এক্সপ্লোর

Badlapur Crime: শৌচালয়ে ৪ বছরের ২ শিশুকে নিগ্রহের ভয়াবহ অভিযোগ! স্কুল ভাঙচুর, অশান্ত বদলাপুর

Badlapur Crime: দুই নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে স্কুলের এক পুরুষ পরিচারকের বিরুদ্ধে।

মুম্বই: আর জি কর কাণ্ড নিয়ে যখন গোটা দেশ উত্তাল, এরই মধ্যে  মহারাষ্ট্রের থানে জেলায় বদলাপুরে ভয়াবহ ঘটনা। স্কুলের শৌচাগারে ৪ বছরের ২ শিশুকে নিগ্রহ করা নিয়ে এবার অশান্ত হয়ে উঠল বদলাপুর। প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল পরিস্থিতি। বদলাপুর শহরের এক স্কুলে ওই দুই নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে স্কুলের এক পুরুষ পরিচারকের বিরুদ্ধে। 

থানের ওই স্কুলে এই ঘটনা ঘটতেই স্কুলে চড়াও হন অভিভাবকরা। সঙ্গী হয়েছিলেন সাধারণ মানুষও। স্কুলে চলে ভাঙচুর। কোথায় নিরাপত্তা? যৌন লালসা থেকে বাদ যাচ্ছে না শিশুরা। প্রশ্ন উঠছে একাধিক। স্কুলেই যদি নিরাপদে না থাকে তবে আর কোথায় থাকবে? 

তবে এদিন প্রাথমিকভাবে শান্তিপূর্ণ বিক্ষোভ চললেও আচমকা কয়েকজন মহিলা-সহ বিক্ষোভকারীরা স্কুলে হামলা চালায়। পুলিশ সূত্রে খবর, স্কুলের দরজা ভেঙে ভিতরে ঢুকে তারা স্কুলের জানালার কাচ, বেঞ্চ, দরজা-সহ বহু সম্পত্তি ভাঙচুর করে বলে জানান হয়েছে। 

আরও পড়ুন, 'হয়রানি করা হলে দেশজুড়ে তীব্র হবে আন্দোলন', ডাক্তারদের তলবে পুলিশের বিরুদ্ধে গর্জে উঠছে চিকিৎসকমহল

এদিকে, সময় যত এগোতে থাকে হিংসাত্মক আকার ধারণ করে এই আন্দোলন। স্কুলে ভাঙচুরের পাশাপাশি রেল অবরোধকে কেন্দ্র করে বদলাপুর রেলস্টেশনে ব্যাপক পাথর ছোড়াছুড়ি করা হয় বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলে লাঠিচার্জ। 

কী অভিযোগ ছিল? 

গত ১৬ আগস্ট বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের ঘটনা৷ খুদে দুই ছাত্রীর সঙ্গে শৌচালয়ের ভিতর এক সাফাইকর্মী অসভ্যতা করে৷ দুই ছাত্রীই পরে বাড়িতে গিয়ে ঘটনার কথা জানায়। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার জনরোষ গিয়ে পড়ে স্কুলের উপর৷ এদিন সকাল থেকেই উত্তেজনা ছড়ায়।

নাবালিকাদের যৌন হয়রানির অভিযোগের প্রতিবাদে আজ স্থানীয় লোকেরা 'বদলাপুর বনধ' ডাকে। অটোরিকশা ইউনিয়ন, ব্যবসায়ী সমিতি এবং স্কুল বাস অপারেটররাও এই বনধে তাদের সমর্থন জানিয়েছেন। তারপরেও লোকাল ট্রেন চলতে দেখে বিক্ষোভকারীরা ক্ষোভে ফেটে পড়েন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget