এক্সপ্লোর

কড়া ভাষায় নাম না করে কটাক্ষ মমতার, ফের প্রকাশ্যে রাজ্য-রাজভবনের সংঘাত

প্রশ্ন ছিল মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন নিয়ে। কিন্তু সেই ইস্যুতেই উঠে এল বঙ্গ রাজনীতির প্রেক্ষাপট...রাজ্যের সাংবিধানিক প্রধানের এক্তিয়ার প্রসঙ্গে বলতে গিয়ে নাম না করে ফের রাজ্যপাল জগদীপ ধনকড়কে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ফের প্রকাশ্যে চলে এল রাজ্য-রাজভবনের সংঘাত!

কলকাতা: প্রশ্ন ছিল মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন নিয়ে। কিন্তু সেই ইস্যুতেই উঠে এল বঙ্গ রাজনীতির প্রেক্ষাপট...রাজ্যের সাংবিধানিক প্রধানের এক্তিয়ার প্রসঙ্গে বলতে গিয়ে নাম না করে ফের রাজ্যপাল জগদীপ ধনকড়কে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ফের প্রকাশ্যে চলে এল রাজ্য-রাজভবনের সংঘাত! মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকার নির্বাচিত। কিন্তু, কিছু কিছু মনোনীত ব্যক্তি সমান্তরাল প্রশাসন চালাতে চাইছেন। কখনও কখনও কেন্দ্রের এক্তিয়ারও টপকে যাচ্ছে।  কেন্দ্রের উচিত এটা দেখা। তাৎপর্যপূর্ণভাবে বৃহস্পতিবারই রাজ্যপাল জগদীপ ধনকড় বঙ্গের দুই জনপদ, যা ঘিরে একসময় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য, সেই সিঙ্গুর ও নন্দীগ্রামে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। তিনি বলেন, আমি সিঙ্গুরে গিয়েছিলাম। আমি কালেক্টরকে বলে গিয়েছিলাম। ফের সিঙ্গুর যেতে চাই, নন্দীগ্রামেও যেতে চাই। যেটাকে আড়াল করার চেষ্টা করা হবে, সেটাকেই লোক বেশি দেখতে চায়। গত ১১ নভেম্বর বিশ্বভারতী থেকে ফেরার পথে সিঙ্গুরের বিডিও অফিসে সারপ্রাইজ ভিজিটে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল...! এদিন ফের একবার সিঙ্গুরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তিনি। শুক্রবার মালদা যাচ্ছেন তিনি। রাজ্যপাল বলেছেন, আমি কাল মালদা যাচ্ছি। হেলিকপ্টার চেয়েছিলাম। পাইনি। রাজ্যপালের এই ভূমিকারই কড়া সমালোচনায় সরব তৃণমূল। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, রাজ্যপাল এক্তিয়ারভুক্ত কাজ করছেন কি না জানি না, কিন্তু তার চেয়ে বেশি রাজনৈতিক নেতা হিসেবে কাজ করছেন...সিঙ্গুরে কাউকে না বলে চলে গিয়েছিলেন,...কেন গেলেন? কী দরকারে গেলেন? না বলে গেলেন কেন? যেখানে ইচ্ছে সেখানে চলে যাচ্ছেন। ওনার মালদা যাওয়ার কী দরকার?রোজ রাজনৈতিক বাজারে নামব, এসব চলবে না। মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব দিয়েছেন রাজ্যপাল। তিনি বলেছেন, সংবিধান মেনেই তিনি কাজ করছেন। রাজ্যের মানুষের সেবা করাই আমার কাজ। রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকড় এ রাজ্যের দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ইস্যুতে রাজ্যের সঙ্গে রাজভবনের মতভেদ সামনে এসেছে। এরইমধ্যে কালীপুজোয় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে সস্ত্রীক উপস্থিত হন রাজ্যপাল। কিন্তু পুজো মিটতে না মিটতেই সৌহার্দ্যের পরিবেশে ইতি।...আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে প্রশংসা করায় ফের রাজ্যপালকে নাম না করে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিজেপি পার্টি ম্যানকে আমি উত্তর দিতে পারব না’। সংঘাতের সেই আবহ বজায় রইল পুরোমাত্রায়।

সেরা শিরোনাম

News Live Update : পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget