এক্সপ্লোর

BJP in Bengal: ভোটে হারের পর্যালোচনা রিপোর্ট এখনও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমাই দেয়নি রাজ্য বিজেপি

বিধানসভা ভোটে পরাজয়ের যে কারণগুলি চিহ্নিত হয়েছে, তার বেশিরভাগের দায়িত্ব কেন্দ্রীয় নেতৃত্বের উপর বর্তায় বলে রাজ্য বিজেপি সূত্রে খবর।

দীপক ঘোষ, কলকাতা: বিধানসভা ভোটে পরাজয়ের যে কারণগুলি চিহ্নিত হয়েছে, তার বেশিরভাগের দায়িত্ব কেন্দ্রীয় নেতৃত্বের উপর বার্তায় বলে রাজ্য বিজেপি সূত্রে খবর। আদৌ রিপোর্ট দেওয়া হবে কি না? দিলে কবে দেওয়া হবে? এ নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছেন রাজ্য বিজেপির নেতারা।

টার্গেট ছিল ২০০-র বেশি আসন। কিন্তু আদতে বিধানসভা নির্বাচনে বিজেপির ঝুলিতে এসেছে কেন্দ্রীয় নেতৃত্বের বেঁধে দেওয়া টার্গেটের প্রায় তিন-ভাগের এক ভাগ। কিন্তু কেন এরকম ফল হল? সূত্রের খবর, ফল বেরনোর পর প্রায় সাড়ে তিন মাস হলেও, ভোটে হারের পর্যালোচনা রিপোর্ট এখনও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমাই দেয়নি রাজ্য বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, রাজ্য নেতৃত্ব পরাজয়ের যে কারণগুলিকে চিহ্নিত করেছে, তার বেশিরভাগের দায়িত্ব বর্তায় কেন্দ্রীয় নেতৃত্বের উপর।

বিজেপি রাজ্য নেতৃত্বের অনেকেই মনে করেন, ভোটের কয়েকমাস আগে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য বিজেপির সাংগঠনিক প্রধান সুব্রত চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ায় ভোটের সময় সংগঠন প্রত্যাশিতভাবে কাজ করতে পারেনি। কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সঙ্কেতে অন্য দল থেকে অবাধে নেতানেত্রীদের নেওয়াটাও দলের জন্য বুমেরাং হয়েছে। স্থানীয় স্তরে যে সব নেতাদের বিরুদ্ধে ক্ষোভ ছিল, তাঁরা বিজেপিতে চলে আসায় দলের গ্রহণযোগ্যতা কমেছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বেশ কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজেপির পর্যালোচনায় উঠে এসেছে। অন্য দল বা অন্য জায়গা থেকে আসা নেতাদের প্রার্থী করায় স্থানীয় স্তরে কাঙ্খিত সহযোগিতা পাওয়া যায়নি।

এর পাশাপাশি, আরও একটি কারণ নিয়েও বিজেপির অভ্যন্তরে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। যা নিয়ে মুখ খুলে ইতিমধ্যেই দলের ভিতরে কোণঠাসা হয়েছেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেওয়া নিয়ে স্পষ্ট কোনও উত্তর দিচ্ছেন না রাজ্য বিজেপির নেতারা। রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘পর্যালোচনা হচ্ছে, চলছে। কী কারণ আপনাদের বলব না। রিপোর্ট দেব কি দেব না, মিডিয়াকে বলব না।’ 

রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন, ‘পর্যালোচনা চলছে, আরও চলবে। কেন্দ্রীয় নেতৃত্বের সামনেও পর্যালোচনা হয়েছে। এখন লিখিত রিপোর্ট দেওয়া হবে কি না, তা বলা শক্ত।’

সবমিলিয়ে হারের কাটাছেঁড়ায় গেরুয়া শিবিরেই এখন নাজেহাল অবস্থা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget