এক্সপ্লোর

Hili News: বাংলাদেশে অশান্তির জের, হিলি সীমান্ত পেরিয়ে ভারতে ফিরলেন ৩০০-র বেশি পড়ুয়া

Students Return From Bangladesh: রবিবার হিলি সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে এলেন প্রায় ৩২০ জন ভারতীয় ও নেপালি পড়ুয়া। তাঁদের নিরাপদে ভারত সীমান্ত পর্যন্ত পৌঁছে দেন বাংলাদেশের পুলিশ কর্মীরা।

মুন্না আগরওয়াল, হিলি: সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংরক্ষণ বাতিলের দাবিতে বাংলাদেশের ছাত্র আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে। বিভিন্ন জায়গায় হিংসাত্মক ঘটনার কারণে এখনও পর্যন্ত ১৬১ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতির মধ্যে রবিবার দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত (Hili Border) পেরিয়ে বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে ফিরলেন প্রায় ৩২০ জন ভারতীয় ও নেপালি ছাত্র-ছাত্রী (Students)। বাংলাদেশের পুলিশ উপযুক্ত নিরাপত্তা দিয়ে তাঁদের সীমান্ত পর্যন্ত পৌঁছে দেয়।

এপ্রসঙ্গে বাংলাদেশ থেকে ভারতে ফেরা ছাত্ররা জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে ভয়াবহ হলেও তার কোনও আঁচ তাঁরা পাননি। তাঁদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করে বাংলাদেশের পুলিশ কর্মীরা ভারত সীমান্ত পর্যন্ত পৌঁছে দেন।

এদিকে বাংলাদেশে কার্ফু জারি হওয়ার কারণে রবিবার থেকে আমদানি ও রফতানি বন্ধ হয়ে গেল হিলি সীমান্তের স্থলবন্দর দিয়ে। এপ্রসঙ্গে হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্য সুব্রত সাহা জানান, বাংলাদেশে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ বন্ধ থাকায় আমদানিকারী সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। পাশাপাশি রবিবার থেকে সোমবার পর্যন্ত দু-দেশের মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে বাংলাদেশ সরকারের তরফ থেকে জানা গেছে। এর ফলে রফতানি করার জন্য কাঁচামাল নষ্ট হয়ে যেতে পারে। যার জেরে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে রফতানিকারীরা।

নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেল এবিষয়ে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ও। তিনি জানান, "অশান্ত বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ ও ভারতে কয়েক শো পড়ুয়া ও অন্যান্যরা ফিরে আসছেন। আমি আমাদের রাজ্য প্রশাসনকে যাঁরা ফিরে আসছেন তাঁদের সবরকম সাহায্য করার নির্দেশ দিয়েছি। আজকেই আনুমানিক ৩০০ জন পড়ুয়া হিলি সীমান্তে এসে পৌঁছন। তাঁদের মধ্যে বেশিরভাগই নিরাপদে নিজেদের গন্তব্যে পৌঁছে গেছেন। ওই পড়ুয়াদের মধ্যে ৩৫ জন সাহায্য চেয়েছিলেন। আমরা তাঁদের প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করেছি।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bangladesh News: বাংলাদেশের আন্দোলনের আঁচ এসে পড়ল সীমান্ত বাণিজ্যে, ফের বাড়বে জিনিসপত্রের দাম?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা দক্ষিণবঙ্গের এই ৩ জেলায়, বাকি ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের প্রবল আশঙ্কা
শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা দক্ষিণবঙ্গের এই ৩ জেলায়, বাকি ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের প্রবল আশঙ্কা
Koel Mallick: কোন পথে কোয়েল ? রাজ্যসভার সাংসদ পদ ছাড়তেই প্রতিক্রিয়া শমীকের
কোন পথে কোয়েল ? রাজ্যসভার সাংসদ পদ ছাড়তেই প্রতিক্রিয়া শমীকের "আমি এটুকু বলতে পারি.."
Rath Yatra 2026: ৬৩০ বছরে পা, মহা সাড়ম্বরে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী মাহেশের রথযাত্রা
৬৩০ বছরে পা, মহা সাড়ম্বরে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী মাহেশের রথযাত্রা
Sebaashray: সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগ, এবার তদন্তে মেডিক্যাল কাউন্সিল,
সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগ, এবার তদন্তে মেডিক্যাল কাউন্সিল, "অনিয়ম থাকলেই কড়া পদক্ষেপ.."

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget