনেই, সুপারিশ করলেন উত্তরাধিকারীর নাম, বাদ ছেলে মোজতবা

Iran-Israel War: ইরান বনাম ইজরায়েল সংঘাত যখন চরমে, সেই সময় থেকেই খামেনেইয়ের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছিল।

নয়াদিল্লি: সংঘাত শীঘ্রই যুদ্ধের আকার নিতে পারে বলে আশঙ্কা। ইরান বনাম ইজরায়েল সংঘাতে আমেরিকার প্রবেশ নিয়ে তাই উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতের প্রস্তুতি সেরে রাখছেন ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেইও। নিজের উত্তরসূরিও তিনি ঠিক করে ফেলেছেন বলে জানা যাচ্ছে। (Ayatollah Ali Khamenei Successor)

ইরান বনাম ইজরায়েল সংঘাত যখন চরমে, সেই সময় থেকেই খামেনেইয়ের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছিল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, খামেনেই গোপন আশ্রয়ে রয়েছেন। তাঁর ঠিকানা জানা রয়েছে তাঁদের। কিন্তু কোথায় রয়েছেন খামেনেই, তা স্পষ্ট ভাবে জানাননি। (Iran-Israel War)

কিন্তু শনিবার ইরানের তিন-তিনটি ক্ষেপণাস্ত্র গবেষণাগারে আমেরিকা আঘাত হানার পর, ফের খবরের শিরোনামে উঠে এসেছেন খামেনেই। তিনি বাঙ্কারে আশ্রয় নিয়েছেন বলে দাবি The New York Times-এর। শুধু তাই নয়, খামেনেই নিজের উত্তরাধিকারীও ঠিক করে ফেলেছেন বলে খবর। 

The New York Times জানিয়েছে, খামেনেইকে হত্যার আশঙ্কা রয়েছে। তাই গোপন বাঙ্কারে রয়েছেন তিনি। অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বসস্ত লোকজন ছাড়া কারও সঙ্গে দেখা করেন না। বৈদ্যুতিন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে কোনও বার্তাও পাঠান না। এতে তাঁর অবস্থান ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 

তবে বাঙ্কারে বসেই ভবিষ্যতের পরিকল্পনা সেরে রাখছেন খামেনেই। নিজের তিন উত্তরাধিকারীর নামও তিনি সুপারিশ করেছেন। ইরানের পরবর্তী সর্বোচ্চ শাসক হিসেবে তিন শীর্ষস্থানীয় ধর্মগুরুর নাম সুপারিশ করেছেন খামেনেই। কিন্তু নিজের ছেলে, মোজতবাকে সেই তালিকায় রাখেননি। 

খামেনেইয়ের ছেলে মোজতবাও শিয়া ধর্মগুরু। Islamic Revolutionary Guard Corps-এর সঙ্গে ঘনিষ্ঠতাও রয়েছে তাঁর। খামেনেইয়ের পর তিনিই ইরানের সর্বোচ্চ শাসক নিযুক্ত হবেন বলে জল্পনা ছিল এতদিন। কিন্তু ছেলেকে নিজের উত্তরাধিকারী হিসেবে খামেনেই নিজের ছেলেকে দেখতে নারাজ বসে জানা গিয়েছে। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ইব্রাহিম রইসিকেও একসময় খামেনেইয়ের উত্তরাধিকারী হিসেবে দেখা হতো। কিন্তু ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। 

শনিবার ইরানের তিনটি পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। তার পর থেকে খামেনেই কোথায়, এই প্রশ্ন আরও জোরাল হয়ে উঠেছে। আগেই ইরানকে আত্মসমর্পণ করতে আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু খামেনেই সাফ জানিয়ে দেন, আমেরিকার সামনে মাথা নোয়ানোর প্রশ্নই ওঠে না। গতকাল হামলার পরও ইরান জানিয়েছে, এর শেষ দেখে ছাড়বে তারা। 

কিন্তু খামেনেইয়ের পরবর্তী পদক্ষেপ কী, তা নিয়েও উঠছে প্রশ্ন। বিদেশি সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, পুরোদস্তুর হামলা নেমে এলে কী হতে পারে, এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন খামেনেই। এতে যে তাঁর প্রাণ চলে যেতে পারে, তা বিলক্ষণ জানেন তিনি। আর তাতেি পরবর্তী সর্বোচ্চ শাসক বেছে রাখতে নির্দেশ দিয়েছেন। তিনজনের নামও সেই মর্মে সুপারিশ করেছেন তিনি।

ইরানে সর্বোচ্চ শাসক নির্বাচন প্রক্রিয়া চলে মাসের পর মাস ধরে। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে নিয়মের হেরফের হতেই পারে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয় বিভাগের অধ্যাপক ভি নাসির জানিয়েছেন, রাষ্ট্রের ভবিষ্যৎকেই এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছেন খামেনেই। সেই মতো পরিকল্পনা সেরে রাখছেন। ইরানের সর্বোচ্চ শাসক হওয়ার অর্থ, অভূতপূর্ব ক্ষমতার অধিকারী হওয়া। দেশের সেনাবাহিনীর প্রধানও সর্বোচ্চ শাসক, তিনি বিচারবিভাগেরও প্রধান, প্রশাসনেরও প্রধান, শিয়া ধর্মাবলম্বীদের অভিভাবকও।

১৯৭৯ সালে রহল্লা খোমেইনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ শাসক নিযুক্ত হন খামেনেই। তাঁর কিছু হয়ে গেলে, ক্ষমতা হস্তান্তরে যাতে কোনও সমস্যা না হয়, কোনও ধন্দ যেন না থাকে, এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ৮৮ জন ধর্মগুরুকে নিয়ে তৈরি Assembly of Experts-ই ইরানের সর্বোচ্চ শাসক নিযুক্ত করে। খামেনেইয়ের কিছু হলে, তাঁর উত্তরাধিকারী নিয়োগ করবে তারাই। ট্রাম্প যদিও জানিয়েছেন, খামেনেইয়ের ঠিকানা জানে আমেরিকা। কিন্তু এখনই তাঁকে হত্যার কোনও পরিকল্পনা নেই। কিন্তু ইজরায়েল কোনও রাখঢাক করেনি। ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাৎজ পরিষ্কার জানান, খামেনেইকে বাঁচিয়ে রাখা উচিত হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
NEET Paper Leak: কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
NEET Paper Leak: NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget