এক্সপ্লোর

Birbhum Election Result 2026: বীরভূমে বিজেপির থেকে সামান্য এগিয়ে তৃণমূল, কোন দল পেল কত আসন ?

Birbhum all constituencies Results 2026: বীরভূম জেলায় মোট বিধানসভা কেন্দ্র ১১টি। সেগুলি হল - দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসন, নলহাটি, মুরারই।

বীরভূম : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এবার বিশেষ নজর রয়েছে বীরভূম (Birbhum Election Result) জেলায়। প্রথম দফায় ২৩ এপ্রিল ভোট হয়েছে এই জেলায় (West Bengal Assembly Election 2026 Result)। বীরভূমের বিধানসভা ভোটে এবার তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে হেভিওয়েট নাম কাজল শেখ। এবার নির্বাচনে লড়েওছেন তিনি। হাসন বিধানসভা কেন্দ্রে তৃণমূলের কংগ্রেসের প্রার্থী হয়েছেন কাজল শেখ। অন্যান্যবার বীরভূমের ভোটে বারবার শোনা যায় অনুব্রত মণ্ডলের নাম এবং তাঁর দেওয়া বিভিন্ন 'দাওয়াইয়ের' কথা। এমনকী নির্বাচন কমিশনের নজরও থাকে তাঁর গতিবিধির দিকে। তবে এবার সেসবের তেমন দেখা যায়নি। বরং বীরভূমের ভোটে এবার অনেক বেশি সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে কাজল শেখকে। 

বীরভূমে মোট বিধানসভা কেন্দ্র ১১টি, কোন কেন্দ্রে নজরে কোন দলের কোন প্রার্থী 

বীরভূম জেলায় মোট বিধানসভা কেন্দ্র ১১টি। সেগুলি হল - দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসন, নলহাটি, মুরারই। এবার নজরে আছেন যে প্রার্থীরা তাঁরা হলেন কাজল শেখ (হাসন-তৃণমূল কংগ্রেস), জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি-বিজেপি), আশিস বন্দ্যোপাধ্যায় (রামপুরহাট-তৃণমূল), চন্দ্রনাথ সিনহা (বোলপুর-তৃণমূল)। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বীরভূমের একটি কেন্দ্রেই জিতেছিল বিজেপি। সেটি হল দুবরাজপুর। বাকি সব কেন্দ্রে জিতেছিল তৃণমূল কংগ্রেস। 

২০২৪ সালের লোকসভা নির্বাচনে ১১টি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে ছিল বিজেপি - এই বিষয়টি এবারের বিধানসভা নির্বাচনে কী প্রভাব ফেলবে? এই সব জটিল সমীকরণের সমাধান হবে আজ ৪ মে। অপেক্ষা ভোটের ফল ঘোষণার। 

কেন্দ্রের নাম  জয়ী / দল 
দুবরাজপুর  অনুপ কুমার সাহা - বিজেপি 
সিউড়ি  জগন্নাথ চট্টোপাধ্যায় - বিজেপি 
বোলপুর  চন্দ্রনাথ সিন্‌হা - তৃণমূল 
নানুর  বিধান চন্দ্র মাঝি - তৃণমূল 
লাভপুর  দেবাশিস ওঝা - তৃণমূল 
সাঁইথিয়া  কৃষ্ণকান্ত সাহা - বিজেপি 
ময়ূরেশ্বর  দুধ কুমার মণ্ডল - বিজেপি 
রামপুরহাট  ধ্রুব সাহা - বিজেপি 
হাসন  কাজল শেখ - তৃণমূল 
নলহাটি  রাজেন্দ্র প্রসাদ সিং - তৃণমূল 
মুরারই  ডক্টর মোশারফ হোসেন - তৃণমূল 

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম - এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান - এই ৭ জেলায়। ফলতায় নতুন করে ভোট হবে ২১ মে। ফল ঘোষণা ২৪ মে। অতএব আজ ৪ মে পশ্চিমবঙ্গের মোট ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হচ্ছে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget