এক্সপ্লোর

Jogajog in Bangladesh: ফেসবুক, হোয়াটসঅ্যাপের বিকল্প আনছে বাংলাদেশ

ফেসবুকের বিকল্প হিসাবে নিয়ে আসা হচ্ছে 'যোগাযোগ' প্লাটফর্ম। হোয়াটসঅ্যাপের পরিবর্তে 'আলাপন' অ্যাপের কথা ভাবছে বাংলাদেশ।সম্প্রতি এই ঘোষণা করেছেন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ।

ঢাকা: আত্মনির্ভর বাংলাদেশের পথে আরও এক ধাপ। এবার দেশীয় প্রযুক্তির ওপর ভর করে ফেসবুক, হোয়াটসঅ্যাপের বিকল্প আনছে বাংলাদেশ। সম্প্রতি এই ঘোষণা করেছেন দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনেইদ আহমেদ পলক।

ফেসবুকের বিকল্প হিসাবে নিয়ে আসা হচ্ছে 'যোগাযোগ' প্লাটফর্ম। পাশাপাশি হোয়াটসঅ্যাপের পরিবর্তে 'আলাপন' অ্যাপের কথা ভাবছে বাংলাদেশ। সম্প্রতি উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাস (উই) আয়োজিত একটি মাস্টারক্লাসের অনুষ্ঠানে এই মন্তব্য করেন জুনেইদ। তিনি জানান, কেবল ফেসবুক বা জুমের বিকল্প নয়, নিজস্ব যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপের বিকল্প হিসাবে 'আলাপন' প্লাটফর্ম তৈরি করা হচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আরও জানান, এই যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের উদ্যোগপতিরা নিজেদের অনলাইন বাজার ও গ্রুপ তৈরি করতে পারবেন। এর মাধ্যমে উদ্যোক্তাদের বিদেশ নির্ভর হতে হবে না। এই প্লাটফর্ম থেকেই তথ্য পেয়ে যাবেন তাঁরা। সঙ্গে যোগাযোগ করা যাবে সবার সঙ্গে। পলক জানিয়েছেন, ইতিমধ্যেই দেশে জুম অ্যাপের বিকল্প তৈরি করছেন তাঁরা। 'বৈঠক' অ্যাপ নাম দেওয়া হয়েছে সেই বিকল্প প্লাটফর্মের। কোভিডকালে ভ্যাক্সিনের রেজিস্ট্রেশনের জন্য তৈরি করা হয়েছে 'সুরক্ষা' অ্যাপ। 

২০১৮ সালের দেশের ডিজিটাল ও ই-কমার্স নীতি অনুযায়ী- ই-কমার্স, হার্ডওয়্যার, সফটওয়্যার ও বিপিও মিলিয়ে মোট ২০ লক্ষ কর্মসংস্থানের টার্গেট নিয়েছে বাংলাদেশ। ২০২১ সালের মধ্যেই এই লক্ষ্য পূরণ করতে চাইছে সরকার। দেশের আর্থিক উন্নয়নের জন্য নজর দেওয়া হয়েছে রফতানির ক্ষেত্রেও। মন্ত্রীর আশা, ২০২৫ সালের মধ্যে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে রফতানি বাড়িয়ে ৫ বিলিয়ন ডলার আয় করবে বাংলাদেশ। 

তবে বাংলাদেশ প্রথম নয়। বিশ্বে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ছাড়াও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের বিকল্প এনেছে বহু দেশ। দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে নিজের ভাষায় অ্যাপ। এই পরিকল্পনায় পথ দেখিয়েছে চিন, জাপান। ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ। তবে হোয়াটসঅ্যাপের পলিসি আপডেট নিয়ে সরকারের সঙ্গে দ্বন্দ্ব বেঁধেছে কোম্পানির।পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে আদালত পর্যন্ত যেতে হয়েছে দুই পক্ষকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ABP Ananda Top 10, 19 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 19 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Satabdi On Abhishek:
"আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব", চ্যালেঞ্জ অভিষেকের, পাল্টা এবার শতাব্দী রায় , “ এই সিদ্ধান্তটা ৫ তারিখ নিলে ভাল হত..”
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sona Pappu: সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক তথ্য় ED-র,
Sona Pappu: সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক তথ্য় ED-র, "বেআইনি নির্মাণ যাতে হয় সেই জন্য ২২ সালে.."

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget