এক্সপ্লোর

Bangladesh Lockdown Extension: বাংলাদেশে ৩০ মে পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ

ক্যাবিনেট ডিভিশনের জারি করা বিজ্ঞপ্তিতে এক জেলা থেকে অন্য জেলাগুলি গণপরিবহনে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। তবে যাত্রী সংখ্যা ৫০ শতাংশ থাকতে হবে। এর আগে শুধুমাত্র জেলাগুলির মধ্যে গণ পরিবহণ চালুর অনুমতি দেওয়া হয়েছিল। 

ঢাকা: বাংলাদেশে বাড়ল লকডাউনের মেয়াদ। বাংলাদেশ সরকার দেশে লকডাউনের মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়াল। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউনের মেয়াদ আরও বাড়াল বাংলাদেশ। যদিও সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে লকডাউনে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। ক্যাবিনেট ডিভিশনের জারি করা বিজ্ঞপ্তিতে এক জেলা থেকে অন্য জেলাগুলি গণ পরিবহনে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। তবে যাত্রী সংখ্যা ৫০ শতাংশ থাকতে হবে। এর আগে শুধুমাত্র জেলাগুলির মধ্যে গণ পরিবহণ চালুর অনুমতি দেওয়া হয়েছিল। 
হোটেল ও রেস্তোরাঁ খোলারও অনুমতি দেওয়া হয়েছে।  তবে হোটেল ও রেস্তোরাঁগুলিতে মোট আসন ক্ষমতার ৫০ শতাংশের বেশি ক্রেতা থাকা চলবে না। এর আগে হোটেল ও রেস্তোরাঁগুলিকে সীমিতভাবে কাজ চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। 
গত ৫ এপ্রিল বাংলাদেশে লকডাউন জারি করা হয়েছিল। গত ১৪ এপ্রিল বিধিনিষেধ আরও কঠোর করে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছিল। এরপর থেকে পর্যায়ক্রমে এই লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। সেইসঙ্গে সময়ে সময়ে কিছু ছাড়ও দেওয়া হয়েছে। 
উল্লেখ্য, গত বছরের মার্চ মাস থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধই রয়েছে। জন সমাবেশে নিষেধাজ্ঞা বহাল থাকছে। প্রকাশ্য স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক। 
যাতায়াত ও গণ পরিবহণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও ইদের সময় প্রায় ১ কোটি মানুষ তাঁদের নিজেদের শহর ও গ্রামে ফিরে গিয়েছিলেন। রাজধানী ঢাকাতে দেশজোড়া লকডাউন সত্ত্বেও জনজীবন কার্যত স্বাভাবিক রয়েছে। যদি প্রকাশ্যে স্থানে মাস্ক পরা নিয়ে পুলিশ কড়াকড়ি করছে। রাজধানীতে যানবাহন চলাচলও স্বাভাবিক পর্যায়েই রয়েছে। তবে গত শনিবার পর্যন্ত দূরপাল্লার বাস চলাচল করেনি। 
এরইমধ্যে এদিনের পরিসংখ্যাণ অনুযায়ী, বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা ১২,৩৭৬। স্বাস্থ্য বিভাগকে উল্লেখ করে সে দেশের সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশে নতুন করে ১,৩৫৪ জন করোনা আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭,৮৯,০৮০।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও করোনার সংক্রমণ অব্যাহত রয়েছে।

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
Cyclone Akvan : কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? জানাল IMD
কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? জানাল IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget