এক্সপ্লোর

Odisha Train Accident: ওড়িশা ট্রেন দুর্ঘটনায় সাসপেন্ড আরও ৪ রেলকর্মী, অভিযোগ 'সজাগ ছিলেন না তাঁরা'

Odisha Train Tragedy: গত ৭ জুলাই বালাসোরের ট্রেন দুর্ঘটনা কাণ্ডে তিন রেল আধিকারিককে গ্রেফতার করেছিল সিবিআই।

Odisha Train Accident: বালাসোরে তিনটি ট্রেনের ভয়াবহ দুর্ঘটনার (Balasore Train Accident) তদন্তে ফের নয়া মোড়। আরও চার কর্মীকে সাসপেন্ড করেছে রেল কর্তৃপক্ষ। এর আগে এই দুর্ঘটনাকাণ্ডে তিনজন রেল আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই। তাঁদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ আনা হয়েছে। গত ২ জুন ওড়িশার বালাসোরে বাহানাগা বাজারের কাছে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। গত দু'দশকে এমন ভয়াবহতার সাক্ষী থাকেনি ভারত। জানা গিয়েছে, নতুন করে যে চারজন রেলকর্মীকে সাসপেন্ড করা হয়েছে তাঁদের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। এই চারজনের মধ্যে রয়েছেন একজন স্টেশন মাস্টার যিনি ঘটনার দিন ছিলেন ডিউটিতে। এছাড়াও রয়েছে বালাসোরের ট্র্যাফিক ইন্সপেক্টর, সিগনাল টেকনিশিয়ান এবং অ্যাসিসট্যান্ট ডিভিশনাল সিগনাল অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ার। দক্ষিণ-পূর্ব রেলওয়ে সূত্রে খবর, সাসপেনশন অর্ডার কয়েকদিন আগেই জারি হয়েছে। তবে এই চার অভিযুক্তের মধ্যে কারও নাম, পরিচয় জানা যায়নি। 

গত ৭ জুলাই বালাসোরের ট্রেন দুর্ঘটনা কাণ্ডে তিন রেল আধিকারিককে গ্রেফতার করেছিল সিবিআই। ওড়িশার এই ভয়ানক ট্রেন দুর্ঘটনার পরই তদন্তের দায়িত্বভার যায় কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির হাতে। এই দুর্ঘটনায় অপরাধমূল ষড়যন্ত্রের আঁচ করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (সিগনাল) অরুণ কুমার মহান্ত, সেকশন ইঞ্জিনিয়ার মহম্মদ আমির খান এবং টেকনিশিয়ান পাপ্পু কুমারকে ওড়িশায় ঘটে যাওয়া তিনটি ট্রেনের ভয়াবহ দুর্ঘটনা-কাণ্ডে গ্রেফতার করেছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির তরফে জানানো হয়, ওই তিন কর্মীই জানতেন তাঁদের কাজের জন্য পরিণতি মারাত্মক হতে পারে। তবে এমন দুর্ঘটনা ঘটানো তাঁদের উদ্দেশ্য ছিল না কোনওভাবেই। তাই খুনের মামলা রুজু হয়নি এই তিন রেলকর্মীর বিরুদ্ধে। বরং তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক হত্যাকাণ্ড (উদ্দেশ্য প্রণোদিত নয়)- এই ধারায় অভিযোগ আনা হয়েছে। 

গত ২ জুন ওড়িশার কাছে বালাসোরে তিনটি ট্রেন পড়েছিল মর্মান্তিক দুর্ঘটনা কবলে। কলকাতা থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, একটি মালগাড়ি এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। গত দু'দশকে এরকম ভয়ানক রেল দুর্ঘটনার সাক্ষী থাকেনি ভারতবাসী। লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডল এক্সপ্রেসের ১৫টি কামরা। ক্ষতিগ্রস্ত হয়েছিল বাকি দু'টি ট্রেনও। ওড়িশায় বালাসোরে বাহানাগা বাজারের কাছে ঘটেছিল এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। কেন এমন ঘটনা ঘটল তার তদন্তেই নেমেছিল সিবিআই। সেই তদন্তেই এবার সাসপেন্ড হয়েছেন চারজন রেলকর্মী। এর আগেই গ্রেফতার হয়েছেন আরও তিন। অর্থাৎ মোট সাতজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। 

আরও পড়ুন- বাথরুমে এইভাবে রাখুন নুন, দূর হতে পারে একাধিক সমস্যা !

সেরা শিরোনাম

Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget