এক্সপ্লোর

LPG Subsidy: আজ থেকে এই গ্রাহকরা আর পাবেন না রান্নার গ্যাসে ভর্তুকি ! কারণ কী ? টাকা পেতে কী করতে হবে ?

LPG Booking Rules: ১ অক্টোবর থেকে গৃহস্থের রান্নার গ্যাসের ভর্তুকি পেতে বাধ্যতামূলক এই কাজ। যদি আপনি এখনও না করে থাকেন তবে ঢুকবে না ভর্তুকির টাকা। কী নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র সরকার ?

কলকাতা: আপনি কি রান্নার গ্যাস-এর ভর্তুকি পান ? তবে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্তপূর্ণ। কারণ, ১ অক্টোবর, অর্থাৎ আজ থেকে অবশ্যই মানতে হবে সরকারের এই নিয়ম। গৃহস্থের রান্নার গ্যাসের ভর্তুকি পেতে বাধ্যতামূলক বায়োমেট্রিক আধার যাচাইকরণ বা e-KYC। সুতরাং, আপনি যদি এই প্রক্রিয়াটি এখনও সম্পন্ন না করে থাকেন তবে আর পাবেন না গ্যাসের ভর্তুকির টাকা। এবার থেকে আপনাকেও ভর্তুকি ছাড়াই কিনতে হবে রান্নার গ্যাস। 

গত ২০ সেপ্টেম্বর কেন্দ্র সরকার একটি নির্দেশিকা জারি করেছিল। যেখান স্পষ্ট ভাবে বলা হয়েছিল যে, ১ অক্টোবর থেকে ভর্তুকি যুক্ত গ্যাস সিলিন্ডার পেতে চাইলে অবশ্যই করতে হবে বায়োমেট্রিক আধার যাচাইকরণ। অর্থাৎ, যদি কোনও গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে এই ই-কেওয়াইসি বা বায়োমেট্রিক আধার যাচাই না করেন তবে তিনি আর ভর্তুকি যুক্ত গ্যাস বুকিং করতে পারবেন না এবং ভর্তুকিও পাবেন না। ১ অক্টোবর ২০২৬ থেকে ভর্তুকিযুক্ত গার্হস্থ্য এলপিজি রিফিলের জন্য বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক। সরকারের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে ২৭.৪৩ কোটি গ্রাহক ইতিমধ্যে এটি সম্পন্ন করেছেন এবং তাঁদের আর নতুন করে কিছু করার প্রয়োজন নেই। কিন্তু যারা করেননি তাঁদের e-KYC করতে হবে। সুতরাং, আপনি যদি এখনও  করেননি তবে আজই করে নিন। অন্যথায় ভর্তুকির টাকা আর পাবেন না। 

সরকার জানিয়েছে যে, এই বায়োমেট্রিক আধার যাচাইকরণ-এর উদ্দেশ্য হল, ভর্তুকিযুক্ত গার্হস্থ্য সিলিন্ডারের অপব্যবহার রোধ করতে, প্রকৃত গ্রাহককে এলপিজি থেকে বঞ্চিত না করা, নকল এবং অযোগ্য সংযোগগুলি দূর করতে এবং ভর্তুকি বিতরণকে স্বচ্ছ ও লক্ষ্যভিত্তিক করা। এলপিজি পরিষেবা সংক্রান্ত সহায়তার জন্য গ্রাহকরা ১৮০০ ২৩৩৩ ৫৫৫ টোল-ফ্রি হেল্পলাইনে ফোন করতে পারেন।

বাড়িতে বসে কীভাবে e-KYC সম্পন্ন করবেন ?

১. ইন্ডিয়ান অয়েল, HP ও ভারত গ্যাসের অ্যাপ মোবাইলে ডাউনলোড করুন।
২. ফোনে ‘আধার ফেসআরডি’ অ্যাপটি ইনস্টল করুন।
৩. আপনার মোবাইল নম্বর বা এলপিজি আইডি দিয়ে লগ ইন করুন।
৪. ই-কেওয়াইসি বা আধার যাচাইকরণ বিকল্পটি সিলেক্ট করুন
৫. আপনার মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কিনা দেখে আধারের সমস্ত তথ্য সাবমিট করুন।
৬. ‘আধার ফেসআরডি’ অ্যাপে গিয়ে নিজের ফেস অথেন্টিকেশন সম্পন্ন করুন।
৭. সমস্ত প্রক্রিয়া মেনে ফেস অথেন্টিকেশন সম্পূর্ণ করুন।
৮. সবকিছু হয়ে গেলে সাবমিট করে দিন। 

কোথায় গিয়ে করবেন e-KYC ?

নিজেই মোবাইল অ্যাপের মাধ্যমে এই e-KYC প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ইন্ডিয়ান অয়েল, HP ও ভারত গ্যাসের নিজস্ব অ্যাপ ব্যবহার করেই এটি করতে পারবেন। এছাড়াও মোবাইলে ‘আধার ফেসআরডি’ অ্যাপের মাধ্যমে বাড়িতে বসে করা যাবে। 

যাঁদের কাছে স্মার্ট ফোন নেই বা ডিজিটাল পদ্ধতি ব্যবহারে অভ্যস্ত নন, তাঁরা নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যানের মাধ্যমে করতে পারবেন।



সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
Pakistan Minister: পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget