এক্সপ্লোর

Mamata on Chokher Alo : ১০ লক্ষ ছানি অপারেশন, 'চোখের আলো'-র সাফল্য নিয়ে ট্যুইটারে উচ্ছ্বাসপ্রকাশ মমতার

Chokher Alo : ২০২১ সালে চালু করা হয়েছিল 'চোখের আলো' প্রকল্প

কলকাতা : দু'টো চোখ দিয়েই আমরা গোটা বিশ্বকে দেখি। তাতেই যদি কোনও সমস্যা সৃষ্টি হয়, তাহলে চিন্তা হয় বৈকি ! তাই মানবদেহের এই মূল্যবান অঙ্গ নিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। ২০২১ সালে চালু করা হয়েছিল 'চোখের আলো' (Chokher Alo) প্রকল্প।  সেই প্রকল্পে অভাবনীয় সাফল্য পাওয়া গেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোশাল মিডিয়ায় (Social Media) তিনি একথা জানিয়েছেন।

ট্যুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'পশ্চিমবঙ্গের মানুষের দৃষ্টি প্রতিবন্ধকতা দূর করতে ২০২১ সালে চোখের আলো প্রকল্প চালু করা হয়েছিল। আমি এটা জানাতে পেরে আনন্দ বোধ করছি যে, এর মধ্যে এই প্রকল্পে ১০ লক্ষ মানুষের ছানি অপারেশন করা হয়েছে। স্কুলে ছাত্র-ছাত্রী ও প্রাপ্তবয়স্কদের(৪৫ ঊর্ধ্ব) মধ্যে বিনামূল্যে ১৫ লক্ষ চশমা বিতরণ করা হয়েছে। ' 

সবার জন্য চক্ষু চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধ করতে ২০২১ সালের ৫ জানুয়ারি ‘চোখের আলো’ প্রকল্প ঘোষণা করেছিল রাজ্য সরকার। এর উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এই প্রকল্পের আওতায়  দরিদ্রদের জন্য দেওয়া হবে বিনামূল্যে চশমা। ৮ লক্ষ ২৫ হাজার চশমা বিনামূল্যে বিতরণ করা হবে।

শুধু বয়স্করাই নন, এই প্রকল্পের আওতায় সবার জন্যই চোখের চিকিৎসার সুবিধার কথা বলা হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘সরকারি স্কুলের পড়ুয়াদেরও বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হবে। প্রয়োজনে বিনামূল্যে চশমা দেওয়া হবে। রাজ্যের প্রায় ৪ লক্ষ পড়ুয়ার চক্ষু পরীক্ষা করা হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও  শিশুদের  চক্ষু পরীক্ষার ব্যবস্থা হবে। ২০২৫-এর মধ্যে সকলের চক্ষু পরীক্ষার ব্যবস্থা।’ 

তিনি আরও জানিয়েছিলেন, এই প্রকল্পের আওতায় থাকছে  সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনও। প্রথম পর্যায়ে রাজ্যে ১২০০ গ্রাম পঞ্চায়েত ও শহরের ১২০টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই প্রকল্পটি চালু হবে। পরে ধাপে ধাপে সমস্ত গ্রাম পঞ্চায়েত ও শহরকে এই প্রকল্পের আওতায় আনা হবে। ‌২০২৫–এর মধ্যে সকলের চোখের স্বাস্থ্যের যত্ন নেওয়াই সরকারের লক্ষ্য।

সেইমতই এবার রাজ্যজুড়ে চোখের আলো প্রকল্পে অভাবনীয় সাফল্যের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন ; ফের রাজ্যের ‘চোখের আলো’ প্রকল্প নিয়ে তুঙ্গে তরজা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Bardhaman Terrorist Hamim Mondal: সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?

ভিডিও

Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের
Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget