এক্সপ্লোর

Ayodhya Ram Mandir : অযোধ্যা রামমন্দিরে পুজোর দায়িত্ব পেয়েছেন, কে এই মোহিত পাণ্ডে ?

Mohit Pandey : অযোধ্যা রামমন্দিরে পুজো করার জন্য গোটা দেশ থেকে মোট ৫০ জন পুরোহিতকে বেছে নেওয়া হয়েছে। যাঁদের নিয়ে ৬ মাসের ট্রেনিং পর্ব চলছে। আগামী বছরের ২২ জানুয়ারি উদ্বোধন হবে অযোধ্যা রামমন্দিরের।

অযোধ্যা : প্রথমে বেছে নেওয়া হয়েছিল ৩ হাজার জনকে। বেশ কয়েক ধাপের ইন্টারভিউ ও যোগ্যতা নির্ণায়ক পর্বের শেষে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তাঁর কাঁধেও। অযোধ্যা রামমন্দিরের পুজো করবেন যে পুরোহিতরা, সেই তালিকায় রয়েছেন বৈদিক স্কলার মোহিত পাণ্ডে (Mohit Pandey)। কে তিনি ? কতদূর পড়াশোনা ? 

অযোধ্যা রামমন্দিরে পুজো করার জন্য গোটা দেশ থেকে মোট ৫০ জন পুরোহিতকে বেছে নেওয়া হয়েছে। যাঁদের নিয়ে ৬ মাসের ট্রেনিং পর্ব চলছে। আগামী বছরের ২২ জানুয়ারি উদ্বোধন হবে অযোধ্যা রামমন্দিরের (Ayodhya Ram Mandir)। তাঁর আগে জারি রয়েছে শেষ পর্বের প্রস্তুতি। আপাতত বাকিদের সঙ্গে সেই অনুশীলনেই ব্যস্ত মোহিতও। উত্তরপ্রদেশের লখনউ শহরের বাসিন্দা মোহিত পাণ্ডে এই মুহূর্তে তাঁর স্নাতকোত্তর (আচার্য) কোর্স করছেন তিরুপতিতে তিরুমালার তিরুপতি দেবাস্থানাম চালিত শ্রী বেঙ্কটেশ্বর বেদিক বিশ্ববিদ্যালয়ে (Sri Venkateswara Vedic University )।

গাজিয়াবাদের দুধেশ্বর বেদ বিদ্যাপীঠের প্রাক্তনী মোহিত পাণ্ডে। উত্তর ভারতের অন্যতম পরিচিত মন্দির শ্রী দুধেশ্বর মন্দির বিশ্বখ্যাত। যে মন্দির প্রাঙ্গন লাগোয়া এলাকাতেই প্রতিষ্ঠিত স্কুলে ক্লাস ৬ থেকে ১২ পর্যন্ত টানা ৭ বছর কাটিয়েছেন তিনি। দুধেশ্বর বেদ বিদ্যাপীঠের প্রধান পিতাধিশ্বর মহন্ত নারায়ণ গিরি জানিয়েছেন, গত ২৩ বছর ধরে হাজার হাজার পড়ুয়া বেদ ও বিভিন্ন রীতিনীতি নিয়ে শিক্ষিত হয়েছে বেদ বিদ্যাপীঠে। এই মুহূর্তে প্রায় ৭০ জন দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত মন্দিরে পুরোহিত বা আচার্যের কাজ করছেন। আর এখানেরই প্রাক্তনী মোহিত পাণ্ডে ভগবান রামের সেবার জন্য অযোধ্যা মন্দিরে পুজো করার দায়িত্ব পেয়েছে।

দুধেশ্বর বেদ বিদ্যাপীঠে জীবনের প্রথম ও সবথেকে গুরুত্বপূর্ণ সময়ের শিক্ষা গ্রহণের পরে তিরুপতির শ্রী বেঙ্কটেশ্বর বেদিক বিশ্ববিদ্যালয়ের (SVVU) পড়ার জন্য যান মোহিত। সেখানে শাস্ত্র নিয়ে স্নাতক পর্বের (২০২০-'২১) শিক্ষাগ্রহণ সম্পূর্ণ করার পর আপাতত আচার্য বিভাগে স্নাতকোত্তর পর্বের পড়াশোনা চালাচ্ছেন তিনি। তাঁদের বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের প্রথম বর্ষের পড়ুয়া অযোধ্যা রামমন্দিরে পুজো করার গুরুদায়িত্ব পাওয়া নিয়ে অত্যন্ত খুশি এসভিভিইউয়ের ভাইস চ্যান্সেলার রানি সদাশিব মূর্তি। তাঁর মতে পুজোয় নিয়োজিত প্রাণ, কম কথা বলার মোহিত অত্যন্ত দক্ষ পুরোহিত হওয়ার সমস্ত গুণ রয়েছে।

শ্রী বেঙ্কটেশ্বর বেদিক বিশ্ববিদ্যালয়ের অন্য এক আধিকারিক জানান, অযোধ্যা রামমন্দিরের জন্য প্রাথমিকভাবে বেছে নেওয়া ৩ হাজার জনের মধ্যে মোহিত থাকার জেরেই তাঁকে আচার্য বিভাগে স্নাতকোত্তর বিভাগে বেছে নেওয়া হয়েছিল। যারপরে মন্দিরে পুজোর দায়িত্ব পাওয়া মূল ৫০ জন পুরোহিতের মধ্যে স্থান করে নেয় ও। আপাতত অযোধ্যায় ৬ মাসের অনুশীলন পর্বে কঠোরভাবে নিয়োজিত রয়েছে মোহিত। 

আরও পড়ুন- নতুন বছরে সৌভাগ্যের দরজা খুলছে ৪ রাশির, কোন জাতকদের জীবনে অর্থলাভ ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget