এক্সপ্লোর

Balochistan Train Hijack : ঘণ্টার পর ঘণ্টা লড়াই, অবশেষে শতাধিক পণবন্দিকে উদ্ধার করল পাক সেনা, মৃত্যু অনেকের

রেললাইনে বিস্ফোরক রেখে হামলা। ২০ পাক সেনার মৃত্যু। কীভাবে উদ্ধার পণবন্দিদের ।


পাকিস্তানের বালুচিস্তানে ট্রেন হাইজ্যাকের ঘটনায় বড় আপডেট ।  আটক থাকা শতাধিক যাত্রীকে উদ্ধার করল পাক নিরাপত্তা বাহিনী। দাবি পাকিস্তানের ।  জাফর এক্সপ্রেস হাইজ্যাকের পর মঙ্গলবার রাতেই বিএলএ দাবি করে, তারা  মহিলা শিশুদের মুক্তি দিয়েছে। তখনও পর্যন্ত পণবন্দি ছিলেন  পাকিস্তানি সেনাবাহিনী, পুলিশ, আইএসআই এবং এটিএফের সৈন্য সহ ১৮২ জন । এরপর বিএলএ ফের হুমকি দেয়, সেনাবাহিনী যত আক্রমণ করবে, আটকে থাকা পণবন্দিদের হাল ততই খারাপ হবে। তাদের মেরে ফেলতেও হাত কাঁপবে না, হুমকি দেয় হাইজ্যাকাররা।  আর এই মৃত্যুর জন্য পাকিস্তানি সেনাবাহিনী দায়ী থাকবে। 

তবে তারপরই পাল্টা আক্রমণে নামে পাক সেনাবাহিনী। শুরু হয় গুলি , পাল্টা গুলি ছোঁড়া। নজর রাখতে ওড়ানো হয় ড্রোন। আকাশপথেও হেলিকপ্টার থেকে আক্রমণ করা হয়। অবশেষে বালুচ লিবারেশন আর্মির হাইজ্যাক করা   জাফর এক্সপ্রেস  থেকে পাকিস্তানি সেনাবাহিনী  ১০৪ জন পণবন্দিকে উদ্ধার করেছে। তবে ট্রেনে আটকে থাকা বাকি যাত্রীদের কী হাল, তা জানা যায়নি। আদৌ কি তারা বেঁচে আছেন?    

পাক সেনার দাবি, ট্রেনের ভিতরে যাত্রীদের মধ্যে মিশে রয়েছে সুইসাইড বম্বার, ট্রেন ওড়ানোর হুমকি দিচ্ছে তারা, যাত্রীদের ঢাল করা হচ্ছে। ১০৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত ৫৭ জন। এখনও ট্রেনে দেড়শোর কাছাকাছি মানুষ পণবন্দি হয়ে রয়েছেন। বালুচ লিবারেশন আর্মি, BLA-র দাবি, গুলিতে নিহত হয়েছে ৩০ জন পাক সেনা। ১৬ জন জঙ্গিও নিহত বলে পাল্টা দাবি করেছে পাক সেনাবাহিনী। 

দাবি, অভিযানে এখন পর্যন্ত ২০ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। সূত্রের খবর, হাইজ্যাকাররা আফগানিস্তানে থাকা মাস্টারমাইন্ডের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছে।  পণবন্দি করার পর নারী ও শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করেছিল তারা। পরে অবশ্য শিশু ও মহিলাদের মুক্ত করে দেওয়া হয়। 

পাক নিরাপত্তা বাহিনী প্রথমে ট্রেনটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। উভয় পক্ষ থেকে টানা গুলিবর্ষণ চলতে থাকে। পাক সংবাদমাধ্য সূত্রে খবর, এমন একটি জায়গায় এই অপারেশন চালানো হয়েছে যে, পাক সেনার পক্ষে অভিযান চালানো কঠিন হয়ে পড়ে।  

মঙ্গলবার সকালে প্রায় ৫০০ যাত্রী নিয়ে পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল জাফর এক্সপ্রেস। মরুভূমির মাঝে পনির স্টেশনের কাছে পাহাড় কেটে তৈরি ১৭টি টানেলের মধ্যে দিয়ে গেছে রেললাইন। সূত্রের খবর, ৮ নম্বর টানেলের কাছে জাফর এক্সপ্রেসের উপর হামলা চালায় বালুচ লিবারেশন আর্মি। বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় রেললাইন। যার জেরে থেমে যায় ট্রেন । 
এরপরই গুলি চালিয়ে ট্রেনের দখল নেয় BLA।  এই ট্রেনে একাধিক পাক সেনা অফিসার ও গোয়েন্দা সংস্থা ISI-এর পদস্থ কর্তা ছিলেন। ট্রেনটিতে মূলত বালুচিস্তানে কর্মরত পাক সেনা এবং ফ্রন্টিয়ার কোর বাহিনীর সদস্যরা নিয়মিত যাতায়াত করেন। তাই এটিকে বালুচ বিদ্রোহীরা নিশানা করেছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget