এক্সপ্লোর

Viral News:অযোধ্যায় মধুচন্দ্রিমা, ফিরেই বিচ্ছেদের আবেদন স্ত্রীর

Ayodhya Trip Gone Wrong: বিয়ের পাঁচ মাস পরেই বিচ্ছেদের আবেদন! কারণ? মধুচন্দ্রিমায় গোয়ার পরিবর্তে অযোধ্যা ও বারাণসী নিয়ে গিয়েছিলেন স্বামী।

কলকাতা: বিয়ের পাঁচ মাস পরেই বিচ্ছেদের আবেদন! কারণ? মধুচন্দ্রিমায় (Ayodhya Honeymoon Gone Wrong) গোয়ার পরিবর্তে অযোধ্যা ও বারাণসী নিয়ে গিয়েছিলেন স্বামী। তাই সফর সেরে ফেরার ১০ দিন পরই ভোপালের ফ্যামিলি কোর্টে বিচ্ছেদের আবেদন জানালেন স্ত্রী (Wife Seeks Divorce In Bhopal Family Court)। খবরটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। 

বিশদে...
অভিযোগকারিণী বিচ্ছেদের আবেদনে জানিয়েছেন, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কাজ করেন তাঁর স্বামী। ভাল বেতনও পেয়ে থাকেন। তিনি নিজেও কর্মরত। সব মিলিয়ে মধুচন্দ্রিমার জন্য বিদেশে যাওয়া কঠিন কোনও ব্যাপারই ছিল না। আর্থিক প্রতিবন্ধকতা না থাকা সত্ত্বেও স্বামী বিদেশে মধুচন্দ্রিমায় যেতে রাজি হননি, দাবি অভিযোগকারিণীর। বরং দেশের কোথাও ঘুরতে যাওয়ার কথা বলেছিলেন। স্বামীর যুক্তি, মা-বাবাকে দেখতে হয়। তাই বিদেশে যাওয়া সমীচীন হবে না। দু'জনে মিলে ঠিক করেছিলেন, গোয়া বা দক্ষিণ ভারতে বেড়াতে যাবেন। কিন্তু পরে অযোধ্য়া ও বারাণসীর বিমানের টিকিট কাটেন, বলে অভিযোগ। শুধু তাই নয়। স্ত্রীর দাবি, মধুচন্দ্রিমায় যাওয়ার এক দিন আগে সফরে পরিবর্তনের কথা জানিয়েছিলেন স্বামী। যুক্তি দেন, তাঁর মা রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের আগেই ওই শহর ঘুরে দেখতে চান। তাই এই সিদ্ধান্ত।
সফরের আগে এই নিয়ে কথা বাড়াননি স্ত্রী। কিন্তু ফিরে আসার পরই ফ্যামিলি কোর্টে বিচ্ছেদের আবেদন দাখিল করেন। তাঁর আরও দাবি, বাড়ির লোকেদের দেখভালেই বেশি ব্যস্ত ছিলেন স্বামী। স্ত্রীর দিকে দেখার সে ভাবে সময়ও পাননি। যদিও স্বামীর বক্তব্য, একটা ছোট বিষয় নিয়ে অযথা হইচই করছেন অভিযোগকারিণী। আপাতত ভোপালের ফ্যামিলি কোর্টে কাউন্সেলিং চলছে দম্পতির। তবে বিচ্ছেদের আর্জির কারণ প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল শুরু হয়ে যায়। 

রামমন্দির উদ্বোধন...
গত ২২ জানুয়ারি, অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত। বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২টা বেজে ৩০ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত মাহেন্দ্রক্ষণে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী। ষোড়শ উপাচারে দেন পুজোও। পুষ্পাঞ্জলির পর আরতিও করেন। বহু প্রতীক্ষিত প্রাণপ্রতিষ্ঠার পর শিশু-রামের মূর্তির সামনে সাষ্টাঙ্গ প্রণাম করতে দেখা যায় তাঁকে। অযোধ্যায় এই প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান ঘিরে, দেশ তো বটেই, বিদেশের মাটিতেও তুমুল উৎসাহের জোয়ার দেখা গিয়েছিল।

 

আরও পড়ুন:দৃষ্টিহীনতা কাড়তে পারেনি জেদ, লড়াই করেই দেশের IFS অফিসার বিনো

 

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget