এক্সপ্লোর

Sheikh Hasina: 'ফেরত দিন হাসিনাকে, বিচার করবে বাংলাদেশ', ভারতকে হুঁশিয়ারি সারজিস আলমের

Bangladesh Sheikh Hasina:গতকাল রাজশাহিতে এক অনুষ্ঠানে কার্যত ভারতকে হুঁশিয়ারি দেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের  সাধারণ সম্পাদক সারজিস আলম।

নয়া দিল্লি: সম্পর্ক ভাল রাখতে চাইলে ভারতকে খুনি শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। বাংলাদেশের মানুষ তার বিচার করবে।

পালাবদলের বাংলাদেশে ফের এক ছাত্রনেতার গলায় ফের ভারত-বিদ্বেষের সুর। গতকাল রাজশাহিতে এক অনুষ্ঠানে কার্যত ভারতকে হুঁশিয়ারি দেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের  সাধারণ সম্পাদক সারজিস আলম। বাংলাদেশের টেলিভিশন চ্যানেল, ‘চ্যানেল 24’-এ ছাত্রনেতাকে এই বক্তব্য রাখতে শোনা যায়।                                                                           

এর আগেও ভারতকে নিশানা করেন বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। রীতিমতো হুমকির সুরে সারজিস আলম বলেন, কোনও দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি তিক্ততার হবে, সেটা ভারতই তাদের কাজের মাধ্যমে ঠিক করবে। আওয়ামি লিগকে নিরাপত্তা দিয়ে গত ১৬ বছর ভারত বাংলাদেশকে শুষে খেয়েছে, এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দেবে না।

এদিকে, ফের রাজনীতির ময়দানে শেখ হাসিনা? বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিবৃতি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন ছেলে সজীব ওয়াজেদ। যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের ওপর অমানবিক নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়ার ডাক দিয়েছেন শেখ হাসিনা।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বিবৃতিতে বলেছেন, ১৪ ডিসেম্বর বাংলাদেশের শহিদ বুদ্ধিজীবী দিবস। জাতির সঙ্কটময় মুহূর্তে এ বছর দিনটি পালিত হচ্ছে। স্বাধীনতা বিরোধী ও বুদ্ধিজীবী নিধনকারী দোসররা দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামি লিগ সরকারকে হঠিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের ওপর অমানবিক নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে এরা জলাঞ্জলি দিয়েছে। প্রিয় দেশকে জঙ্গিদের উর্বর লীলাভূমিতে পরিণত করেছে। এদের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ছেলে সজীব ওয়াজেদের এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে হাসিনার এই বিবৃতি।                              


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE
Recruitment Scam: সুজয় হাজরাকে হেফাজতে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি সিআইডির
Samik Bhattacharya | তোলাবাজি বন্ধে এবার দলীয় বিধায়কদের কড়া বার্তা শমীকের | ABP Ananda LIVE
Waterlogging Problem: দফায় দফায় বৃষ্টি, জলমগ্ন পটাশপুর! রাস্তা যেন পরিণত হয়েছে নদীতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget