এক্সপ্লোর

আলু-পেঁয়াজ সহ অত্যাবশ্যক পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নিন, মোদিকে চিঠি মমতার

বাজারে আলু,পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম চড়চড়িয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতা: বাজারে আলু,পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম চড়চড়িয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের। চিঠিতে তিনি বলেছেন, ‘অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় বাদ পড়েছে আলু, পেঁয়াজ। এর সুযোগ নিয়ে বাড়ছে মজুতদারি। ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।’ এক্ষেত্রে অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে  চিঠি  দিলেন মুখ্যমন্ত্রীর। আলু ও পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাজ্যগুলির ক্ষমতা পুনর্বহালের জন্য আর্জি মুখ্যমন্ত্রী জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে লেখা চার পাতার চিঠিতে মমতা বলেছেন, বিষয়টি গুরুত্ব বিবেচনা করে যোগান বাড়িয়ে দাম হ্রাসের জন্য মজুতদারি নিয়ন্ত্রণের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্র সরকারকে আর্জি জানাচ্ছি। কারণ, জিনিসপত্রের দাম বাড়ায় মানুষ অত্যন্ত সমস্যার মুখে পড়েছে। অন্যথায় কৃষি সামগ্রীর উৎপাদন, সরবরাহ, বন্টন ও বিক্রয়ের ওপর নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজ্যগুলির ক্ষমতা পুনর্বহাল করতে হবে। কৃষি সামগ্রীর উৎপাদন, সরবরাহ, বন্টন ও বিক্রয়ে নিয়ন্ত্রণ সংক্রান্ত উপযুক্ত আইন প্রণয়নের  ক্ষেত্রে  রাজ্যগুলিকে অনুমতি দেওয়ার অনুরোধও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে লেখা হয়েছে, রাজ্য সরকারগুলির এখন সেই ক্ষমতা নেই।আলু- পেঁয়াজ সহ অত্যাবশ্যক পণ্যের লাগামছাড়া দামে সাধারণ মানুষ দুর্দশার মুখে পড়েছেন। এই অবস্থায় রাজ্য সরকার নীরব দর্শকের ভূমিকায় থাকতে পারে না। উল্লেখ্য, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, তৈল বীজ, ডাল ও দানা শষ্যকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর তালিকা থেকে সরাতে গত ২৩ সেপ্টেম্বর সংসদে অত্যাবশ্যক পণ্য (সংশোধনী) বিল অনুমোদিত হয়েছিল।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget