এক্সপ্লোর

Cyber Fraud:মোবাইল আপডেট করার নামে ফোন, লিঙ্ক ক্লিক করতেই গায়েব লক্ষ লক্ষ টাকা

North 24 Parganas: দেগঙ্গার দোগাছিয়া গ্রামের বাসিন্দা রেজাউল ইসলাম। জানা গিয়েছে, মোবাইল ফোন আপডেট করার তাঁকে প্রথমে ফোন করা হয়।

সমীরণ পাল, দেগঙ্গা: ফের নয়া কায়দায় সাইবার প্রতারণা (Cyber Fraud)। মোবাইল ফোন আপডেট করার নামে লিঙ্ক পাঠিয়ে এবার প্রতারণার ছক। প্রতারকদের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়ে গেলেন দেগঙ্গার বাসিন্দা ব্যবসায়ী।                       

লিঙ্ক পাঠিয়ে এবার প্রতারণার ছক: দেগঙ্গার দোগাছিয়া গ্রামের বাসিন্দা রেজাউল ইসলাম। জানা গিয়েছে, মোবাইল ফোন আপডেট করার তাঁকে প্রথমে ফোন করা হয়। এরপর পাঠানো হয় লিঙ্ক। আর সেই অযাচিত লিঙ্কে ক্লিক করতেই বিপদ ঘনিয়ে আসে। ইট ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় সাত লক্ষ টাকা। সর্বশান্ত হয়ে ওই ব্যক্তি হাজির হয়েছেন দেগঙ্গা থানায়। অভিযোগ ওই লিঙ্কে ক্লিক করার পর বন্ধ হয়ে যায় ফোন। কয়েক ধাপে উধাও হয়ে যায় টাকা। 

ওই ব্যবসায়ী জানান, মোবাইলের সিম থেকে কোনও কল করতে পারছিলেন না। পরে নতুন করে তিনি আবার সিম নেন। ব্যাঙ্কের কোনও মেসেজ না আসাই পাস বই আপডেট করিয়ে দেখেন তাঁর চারটি অ্যাকাউন্ট থেকে বেশ কয়েক দফায় সাত লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে রেজাউল ইসলাম ইসলাম দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। দেগঙ্গার থানা থেকে সেই অভিযোগ বারাসাতের ময়নায় সাইবার ক্রাইম থানায় পাঠানো হয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই টাকা লোনের টাকা ছিল সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রেজাউল ইসলাম। পুলিশ প্রশাসনের পক্ষে থেকে বারংবার প্রচার করা সত্ত্বেও একাংশের মানুষ সাইবার প্রতারকদের পাতা ফাঁদে পা দিচ্ছেন। খোয়াচ্ছেন লাখ লাখ টাকা। কবে ফিরবে হুঁশ? উঠছে প্রশ্ন। 

গত বছর হাওড়ায় ৩৩ লক্ষেরও বেশি টাকা সাইবার প্রতারণার অভিযোগে ওঠে। সেই অভিযোগে গত ১৩ জুলাই শনিবার নিউটাউনের হাউসিং কমপ্লেক্স থেকে গ্রেফতার করা হয় ঘটনার দুই মূল চক্রী। পাশাপাশি, উদ্ধার করা হয় ৩ লক্ষ ১৭ হাজার টাকা, চারটি মোবাইল ফোন, ৩৮ টি সিম কার্ড, এবং দুটি গাড়ি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Shantiniketan News: গৌরপ্রাঙ্গণে বৈতালিক, বিশেষ উপাসনার আয়োজন, কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে ২২ শ্রাবণ পালন বিশ্বভারতীতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget