এক্সপ্লোর

Bangladesh on Lockdown : করোনার দ্বিতীয় ঢেউ রুখতে ফের লকডাউনের মেয়াদ বাড়াল বাংলাদেশ

করোনার দ্বিতীয় ঢেউ রুখতে আবার লকডাউনের মেয়াদ বাড়াল বাংলাদেশ। আগামী ২৩ মে পর্যন্ত চলবে লকডাউন।

ঢাকা : করোনার দ্বিতীয় ঢেউ রুখতে আবার লকডাউনের মেয়াদ বাড়াল বাংলাদেশ। আগামী ২৩ মে পর্যন্ত চলবে লকডাউন। গত ৫ এপ্রিল প্রথম লকডাউন ঘোষণা করা হয়েছিল বাংলাদেশে। গণপরিবহণ এবং বাজারহাট বন্ধ করে দেওয়া হয়। পরে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ২৮ এপ্রিল করা হয়। এরপর যথাক্রমে ৫ ও ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়।

রবিবার বাংলাদেশ মন্ত্রিসভার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, অতিমারির বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে লকডাউনের মেয়াদ ১৬ মে থেকে বাড়ানো হল। যেসব অফিস এবং সংস্থা রেভিনিউ সংগ্রহের সঙ্গে জড়িত, তাদের জরুরি পরিষেবার আওতায় আনা হয়েছে। এই অফিসগুলিকে লকডাউনের বিধিনিষেধের বাইরে রাখা হবে। দ্য ডেইলি স্টার এই খবর প্রকাশ করেছে। এদিকে ফলের দোকান, হোটেল ও রেস্তোরাঁয় টেকঅ্যাওয়ে ও অনলাইন পরিষেবা দেওয়া যাবে। 

এদিকে প্রশাসনের তরফে সমস্ত সরকারি, আধা-সরকারি, স্বশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাঙ্ক, ফিনান্সিয়াল সংস্থার কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, ইদের ছুটির সময় তাঁরা যেন স্টেশন না ছাড়েন। রবিবারই শেষ হচ্ছে ইদের ছুটি। ইদের সময় লকডাউনের বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছিল। কিন্তু, গ্রামীণ এলাকায় করোনা সংক্রমণ রোধ দূরপাল্লার পরিবহণ পরিষেবা বন্ধ রাখা হয়। 

রবিবারই স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সেদেশে নতুন করে করোনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ১৪৯ । গত একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৬৩ জন। এনিয়ে বাংলাদেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৭ লক্ষ ৮০ হাজার ১৫৯। হাসপাতাল ও বাড়িতে চিকিৎসায় নতুন করে ৬০১ জন সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে মোট সুস্থের সংখ্যা ৭ লক্ষ ২২ হাজার ৩৬ জন। ২০২০-র মার্চে অতিমারি ছড়িয়ে পড়ার পর গত ২৪ ঘণ্টাতে খুবই কম নমুনা সংগ্রহ করা হয়েছে। ৫ হাজার ৪৩০টি নমুনার পরীক্ষা করা হয়।  

 

 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget