এক্সপ্লোর

West Bengal Violence: রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় সিবিআইয়ের প্রথম গ্রেফতার

First arrest by CBI in West Bengal violence: নদিয়ায় চাপড়ায় বিজেপি কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ২।

প্রকাশ সিনহা, কলকাতা: ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় সিবিআইয়ের প্রথম গ্রেফতার। নদিয়ার চাপড়ায় বিজেপি কর্মী খুনের ঘটনায় গ্রেফতার বিজয় ঘোষ, অসীমা ঘোষ নামে দু’জন। ১৪ মে বিজেপি কর্মী ধর্ম মণ্ডলের উপর হামলা হয়। ১৬ মে এনআরএসে মৃত্যু হয় চাপড়ার এই বিজেপি কর্মীর। তাঁকে পিটিয়ে খুনের অভিযোগে এফআইআরে নাম ছিল ধৃত দুই অভিযুক্তের। 

এর আগে আজ নদিয়ার চাপড়ায় নিহত বিজেপি কর্মীর খুনের তদন্তে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন সিবিআইয়ের তদন্তকারীরা। নিহত বিজেপি কর্মী ধর্ম মণ্ডলের খুনের তদন্তে আজ সকাল সাড়ে ৭টা নাগাদ হৃদয়পুর গ্রাম পঞ্চায়েত অফিসে যান সিবিআই অফিসাররা। তল্লাশি চলাকালীন বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় তৃণমূলকর্মীরা। শাসক দলের অভিযোগ, সেনার পোশাক পরা এক বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত অফিসে ঢুকে তল্লাশি শুরু করেন সিবিআই অফিসাররা। সিবিআই আধিকারিকরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আপত্তিকর মন্তব্যও করেন বলে অভিযোগ। তৃণমূল নেতৃত্বের দাবি, এর জেরে গ্রামবাসীরাই ক্ষিপ্ত হয়ে সিবিআই-এর বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলেছে বিজেপি। 

গত ১৪ মে নদিয়ার চাপড়ার হৃদয়পুরের বাসিন্দা, ধর্ম মণ্ডল নামে এক বিজেপি কর্মী আক্রান্ত হন। মারধর করা ছাড়াও কোপানো হয় তাঁকে। এরপর ১৬ মে মারা যান ওই বিজেপি কর্মী। খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনারই তদন্ত করতে শনিবার চাপড়ায় যায় সিবিআই। হৃদয়পুর গ্রাম থেকে তৃণমূল কর্মী বলে পরিচিত বিজয় ঘোষ ও অসীমা ঘোষ নামে দু’জনকে আটক করে থানায় নিয়ে আসেন গোয়েন্দারা। দীর্ঘ জেরার পর তাঁদের গ্রেফতার করা হয়। সূত্রের খবর, খুনের অভিযোগে এফআইআরে নাম রয়েছে ধৃতদের। 

কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্ত করছে সিবিআই। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে ঝাঁঝাল আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবিরও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
BJP News : এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
Natungram wooden dolls GI Tag: ৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প
৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget