এক্সপ্লোর

RG Kar News: 'হয়রানি করা হলে দেশজুড়ে তীব্র হবে আন্দোলন', ডাক্তারদের তলবে পুলিশের বিরুদ্ধে গর্জে উঠছে চিকিৎসকমহল

RG Kar Protest Doctors Rally: এই আবহে আরজি কর-কাণ্ডে পথে নেমে বিক্ষোভ-প্রতিবাদের ঝাঁঝ বাড়াচ্ছেন চিকিৎসকরা। এদিকে আজ চিকিৎসক কুণাল সরকার, সুবর্ণ গোস্বামীকে তলব করেছে লালবাজার।

কলকাতা:  ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করতে পারবে না সরকার। আরও তীব্র হবে আন্দোলন। RG কর মেডিক্যালে মধ্যরাতের তাণ্ডবের পর থেকেই সুর চড়িয়েছিলেন চিকিৎসকরা। জুনিয়র থেকে সিনিয়র, আন্দোলনের পাশে থেকেছেন প্রায় সকলেই। তাঁদের দাবি, গতকালের হামলা রাজনৈতিক মদতপুষ্ট, পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে হামলা চালানো হয়েছে। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে তোলপাড় পড়ে গেছে। এই নাগরিক আন্দোলন কালজয়ী চেহারা নিয়েছে।               

এই আবহে আরজি কর-কাণ্ডে পথে নেমে বিক্ষোভ-প্রতিবাদের ঝাঁঝ বাড়াচ্ছেন চিকিৎসকরা। এদিকে আজ চিকিৎসক কুণাল সরকার, সুবর্ণ গোস্বামীকে তলব করেছে লালবাজার। তাঁদেরকে সঙ্গে নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে মিছিল করে লালবাজার যান-এ শহরের চিকিৎসকরা। তবে লালবাজারের তলব নিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠনের। কোনও হয়রানি করা হলে তীব্র হবে আন্দোলন, হুঁশিয়ারি চিকিৎসকদের। 

লালবাজারের এই তলবে ক্ষোভ উগরে দিয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। তিনি এদিন বলেন,  'দমনপীড়ন, কণ্ঠরোধের চেষ্টা করছে কলকাতা পুলিশ। এসব করলে দেশের চিকিৎসকরা একজোট হবেন, দেখা হবে রাস্তায়, মন্তব্য চিকিৎসক সুবর্ণ গোস্বামীর। এদিনের মিছিলকে আটকানোর জন্য ব্যারিকেড করে পুলিশ। এ প্রসঙ্গে চিকিৎসক মানস গুমটা বলেন, যত চোখ রাঙাবে, মিছিল তত বাড়বে। এমনকী দেশজুড়ে এই আন্দোলনকে আরও শক্তিশালী করারও ডাক দেওয়া হয়। 

আরও পড়ুন, 'নির্যাতিতার বাবা বলেছিলেন আপনারা না এগোলে ময়নাতদন্তই হত না হয়তো', লালবাজারে সরব চিকিৎসক সুবর্ণ গোস্বামী

তলব প্রসঙ্গে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, 'গতকাল হোয়াটসঅ্যাপে এই চিঠি পাই কলকাতা সাইবার পুলিশের তরফে। নোটিসে বলা হয়েছিল গতকাল ৩টের মধ্যে যাওয়ার, সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। যে অটোপসি রিপোর্ট নিয়ে আমরা কথা বলেছি তা নির্যাতিতার বাবার তরফে বলা হয়েছিল। আমরা সাতটা সংগঠনের তরফে যখন তাঁদের বাড়িতে যাই, সেই সময় বলা হয় যে এটা নিয়ে আপনারা সরব হন। আপনারা সরব না হলে হয়তো পোস্টমর্টেমটাই হত না। তার উপর ভিত্তি করেই দেশের বিভিন্ন ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলি। সেটাই সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেছি।'      


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget