এক্সপ্লোর

Sheikh Hasina: হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করল ব্রিটেন, খবর PTI-সূত্রে

Bangladesh Protest:বাংলাদেশ ছেড়ে ভারতে হাসিনার বিমান প্রবেশ করতেই একাধিক জল্পনা উঠে আসে। তবে কি এবার ভারতে আশ্রয়ে নেবেন পড়শি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী?

নয়া দিল্লি: সংরক্ষণ বিরোধী লড়াই থেকেই ক্রমশ অশান্ত হয়ে উঠছিল বাংলাদেশ (Bangladesh)। হাসিনা (Sheikh Hasina) সরকারের নীতি নিয়ে প্রশ্ন তো উঠেছিলই, এর সঙ্গে যোগ হয়েছিল বঙ্গবন্ধু-কন্যার সাম্প্রতিক করা কিছু বক্তব্য। এতেই যেন ছাই চাপা আগুনে ঘি পড়ে। রবিবার রাত থেকেই ফের অশান্ত হয় বাংলাদেশ। এখনও পর্যন্ত বাংলাদেশে সেনা-পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু ৩০০ পার। জানা গিয়েছে সেনার বার্তা পরেই প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার ইস্তফা। বোনকে সঙ্গী করে দেশ ছাড়েন তিনি।  

বাংলাদেশ ছেড়ে ভারতে হাসিনার বিমান প্রবেশ করতেই একাধিক জল্পনা উঠে আসে। তবে কি এবার ভারতে আশ্রয়ে নেবেন পড়শি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী? না কি দিল্লিকে 'সেফ প্যাসেজ' করে পাড়ি দেবেন লন্ডনে। বাংলাদেশ সেনার মালবাহী বিমানে ভারতে এসেছিলেন হাসিনা। বেশ কিছুক্ষণ উত্তরপ্রদেশের আকাশে চক্করও কাটে তাঁর বিমান। এরপরই সূত্রের খবর, গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে হাসিনার বিমানের অবতরণ করেছে তাঁর বিমান। কিছুদিন ভারতে থাকবেন শেখ হাসিনা এমনটাই সূত্রের খবর। এরই মধ্যে সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, রাজনৈতিক আশ্রয়ে হাসিনার আবেদন খারিজ করেছে ব্রিটিশ সরকার। 

তবে এও জানা গিয়েছে, ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি শেখ হাসিনা। তাহলে ভারতে থেকে কোথায় যাবেন শেখ হাসিনা? সেই প্রশ্নই এখন উঠছে। 

আরও পড়ুন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মমতা, এপারে 'শান্তি বজায় রাখার' আর্জি

এদিকে প্রধানমন্ত্রী দেশ ছাড়তেই প্রধানমন্ত্রীর বাসভবনের গেট ভেঙে দখল করে নেয় জনতা। চলে লুঠপাঠ। ধানমন্ডিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হামলার পাশাপাশি আগুনও লাগানো হয়। শুধু তাই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিও ভাঙা হয়। বঙ্গবন্ধুর স্মৃতিঘরেও আগুন লাগানো হয়। ঢাকায় আওয়ামি লিগের সদর দফতরে আগুন  আপাতত বাংলাদেশের শাসন সেনার হাতেই থাকছে। ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে বলে জানা গিয়েছে।  

এখনও জনবিক্ষোভে রণক্ষেত্র বাংলাদেশ। ঢাকা বিমানবন্দরে সব বিমানের ওঠা-নামা বন্ধ। বাতিল ভারত-বাংলাদেশের যাবতীয় ট্রেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
Priyanka Gandhi Vadra: কল্যাণকে কংগ্রেস ভাঙানোর কথা স্মরণ করালেন প্রিয়ঙ্কা, মমতাকে ‘তাড়ানো’র প্রসঙ্গে বললেন…
কল্যাণকে কংগ্রেস ভাঙানোর কথা স্মরণ করালেন প্রিয়ঙ্কা, মমতাকে ‘তাড়ানো’র প্রসঙ্গে বললেন…
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget