এক্সপ্লোর

Banking Tips: ভুল করে অন্যের অ্যাকাউন্টে চলে গেছে টাকা, ফেরত পাবেন কীভাবে ?

Banking Tips: IFSC কোড, ব্যক্তি ও ব্যাঙ্কের শাখার নাম দেওয়া সত্ত্বেও ভুলবশত অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকে গেছে টাকা।এরকম অবস্থায় কী করবেন আপনি ?

নয়াদিল্লি: অনলাইন টাকা লেনদেনের (Online banking) যুগেও হয়ে যাচ্ছে ভুল ভ্রান্তি। চেনা অ্যাকাউন্টে টাকা ফেলতে গিয়ে অচেনা অ্যাকাউন্টে পড়ে গেছে টাকা। ভুল করে অন্যের অ্যাকাউন্টে টাকা চলে গেলে কী করে ফেরত পাবেন ? জেনে নিন কিছু সহজ পদক্ষেপ।

বিখ্যাত লেখক জেমস জয়েস তার উপন্যাস ইউলিসিসে লেখেন, ''জিনিয়াস মেকস নো মিসটেকস''। যদিও বাস্তবের জীবনে দেখা যাচ্ছে, জিনিয়াসরাও ভুল করছেন। IFSC কোড, ব্যক্তি ও ব্যাঙ্কের শাখার নাম দেওয়া সত্ত্বেও ভুলবশত অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকে গেছে টাকা। NEFT/RTGS, UPI, Google Pay, BHIM অ্যাপের সুবিধা শুরু হওয়ায় ব্যাঙ্কের লাইন কমেছে।যদিও পুরোপুরি কমেনি ভুলের লাইন।যার ফলস্বরূপ অন্যের ব্যাঙ্কে ঢুকে যাচ্ছে এই টাকা।এরকম অবস্থায় কী করবেন আপনি ?

১ আপনার ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করুন (Contact your branch manager)
কোনও কারণে ভুল করে অন্যের অ্যাকাউন্টে টাকা দিয়ে ফেললে প্রথমেই আপনার ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন। একটা ইমেল করে ভুল করে এই টাকা ফেলার কথা উল্লেখ করুন বার্তায়। যার কাছে টাকা গিয়েছে, তিনি আপনার ব্যাঙ্কের শাখার অ্যাকাউন্ট হোল্ডার হলে ব্যাঙ্ক তাঁকে টাকা ফেরতের অনুরোধ করবে। তবে অন্য কোনও ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা গিয়ে থাকলে সেই ক্ষেত্রে ব্যাঙ্কের সঙ্গে ব্যাঙ্কের কথা হবে। 

এই ধরনের ভুলে সরাসরি ব্রাঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলুন। ভুল হওয়ার পরই সেই লেনদেনের স্ক্রিনশট নিজের কাছে তুলে রাখুন। ব্যাঙ্কের শাখায় গিয়ে আপনার অ্যাকাউন্ট নম্বর, কোন নম্বরে ভুল করে টাকা গিয়েছে সেই নম্বর ছাড়াও তারিখ ও সময়ের উল্লেখ করুন। এই বিষয়ে ইমেলে যে চিঠি পাঠিয়েছেন, তার একটা কপি নিয়ে জমা দিন ব্যাঙ্কে।

২ একটা অভিযোগপত্র জমা দিন (File a complaint)
প্রথম অপশনে কাজ না হলে নিজের ব্যাঙ্কের শাখায় এই বিষয়ে একটা অভিযোগ দায়ের করতে পারেন গ্রাহক। একই ব্যাঙ্কের শাখায় ওই ব্যক্তির অ্যাকাউন্ট থাকলে কর্তৃপক্ষ ওই অ্যাকাউন্ট হোল্ডারের টাকা তুলে আপনাকে দিতে পারে না। ব্যাঙ্ক কেবল ওই ব্যক্তিকে টাকা ফেরতের বিষয় অনুরোধ করতে পারে। এমনকী ব্যাঙ্কের নিয়ম অনুসারে আপনার সঙ্গে ওই ব্যক্তির তথ্য শেয়ার করতে পারে না কর্তৃপক্ষ।

৩ আইনি পদক্ষেপ (Legal action)
কোনও কারণে ওই ব্যক্তি টাকা দিতে অস্বীকার করলে আইনি পথে হাঁটতে পারেন আপনি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, অন্যের টাকা ভুলবশত অ্যাকাউন্টে ঢুকে গেলে তা ফেরত দিয়ে দেন অনেকেই। কোনও ক্ষেত্রে কেউ টাকা ফেরত দিতে না চাইলে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ ব্যবস্থা নিতে পারে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আপনিও আপনার তরফে থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।

রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India)নিয়ম অনুসারে, কোনও ব্যক্তির অ্যাকাউন্ট থেকে তাঁর অনুমতি ছাড়া টাকার লেনদেন হলে তিন দিনের মধ্যে ব্যাঙ্ককে তা জানাতে হয়। সেইক্ষেত্রে টাকা ফেরতের ব্যবস্থা করে দেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

আরও পড়ুন : SBI Update : ৩০ সেপ্টেম্বরের মধ্যে করতেই হবে এই কাজ, ফের 'সতর্ক করল' SBI

আরও পড়ুন : Post Office MIS scheme: প্রতি মাসে পাবেন ৫০০০টাকা , এই স্কিমে টাকা রাখলে দ্বিগুণ হবে আমানত

আরও পড়ুন : PPF Update: প্রবীণ নাগরিকদের জন্য সুখবর, পোস্ট অফিসে না গিয়েই তুলুন PPF-এর টাকা

আরও পড়ুন : Post Office Savings Account: পোস্ট অফিস যেতে হবে না, কীভাবে অনলাইনে খুলবেন সেভিংস অ্যাকাউন্ট ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Paper Leak: কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
NEET Paper Leak: NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget