এক্সপ্লোর

Durgapur: জামাকাপড়ের ট্রাঙ্কে গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ, বেপাত্তা স্বামী

Benachiti: দুর্গাপুর থানার পুলিশের সন্দেহ, স্ত্রীকে খুন করে ট্রাঙ্কে মৃতদেহ লুকিয়ে পালিয়ে গেছেন সুভাষ!

দুর্গাপুর: বাড়িতে জামাকাপড়ের ট্রাঙ্কে গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ! বেপাত্তা স্বামী! রোমহর্ষককাণ্ড দুর্গাপুরের বেনাচিতি পাওয়ার হাউস এলাকায়। পুলিশ সূত্রের খবর, মৃতার নাম রেখা মণ্ডল। তাঁর রাজমিস্ত্রী স্বামী সুভাষ মণ্ডল নিখোঁজ। দুর্গাপুর থানার পুলিশের সন্দেহ, স্ত্রীকে খুন করে ট্রাঙ্কে মৃতদেহ লুকিয়ে পালিয়ে গেছেন সুভাষ! হাওড়ার বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন তাঁর স্বামী! অভিযুক্ত অবশ্য ছিনতাইবাজদের হামলার দাবি করছেন! সেই রহস্যের উদঘাটন হতে না হতেই যত কাণ্ড দুর্গাপুরে! এক্ষেত্রে কি মৃতার স্বামীই খুনি? না কি অন্য কোনও রহস্য লুকিয়ে আছে? সবদিক খতিয়ে দেখছে দুর্গাপুর থানার পুলিশ। 

ঘরের মধ্যেই ট্রাঙ্কের ভিতর থেকে উদ্ধার হল গৃহবধূর মৃতদেহ। দুর্গাপুরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত। মঙ্গলবার রাত থেকে খোঁজ মিলছিল না। বৃহস্পতিবার রাতে, বাড়িতেই ট্রাঙ্কের মধ্যে থেকে উদ্ধার হল গৃহবধূর মৃতদেহ। হাড়হিম করা এই ঘটনাকে কেন্দ্র করে, চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দুর্গাপুরের বেনাচিতি পাওয়ার হাউস এলাকায়। 

হাওড়ার বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রীকে খুনের অভিযোগে, তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। আর দুর্গাপুরেও স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম রেখা মণ্ডল। বয়স ২৬ বছর। ১১ বছর আগে সুভাষ মণ্ডলের সঙ্গে বিয়ে হয়। 

মৃতের পরিজনদের দাবি, ২৫ ডিসেম্বর সুভাষ মদ্যপান করে বাড়ি ফেরায়, আপত্তি জানান স্ত্রী। তখনকার মতো বিষয়টি মিটে গেলেও, ২৭ তারিখ মঙ্গলবার রাতে ফের স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়। এরপরই স্ত্রীকে খুন করে, স্বামী ট্রাঙ্কে লুকিয়ে রাখেন বলে অভিযোগ। 

সেই সময় মৃতের ১০ বছরের ছেলে পাশে দাদু-ঠাকুমার সঙ্গে ছিল। সেই সময়, ছেলের হাতে মোবাইল ফোন দিয়ে, ঘর থেকে বেরিয়ে যান অভিযুক্ত। এরপর থেকেই খোঁজ মিলছিল না গৃহবধূর। বৃহস্পতিবার রাতে ঘরের ভিতরেই ট্রাঙ্ক থেকে মেলে তাঁর মৃতদেহ। 

রাতেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এলাকার একটি নামী কাপড়ের দোকানে কাজ করতেন রেখা। স্থানীয় সূত্রে খবর, সেখানে তিনি বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে সন্দেহ করতেন স্বামী। তাহলে কি খুনের পিছনে, শুধুই মদ্যপান নিয়ে অশান্তিই কারণ? না অন্য কিছুও আছে? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে, মোবাইল টাওয়াল লোকেশন ট্র্যাক করে যাতে তাঁকে ধরা না যায়, সেই কারণেই ছেলের কাছে মোবাইল রেখে গেছেন অভিযুক্ত। 

গৃহবধূকে কীভাবে খুন করা হয়েছে, অভিযুক্ত ধরা পড়লেই, তা স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।

গৃহবধূর রহস্যমৃত্যু: চলতি মাসেই দত্তপুকুরের জামতাগড়ে গৃহবধূর রহস্যমৃত্যু হয়। বহুতলের পাশ থেকে উদ্ধার হয় গৃহবধূর রক্তাক্ত দেহ। মৃত মহিলা ঘোলার বাসিন্দা। গতকাল রাতে দত্তপুকুর থানার পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখা হচ্ছে। 

সেরা শিরোনাম

Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget