এক্সপ্লোর

Bandel Train Service : বন্ধ ব্যান্ডেল-মগরার ট্রেন চলাচল, উপচে পড়ছে ভিড়, বাড়ি ফিরব কী করে, উৎকণ্ঠা

Hooghly Train Service : ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল। দ্বিতীয় দিনেই চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রভাব পড়েছে ফেরি সার্ভিসে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি :  সিগনালিং ব্যবস্থাকে উন্নত করা ও থার্ড লাইনের কাজের জন্য ৭২ ঘণ্টা বন্ধ ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল। দ্বিতীয় দিনেই চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। আপাতত চুঁচুড়া থেকে হাওড়ার মধ্যে স্পেশাল ট্রেন চলাচল করছে।

ঝুঁকির যাতায়াত
যাত্রীদের অভিযোগ, প্রায় একঘণ্টা অন্তর ট্রেন আসছে। এর ফলে অপেক্ষা করতে করতে বাড়ছে ভিড়। পাশাপাশি, ট্রেনের সংখ্যা কম হওয়ায় কামরায় ভিড় উপচে পড়ছে। প্রায় প্রাের ঝুঁকি নিয়ে সফর করছেন যাত্রীরা।  ফেরা নিয়ে চিন্তা আরও বেশি। এভাবে কাজের জায়গায় তো পৌঁছলাম কোনওরকমে, কিন্তু সন্ধেয় বাড়ি ফিরব কী করে, উৎকণ্ঠায় যাত্রীরা।

প্রভাব পড়েছে ফেরি সার্ভিসে
অন্যদিকে, ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রভাব পড়েছে ফেরি সার্ভিসে। সেখানেও ভিড় উপচে পড়ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, সাইকেল অথবা গাড়ি রাখার জায়গা অমিল। তবে অসুবিধা সত্ত্বেও রেলের আধুনিকীকরণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা।

৭২ ঘণ্টা পাওয়ার ব্লক: শুক্রবার দুপুর ৩টে থেকে সোমবার দুপুর ৩টে। এই তিনদিন ব্যান্ডেল ও মগরার মধ্যে কোনও ট্রেন চলাচল করবে না। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি মেল, প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনও।  ব্যান্ডেল-শক্তিগড় শাখায় বেশ কিছুদিন ধরে থার্ড লাইন সম্প্রসারণের কাজ চলছে। এতদিন দুপুরে বা রাতে, দু-এক ঘণ্টা করে ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল বন্ধ রেখে সম্প্রসারণের কাজ চলছিল।  পূর্ব রেল সূত্রে খবর, এবার চূড়ান্ত কাজ হবে ওই লাইনে।  সেজন্য শুক্রবার দুপুর ৩টে থেকে সোমবার দুপুর ৩টে পর্যন্ত বিদুত্‍ বন্ধ রেখে কাজ চলবে।  এই সময়ের মধ্যে ব্যান্ডেল ও মগরা স্টেশনের মধ্যে কোনও ট্রেন চলাচল করবে না। যাত্রীদের সুবিধার জন্য হাওড়া থেকে চুঁচুড়ার মধ্যে বেশ কিছু স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল।  আবার মগরা থেকে বর্ধমান পর্যন্ত মেন লাইনে চালানো হবে স্পেশাল ট্রেন।  বাতিল করা হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও।

কোন কোন এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে? পূর্ব রেল সূত্রে খবর,

  • বিশ্বভারতী এক্সপ্রেস
  • আসানসোল-শিয়ালদা এক্সপ্রেস
  • মালদা ইন্টারসিটি এক্সপ্রেস
  • ময়ূরাক্ষী এক্সপ্রেস
  • গণদেবতা এক্সপ্রেস
  • তিস্তা-তোর্সা এক্সপ্রেস
  • কামরূপ এক্সপ্রেস
  • হুল এক্সপ্রেস
  • হাটেবাজারে এক্সপ্রেস
  • পাহাড়িয়া এক্সপ্রেস
  • শিয়ালদা-রামপুরহাট এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: ভোটের আগে বাংলায় মোদির নজরে 'মহিলা ভোট', দিলেন গুরুত্বপূর্ণ বার্তাও
ভোটের আগে বাংলায় মোদির নজরে 'মহিলা ভোট', দিলেন গুরুত্বপূর্ণ বার্তাও
Shamik Bhattacharya: 'প্রত্যেক মহিলার অ্য়াকাউন্টে মাসে ৩ হাজার টাকা', কবে থেকে ঢুকবে? বড় ঘোষণা মোদির মঞ্চে
'প্রত্যেক মহিলার অ্য়াকাউন্টে মাসে ৩ হাজার টাকা', কবে থেকে ঢুকবে? বড় ঘোষণা মোদির মঞ্চে
News Live Updates: ভোটের আগে এবার ইস্তাহার প্রকাশ করল বামেরা
ভোটের আগে এবার ইস্তাহার প্রকাশ করল বামেরা
Minakshi Mukherjee: ওনার আরও আগে এসে দেখা উচিত ছিল, এখন হাত থেকে বালি বেরিয়ে গেছে, আর এসে কিছু লাভ নেই : মীনাক্ষী
ওনার আরও আগে এসে দেখা উচিত ছিল, এখন হাত থেকে বালি বেরিয়ে গেছে, আর এসে কিছু লাভ নেই : মীনাক্ষী

ভিডিও

TMC-BJP Clash: ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার
Bengal SIR News: জেলা সফরে মুখ্য নির্বাচনী আধিকারিক, পূর্ব মেদিনীপুরে গেলেন CEO। ABP Ananda Live
CPM News : ভোটের আগে এবার ইস্তাহার প্রকাশ করল বামেরা, কী কী প্রতিশ্রুতির উল্লেখ ?
Janamukti Parishad : কলকাতা প্রেস ক্লাবে আলোচনা ও সাংবাদিক বৈঠক করল জনমুক্তি পরিষদ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Humayun Kabir: বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
Liquor Policy Case: আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
Gold Price Prediction : আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Embed widget