এক্সপ্লোর

Bangladesh-Pakistan Relations: "নৃশংসতা"-র জন্য জনসমক্ষে ক্ষমা চাইতে হবে পাকিস্তানকে, ১৫ বছর পর FOC-র বৈঠকেই দাবি বাংলাদেশের

Bangladesh Interim Government: শেখ হাসিনার আমলে উভয় দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। কিন্তু, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার সেই সম্পর্ক মজবুত করতে চাইছে।

নয়াদিল্লি : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান যে "নৃশংসতা" চালিয়েছিল তার জন্য জনসমক্ষে ক্ষমা চাক। এমনই দাবি জানাল বাংলাদেশ। এর পাশাপাশি ১৫ বছর পর প্রথম উভয় দেশের ফরেন অফিস কনসালটেশনের বৈঠকে দীর্ঘদিন আটকে থাকা আর্থিক দাবিও উত্থাপন করে বাংলাদেশ। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছে মহম্মদ ইউনূস (Muhammad Yunus)
নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার আমলে (Sheikh Hasina Regime) উভয় দেশের সম্পর্কের অবনতি হয়।

বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন বিদেশ সচিব আমনা বালোচ। অন্যদিকে, বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে বিদেশ সচিব মহম্মদ জমিসউদ্দিন। বৈঠকে ১৯৭১-পূর্ববর্তী অর্থের শেয়ার বাবদ ৪.৫২ বিলিয়ন ডলার চেয়েছে বাংলাদেশ। প্রসঙ্গত, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে বিভক্ত হয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করে। "আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে মজবুত ভিত গড়তে এই বিষয়গুলির সমাধান হওয়া প্রয়োজন" বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিদেশ সচিব।

১৯৭১ সালের মার্চ মাসে পূর্ব পাকিস্তানের বাঙালি জনগোষ্ঠীর উপর পাকিস্তানি সেনাবাহিনীর দমন-পীড়নের ইতিহাস বাংলাদেশ গঠনের পর থেকে দুই দেশের মধ্যে বিরোধের অন্যতম বিষয় হয়ে আছে। পাকিস্তানি সেনাবাহিনীর অপারেশন সার্চলাইটের সময়, প্রায় ৩০ লক্ষ বাঙালিকে খুন করা হয়েছিল এবং বহু মহিলাকে ধর্ষণ করা হয়েছিল বলে জানা যায়। শেখ হাসিনার আমলে উভয় দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। কিন্তু, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার সেই সম্পর্ক মজবুত করতে চাইছে। এই পরিস্থিতিতে দ্বিপাক্ষিণ বৈঠকে একাধিক বিষয় উঠে এল। সেখানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবার কথাও ওঠে। বাংলাদেশ ত্রাণ শিবিরে বসবাসরত ৩ লক্ষেরও বেশি আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবর্তনের বিষয়টিও উত্থাপন  করা হয়েছে বৈঠকে।

বাংলাদেশ ও পাকিস্তান দেড় দশক পর তাদের কৌশলগত সম্পর্ক পুনর্নির্মাণের চেষ্টা করছে, যাতে অমীমাংসিত বিষয়গুলি থাকতে পারে। আলোচনার সময় পাকিস্তানের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হলে, বিদেশ সচিব বলেন যে, তাঁরা বাংলাদেশকে ক্রমাগত সম্পর্ক বজায় রাখার আশ্বাস দিয়েছেন। জসিমউদ্দিন আরও জানান, এপ্রিলের ২৭-২৮ তারিখে বাংলাদেশ সফর করবেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দার। ২০১২ সালের পর পাকিস্তানের কোনও বিদেশমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। বৃহস্পতিবার মহম্মদ ইউনূস এবং বিদেশ-বিষয়ক উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গেও দেখা করেন পাকিস্তানের বিদেশ সচিব। Bangladesh-Pakistan Relations

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Snake Skin on Woman's Bed: গয়নাগাঁটি সব পড়ে, গায়েব শুধু তরুণী, ঘর থেকে মিলল সাপের খোলস! ইচ্ছেধারী? হইচই সোশ্যাল মিডিয়ায়
গয়নাগাঁটি সব পড়ে, গায়েব শুধু তরুণী, ঘর থেকে মিলল সাপের খোলস! ইচ্ছেধারী? হইচই সোশ্যাল মিডিয়ায়
West Bengal Assembly Election Live: রাজ্যে বিধানসভা নির্বাচন কবে? ক'দফায় হবে ভোট? কবে হবে ঘোষণা?
রাজ্যে বিধানসভা নির্বাচন কবে? ক'দফায় হবে ভোট? কবে হবে ঘোষণা?
M M Naravane Book on Galwan Clash: বইয়ে গালওয়ান সংঘর্ষের প্রসঙ্গ, উত্তপ্ত দেশের সংসদ, শুরু তদন্ত, বিতর্কে মুখ খুললেন প্রাক্তন সেনাপ্রধান
বইয়ে গালওয়ান সংঘর্ষের প্রসঙ্গ, উত্তপ্ত দেশের সংসদ, শুরু তদন্ত, বিতর্কে মুখ খুললেন প্রাক্তন সেনাপ্রধান
North 24 Parganas News: BJP বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ ! বনগাঁয় কালীপুজোর অনুষ্ঠানে যাওয়ার পথেই অঘটন
BJP বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ ! বনগাঁয় কালীপুজোর অনুষ্ঠানে যাওয়ার পথেই অঘটন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৯.০২.২৬) পর্ব ২: TMC কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃ্ত্যু, আনা হল খুনের অভিযোগ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৯.০২.২৬) পর্ব ১: 'SIR হবেই, কোনও বাধা নয়', কমিশনকে স্বস্তি দিয়ে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
Chok Bhanga Chota | স্ক্রুটিনির সময়সীমাও আরও ৭দিন বাড়ানো হল | ABP Ananda LIVE
Chok Bhanga Chota | 'এসআইআর প্রক্রিয়ায় বাধা দেওয়া যাবে না', জানিয়ে দিল সর্বোচ্চ আদালত
T20 World Cup। ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান? প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত!

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Snake Skin on Woman's Bed: গয়নাগাঁটি সব পড়ে, গায়েব শুধু তরুণী, ঘর থেকে মিলল সাপের খোলস! ইচ্ছেধারী? হইচই সোশ্যাল মিডিয়ায়
গয়নাগাঁটি সব পড়ে, গায়েব শুধু তরুণী, ঘর থেকে মিলল সাপের খোলস! ইচ্ছেধারী? হইচই সোশ্যাল মিডিয়ায়
West Bengal Assembly Election Live: রাজ্যে বিধানসভা নির্বাচন কবে? ক'দফায় হবে ভোট? কবে হবে ঘোষণা?
রাজ্যে বিধানসভা নির্বাচন কবে? ক'দফায় হবে ভোট? কবে হবে ঘোষণা?
M M Naravane Book on Galwan Clash: বইয়ে গালওয়ান সংঘর্ষের প্রসঙ্গ, উত্তপ্ত দেশের সংসদ, শুরু তদন্ত, বিতর্কে মুখ খুললেন প্রাক্তন সেনাপ্রধান
বইয়ে গালওয়ান সংঘর্ষের প্রসঙ্গ, উত্তপ্ত দেশের সংসদ, শুরু তদন্ত, বিতর্কে মুখ খুললেন প্রাক্তন সেনাপ্রধান
North 24 Parganas News: BJP বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ ! বনগাঁয় কালীপুজোর অনুষ্ঠানে যাওয়ার পথেই অঘটন
BJP বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ ! বনগাঁয় কালীপুজোর অনুষ্ঠানে যাওয়ার পথেই অঘটন
Bollywood News: এবার প্রাণনাশের হুমকি রণবীর সিংহকে, চাওয়া হল কোটি কোটি টাকা, অভিনেতার বাড়িতে কড়া নিরাপত্তা
এবার প্রাণনাশের হুমকি রণবীর সিংহকে, চাওয়া হল কোটি কোটি টাকা, অভিনেতার বাড়িতে কড়া নিরাপত্তা
Madhyamik Exam 2026: মাধ্যমিকে ৩৯ জনের পরীক্ষা বাতিল !
মাধ্যমিকে ৩৯ জনের পরীক্ষা বাতিল !
T20 World Cup 2026: দুই নাইটের দৌরাত্ম্যে দুরন্ত জয়, বিশ্বকাপে আমিরশাহিকে ১০ উইকেটে হারাল নিউজ়িল্যান্ড
দুই নাইটের দৌরাত্ম্যে দুরন্ত জয়, বিশ্বকাপে আমিরশাহিকে ১০ উইকেটে হারাল নিউজ়িল্যান্ড
Mamata Banerjee: বকেয়া ডিএ নিয়ে মন্তব্য এড়ালেন মমতা! সুপ্রিম-নির্দেশের পরেও কবে পাওয়া যাবে টাকা? উঠল প্রশ্ন
বকেয়া ডিএ নিয়ে মন্তব্য এড়ালেন মমতা! সুপ্রিম-নির্দেশের পরেও কবে পাওয়া যাবে টাকা? উঠল প্রশ্ন
Embed widget