এক্সপ্লোর

Bangladesh Bans Jamaat: বাংলাদেশে নিষিদ্ধ হল জামাত, ঘোষণার দু'দিন পরই সিদ্ধান্ত কার্যকর

Sheikh Hasina: জামাতকে নিষিদ্ধ করা হবে বলে মঙ্গলবারই ঘোষণা করেছিল ঢাকা।

ঢাকা: বাংলাদেশে নিষিদ্ধ হল জামাত-ই-ইসলামি সংগঠন। দু'দিন আগেই যদিও ঘোষণা হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার শেখ হাসিনা সরকারের সিলমোহর পড়ল সেই সিদ্ধান্তে। সংরক্ষণ বিরোধী আন্দোলনে ২০০-র বেশি মানুষের প্রাণ গিয়েছে বাংলাদেশে। হিংসা, রক্তপাত ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে। সেই আবহেই জামাতকে নিষিদ্ধ করল হাসিনা সরকার। (Bangladesh Bans Jamaat)

জামাতকে নিষিদ্ধ করা হবে বলে মঙ্গলবারই ঘোষণা করেছিল ঢাকা। বৃহস্পতিবার সরকারি ভাবে বিজ্ঞপ্তি জারি করে জামাতকে নিষিদ্ধ করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক। সন্ত্রাসদমন আইনের ১৮ (১) ধারা প্রয়োগ করে নিষিদ্ধ করা হল জামাতকে। বলা হয়েছে, জামাত-ই-ইসলামি সংগঠন, তাদের ছাত্র সংগঠন, শাখা সংগঠন এবং রাজনৈতিক দল, সব কিছুই নিষিদ্ধ হল বাংলাদেশে। (Sheikh Hasina)

যে আইনের বলে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, তাতে বলা রয়েছে, কোনও ব্যক্তি বা সংগঠন সন্ত্রাসী কাজকর্মের সঙ্গে যুক্ত বলে যদি যুক্তিসঙ্গত কারণ মেলে, সেক্ষেত্রে সরকার বিজ্ঞপ্তি জারি করে তাদের নিষিদ্ধ করতে পারবে। সেই আইনের প্রয়োগেই বাংলাদেশে জামাতকে নিষিদ্ধ করা হল। সংরক্ষণ বিরোধী আন্দোলনে সম্প্রতি বাংলাদেশে ২০০-র বেশি মানুষ মারা গিয়েছেন। সেই আবহে জামাতের দিকে বরাবরই আঙুল তুলছিল হাসিনা সরকার। এবার নিষিদ্ধ করা হল।

আরও পড়ুন: Rahul Gandhi: গুমটিতে ঢুকে চটি সেলাই করেছিলেন রাহুল, দাম উঠল ১০ লক্ষ টাকা, বেচতে নারাজ দোকানদার

১৯৪১ সালে সৈয়ক আবুল আলি মাওদুদির জামাতের প্রতিষ্ঠা করেন। সেই থেকে এখনও পর্যন্ত চার বার বাংলাদেশে নিষিদ্ধ হয় জামাত। ভারতভাগের পর ১৯৫৯ এবং ১৯৬৪ সালে তদানীন্তন পূর্ব পাকিস্তানেও নিষিদ্ধ হয় জামাত। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পরও জানাতকে নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে রাজনৈতি দল হিসেবে বাংলাদেশে যাত্রা শুরু করে জামাত। তাদের ছাত্র সংগঠনির নাম হয় ইসলামি ছাত্রশিবির। ২০১৮ সালে হাইকোর্টের একটি রায়ে জামাতকে কট্টরপন্থী ইসলামি সংগঠন বলে উল্লেখ করা হয়। এর পর বাংলাদেশের নির্বাচন কমিশন ওই সংগঠনের নাম নির্বাচনী তালিকা থেকে বাদ দেয়। 

তবে জামাতকে নিষিদ্ধ করার নেপথ্যে হাসিনা সরকারের অন্য উদ্দেশ্য় রয়েছে বলে দাবি আন্দোলনকারীদের একাংশের। তাঁদের দাবি, সংরক্ষণ বিরোধী আন্দোলনে বিএনপি এবং জামাত-ই-ইসলামির ইন্ধন রয়েছে বলে গোড়া থেকেই দাবি করে আসছিল হাসিনা সরকার। এত সংখ্যক ছাত্রছাত্রীর উপর গুলি চালানো, তাঁদের উপর হিংসাত্মক আচরণ নিয়ে আন্তর্জাতিক মহল থেকে যখন চাপসৃষ্টি হচ্ছে, সেই সময় ইচ্ছাকৃত ভাবেই জামাতকে নিষিদ্ধ ঘোষণা করে, দায় ঝেড়ে ফেলতে চাইছে সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget