এক্সপ্লোর

Bangladesh Protest: সন্তানের দেহ আঁকড়ে হাহাকার মায়ের! অশান্ত বাংলাদেশে মৃত্যু ছাড়াল ৭০

Bangladesh Unrest: আজ ও কাল বাতিল করা হয়েছে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস। বাতিল কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেসও।

কলকাতা: সরকারি চাকরিতে সংরক্ষণ-বাতিলের দাবিতে অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh Violence)। লাগাতার পুলিশ-ছাত্র আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। পুলিশের বিরুদ্ধে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছে। পাল্টা আন্দোলনকারীদের একাংশের বিরুদ্ধে ইচ্ছাকৃত এবং পরিকল্পিতভাবে হিংসা ছড়ানোর অভিযোগ করছে বাংলাদেশের প্রশাসন। এখনও পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে বাংলাদেশে এই পরিস্থিতিতে ৭০ পেরিয়ে গিয়েছে মৃতের সংখ্যা। জখম হয়েছেন বহু নাগরিক। 

ঢাকা (Dhaka) এবং আরও কিছু এলাকায় ভয়াবহ অশান্তি পরিস্থিতি। কার্যত ফুটছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি। এই পরিস্থিতিতে বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে সব স্কুল-কলেজ। আজ ও কাল বাতিল করা হয়েছে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস। বাতিল করা হয়েছে কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেসও। বাংলাদেশের সঙ্গীন পরিস্থিতির কথা বিচার করে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে ভারতীয় হাই কমিশন। খুব জরুরি প্রয়োজন ছাড়া আপাতত বাইরে বেরোতে নিষেধ করেছে ভারতীয় হাইকমিশন।   

মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য় চাকরিতে ৩০% সংরক্ষণ (Bangladesh Quota reform movement) বাতিলের দাবিতে আন্দোলন হচ্ছে। এই আন্দোলন প্রথমে শান্তিপূর্ণ থাকলেও পরে তা হিংসাত্মক রূপ নেয়। পুলিশের গুলিতে একাধিক পড়ুয়া মারা যাওয়ার অভিযোগও ওঠে। যদিও বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগের তরফে দাবি করা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। তাদের দাবি, ছাত্রলিগের কর্মীদের উপর হামলা করা হচ্ছে। ছাত্রদের আন্দোলনকে বিরোধীরা চক্রান্তের মাধ্য়মে হিংসাত্মক রূপ দিচ্ছে বলেও বারবার অভিযোগ করেছে আওয়ামি লিগ। যদিও বিরোধীদের দাবি, দমনপীড়ন নীতির মাধ্য়মে বাংলাদেশের বুকে হওয়া সংরক্ষণ বাতিল আন্দোলনকে শেষ করতে চেয়েছে বাংলাদেশ সরকার, তার জন্য হিংসার আশ্রয় নিচ্ছে খোদ সরকারের পুলিশ-নিরাপত্তা বাহিনীই। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি-ভিডিও ভাইরাল হচ্ছে। দুই শিবির একে-অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে। মাঝখান থেকে কোল খালি হচ্ছে মায়েদের। 

দেশের ভয়ঙ্কর ছবি দেখে উদ্বেগে পড়েছেন এপার বাংলায় পড়তে আসা ওপার বাংলার পড়ুয়ারা। শান্তিনিকেতনের বাংলাদেশি পড়ুয়া শ্রাবণী সায়ন্তনী বলেন, 'আমি এখনও কাঁপছি। কারণ কালকে থেকে আমাদের সরা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। বিকেলের পর থেকে কোনওভাবেই কাউকে ফোনে, না হোয়াটসঅ্য়াপ না মেসেঞ্জারে। কোনওভাবে ফোন লাগছে না। খুব চিন্তা হচ্ছে। আমি চিন্তায় কাল রাতে ঘুমোতে পারিনি, খেতেও পারিনি।'

কলকাতায় প্রতিবাদ:
এদিন বিভিন্ন বাম ছাত্র-যুব সংগঠন কলকাতার বাংলাদেশ হাইকমিশনে ডেপুটেশন দিতে গেলে তাদের বাধা দেয় পুলিশ। অ্য়াকাডেমির সামনে থেকে মিছিল শুরু করলে তাদের দফায় দফায় আটকানো হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: অগ্নিগর্ভ বাংলাদেশ, জেলে হামলা-আগুন! পালালেন অন্তত ১০০ বন্দি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Deepak Mhaskey : অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget