এক্সপ্লোর

Dearness Allowance: ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের, বকেয়া আদায়ে সরকারী কর্মীদের আন্দোলন অব্যাহত

বিধানসভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, তাঁর মুণ্ড কেটে নেওয়া হলেও, এই মুহূর্তে এর থেকে বেশি DA দিতে পারবে না রাজ্য সরকার।

কলকাতা: বকেয়ার দাবিতে রাজ্যে টানা আন্দোলন, এই আবহেই এবার আরও ডিএ বাড়িয়েছে কেন্দ্র। কেন্দ্র (Central Government) ফের DA বাড়ানোয় রাজ্যের সঙ্গে ফারাক বেড়ে হল ৩৬ শতাংশ। এর প্রেক্ষিতে বকেয়া DA-র দাবিতে আন্দোলন চালিয়ে যেতে অনড় রাজ্য সরকারি কর্মীরা (State Government Worker)। তবে এর আগে ৬ মার্চ, l বিধানসভায় মুখ্যমন্ত্রী (Cm Mamata Banerjee) স্পষ্ট জানিয়েছিলেন, তাঁর মুণ্ড কেটে নেওয়া হলেও, এই মুহূর্তে এর থেকে বেশি DA দিতে পারবে না রাজ্য সরকার। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় এও দাবি করেছিলেন যে, সিপিএমের আমলে সব DA বকেয়া ছিল। ৩৪ বছরে, সিপিএম মাত্র ৩৩ শতাংশ DA দিয়েছে। তৃণমূল জমানায় ৯৯ শতাংশ প্লাস ৬ শতাংশ DA অর্থাৎ ১০৫ শতাংশ DA দেওয়া হচ্ছে। উল্লেখ্য, বকেয়ার দাবিতে রাজ্যে টানা আন্দোলন, আরও ডিএ (DA) বাড়াল কেন্দ্র।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ-র (DA) ঘোষণা করা হয় গতকাল। ৩৮% থেকে বেড়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এবার ৪২% ডিএ। ১ জানুয়ারি থেকেই বর্ধিত হারে  মিলবে মহার্ঘ ভাতা, জানিয়ে দেয় কেন্দ্র। ডিএ নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ফারাক বেড়ে ৩৬ শতাংশ কেন্দ্রীয় সরকারি কর্মী ছাড়াও উপকৃত হবে পেনশনভোগীরাও। একদিকে যখন কেন্দ্র সরকারি কর্মীজদে ডিএ বাড়াল, ঠিক তখনও বকেয়া ডিএ-র দাবিতে টানা অনশন-আন্দোলনে অনড় থাকার বার্তা দিল রাজ্য সরকারি কর্মীরা। ৫৮দিনে অবস্থান, আজ  ৪৪দিনে পড়ল সরকারি কর্মীদের অনশন। 

শুভেন্দুর খোঁচা: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ-র ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের DA বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী।বিরোধী দলনেতা ট্যুইটারে লিখলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার মহার্ঘ ভাতা (DA) ৪% বাড়িয়ে ৪২% করার সিদ্ধান্ত প্রশংসনীয়। ৪৭ লক্ষ ৫৮ হাজার কর্মী এবং ৬৯ লক্ষ ৭৬ হাজার পেনশনভোগী উপকৃত হবেন।  এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির ক্যারিশমা। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৈষম্য আরও বাড়ল ।

আরও পড়ুন: Mamata on Chokher Alo : ১০ লক্ষ ছানি অপারেশন, 'চোখের আলো'-র সাফল্য নিয়ে ট্যুইটারে উচ্ছ্বাসপ্রকাশ মমতার

এরপর শুভেন্দু আরও লেখেন, কেন্দ্রীয় সরকার যেখানে বাড়িয়ে ৪২ শতাংশ করেছে, সেখানে দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার প্রতারণা করে ৬ শতাংশ বাড়িয়েছে। সব মিলিয়ে ফারাক ৩৬ শতাংশ। ট্যুইটে অন্য রাজ্যের DA-র হারও তুলে ধরেন শুভেন্দু।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget