এক্সপ্লোর

Jagdeep Dhankhar: বাবুলের শপথ নিয়েও রাজ্য-রাজ্যপাল সংঘাত, ফাইল ফেরত পাঠালেন ধনকড়

Jagdeep Dhankhar Update: শপথগ্রহণ-ফাইল নিয়ে এই টানাপোড়েনের মধ্যে রাজ্যপালের কাছে এবার শপথগ্রহণের তারিখ দিয়ে ফাইল পাঠাচ্ছে রাজ্য।

কলকাতা: বিধায়ক হিসেবে বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) শপথগ্রহণ নিয়েও রাজ্য-রাজ্যপাল সংঘাত। শপথগ্রহণ সংক্রান্ত ফাইল পরিষদীয় দফতরে ফেরত পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, "শপথগ্রহণ করাতে সাংবিধানিকভাবে দায়বদ্ধ রাজ্যপাল। এ ব্যাপারে কোনও শর্তও দিতে পারেন না তিনি।"

সম্প্রতি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বাবুল।  নিয়ম মাফিক তাঁর শপথ গ্রহণের আয়োজন করে রাজ্যই। সেই মতো প্রথমে বিধানসভার অধ্যক্ষ চিঠি দেন পরিষদীয় দফতরে। তার পর পরিষদীয় দফতর থেকে চিঠি যায় রাজভবনে। তাতে রাজ্যপালকে অনুরোধ জানানো হয় যে, হয় তিনি নির্বাচিত জনপ্রতিনিধিকে শপথবাক্য পাঠ করান, নয়ত বা অন্য কাউকে সেই দায়িত্ব অর্পণ করুন। 

সাধারণত ওই চিঠিতে সই করে দেন রাজ্যপাল। তার পর নির্ধারিত দিনে শপথগ্রহণের দিন ঠিক হয়। কিন্তু বাবুলের শপথগ্রহণের সেই চিঠিই ধনকড় ফিরিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিধানসভার কাছে একাধিক প্রশ্ন পাঠিয়েছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত তার উত্তর পাননি। তাই উত্তর না পাওয়া পর্যন্ত ওই চিঠিতে সই করবেন না। তাঁর এই সিদ্ধান্তে স্বভাবতই হতবাক রাজ্য। বাবুলের শপথের সঙ্গে বিধানসভায় রাজ্যপালের প্রশ্নের কী সম্পর্ক, প্রশ্ন তুলেছেন স্বয়ং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 

শপথগ্রহণ-ফাইল নিয়ে এই টানাপোড়েনের মধ্যে রাজ্যপালের কাছে এবার শপথগ্রহণের তারিখ দিয়ে ফাইল পাঠাচ্ছে রাজ্য। নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে। এর পরে রাজ্যপাল কী করেন, তার অপেক্ষায় রাজ্য সরকার। এ ব্যাপারে এখনও রাজভবনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গোটা ঘটনায় বাবুলের বক্তব্য, "আমি আশাহত।"

এর আগেও বিধায়কদের শপথগ্রহণ ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত দেখা দেয়। সে বার আচমকাই স্পিকারকে সরিয়ে ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেন ধনকড়। শেষ মেশ রাজ্যের হস্তক্ষেপে বিষয়টির মীমাংসা হয়। কিন্তু এ ভাবে বার বার রাজ্য-রাজ্যপাল সংঘাতের এমন নজির আগে কখনও দেখা যায়নি রাজ্যে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget