এক্সপ্লোর

Bangladesh News: গোপনে সীমান্তে নজরদারি বাংলাদেশের, এপারেও তৎপরতা BSF-এর ; পরিস্থিতি কোন দিকে ?

BSF Alert: গত দুই দিন ধরে সীমন্ত বরাবর এলাকায় বিএসএফের নজরদারি যথেষ্ট বাড়ানো হয়েছে।

কলকাতা : ভারত-বাংলাদেশ সীমান্তের (India-Bangladesh Border Area) দু'দিকেই দ্রুত বাড়ছে তৎপরতা। হঠাৎ গোপন নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ, এমনই দাবি গোয়েন্দা সূত্রে। এনিয়ে সতর্ক রয়েছে BSF-ও। সীমান্তে চালানো হচ্ছে বিশেষ নজরদারি। সীমান্তের পরিস্থিতি নজরে রাখছে কেন্দ্রীয় এজেন্সিগুলো। সীমান্তে জঙ্গি কার্যকলাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর সূত্রের।

কী পরিস্থিতি সীমান্তে ? 

হঠাৎ করে তৎপরতা অনেক বেড়ে গেছে ভারত-বাংলাদেশ সীমান্তে। একদিকে BSF, অন্যদিকে BDR। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে, হঠাৎ করে বাংলাদেশ গোপনে তাদের সীমান্তে ওপর নজরদারি বাড়িয়ে দিয়েছে। এখন কী কারণে বাংলাদেশের তরফে এই উদ্যোগ, তা নিয়ে ভারতীয় গোয়েন্দারা সন্দীহান। পাল্টা হিসাবে BSF-এর তরফ থেকেও অনেক বেশি নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে। সতর্ক করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে গত দুই দিন ধরে সীমন্ত বরাবর এলাকায় বিএসএফের নজরদারি যথেষ্ট বাড়ানো হয়েছে। অর্থাৎ, একদিকে যেমন অনুপ্রবেশের আশঙ্কা আছে। যেহেতু ওপার বাংলার সংখ্যালঘুরা সীমান্তে ভিড় জমাচ্ছেন, ভেতরে প্রবেশ করতে পারেন, এরকম একটা চাপ রয়েছে। সেটা যেমন বিএসএফের আটকানো লক্ষ্য। একইভাবে, এই সুযোগে সোনা পাচারকারী, গরু পাচারকারী, জালনোটের কারবারি এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ার চেষ্টা করতে পারে। এরকম একটা আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণে, ভারতের কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সি নিজেদের মধ্যে তথ্য বিনিময় করছে। বর্ডার এলাকায় কাজ করা বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা সতর্ক আছেন। এর পাশাপাশি রাজ্য পুলিশও সতর্ক রয়েছে।

বাংলাদেশে হিন্দু নিপীড়ন কি শেষ হবে না ? চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার!তাঁর আইনজীবীকে মারধর। হিন্দু মহিলা সাংবাদিককে হেনস্থা, চট্টগ্রাম বিশ্ববিদ্য়ালয়ের অধ্যাপককে প্রহার... হিন্দুদের ঘর-বাড়িতে আগুন, মন্দিরে ভাঙচুরের পর এবার এক হিন্দু গৃহবধূর খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। ভাঙচুর চালানো হল বাংলাদেশের নেত্রকোনার মন্দিরে। সামগ্রিক এই পরিস্থিতিতে কার্যত আতঙ্কে দিন কাটাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। এই আবহে এপার বাংলায় এসে অনেকেই তাদের আতঙ্কের অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন। কার্যত, প্রাণনাশের ভয় থেকে তাঁরা আতঙ্কে রয়েছেন। এই অবস্থায় সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে। যাতে কেউ অবৈধভাবে না এদেশের ভেতরে ঢুকে পড়তে পারে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Amit Shah : গেরুয়া পতাকা কেন এখানে? জাতীয় পতাকা কই? তিরঙ্গা যাত্রায় চটলেন অমিত শাহ
গেরুয়া পতাকা কেন এখানে? জাতীয় পতাকা কই? তিরঙ্গা যাত্রায় চটলেন অমিত শাহ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget