এক্সপ্লোর

Sheikh Hasina : 'শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা করব যদি...', বলছে অন্তর্বর্তী সরকার !

Interim Government of Bangladesh : গত সপ্তাহেই শপথ নেয় মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

ঢাকা : উত্তাল পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল। জাতীর উদ্দেশে ভাষণ দিতে চেয়েছিলেন, কিন্তু অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে, এই আশঙ্কায় সেই সুযোগটাও দেওয়া হয়নি তাঁকে। এই পরিস্থিতিতে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে তা নিয়ে জল্পনা রয়েছে। এই পরিস্থিতিতে সামনে এল বড় আপডেট। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার। রবিবার এমনই দাবি করেন বিদেশ-সংক্রান্ত উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন। তবে, তা হবে আইন মন্ত্রকে অনুরোধের ভিত্তিতে। বাংলাদেশ সংবাদ সংস্থা সূত্রে খবর। বিদেশ মন্ত্রক থেকে তাঁর প্রথম সাংবাদিক বৈঠকে এমনই দাবি করা হয়েছে। 

গত সপ্তাহেই শপথ নেয় মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর ঢাকা-দিল্লির সম্পর্ক নিয়ে হোসেন বলেন, "এটা গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষ ভাবুক, ভারত বাংলাদেশের ভাল বন্ধু। আমরা সেটা চাই, আমরা এই সম্পর্কটাকে সেই দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা দেখতে চাই, এব্যাপারে ভারত আমাদের সহযোগিতা করছে। "  প্রসঙ্গত, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর ভারতে এসে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা।  তাঁকে ক্ষমতাচ্যুত করার পিছনে আমেরিকার হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বাংলাদেশের কী অবস্থান হবে তা নিয়ে জানতে চাওয়া হলে হোসেন বলেন, "দেশের স্বার্থ রক্ষার সঙ্গে সঙ্গে সব দেশের সঙ্গে ভাল সম্পর্ক রাখা আমাদের নীতি। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই এবং কারো সঙ্গে শত্রুতা না করতে। ভারসাম্যযুক্ত সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্য রাখছি। আমাদের প্রাথমিক কাজ, আমাদের স্বার্থ রক্ষা করা।"

প্রসঙ্গত, গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা  ইস্তফা দেওয়ার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলার ঘটনা সামনে এসেছে। বিশেষ করে হিন্দুদের ওপর। বাড়িঘর ভাঙচুর, শারীরিক নিগ্রহ বাদ যায়নি কিছুই ! এবার দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস। আগামীকাল, মঙ্গলবার ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। 

ইউনূস-নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে ধর্ম-বিষয়ক উপদেষ্টা রয়েছেন বাংলাদেশের ইসলামিক পণ্ডিত আবুল ফৈজ মহম্মদ খালিদ হোসেন। সোমবার তিনি ঢাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে এবং সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা করছে।" 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Uttar Pradesh News: ৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget